মৌলভীবাজারে কমলগঞ্জে ২০২৫-২০২৬ অর্থবছরে খরিপ-১ মৌসুমে প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক ৬ হাজার ৩০০ কৃষকের মাঝে বিনামূল্যে আউশধান বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। গতকাল বেলা সাড়ে ১১টায় উপজেলা কৃষি অধিদপ্তর প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে এই কৃষিসামগ্রী বিতরণের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি মৌলভীবাজার-৪ (কমলগঞ্জ-শ্রীমঙ্গল) সংসদীয় আসনের সংসদ সদস্য আলহাজ মুজিবুর রহমান চৌধুরী। কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. আসাদুজ্জামান সভাপতিত্বে ও উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ জয়ন্ত কুমার রায়ের সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- জেলা বিএনপি’র সদস্য দুরুদ আহমদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ওমর ফারুক, উপজেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক ইউপি চেয়ারম্যান অলি আহমদ খান। অনুষ্ঠান শেষে কমলগঞ্জ উপজেলার ৯ ইউনিয়ন ও ১টি পৌরসভার ৬ হাজার ৩০০ কৃষকের প্রত্যেককে উচ্চ ফলনশীল জাতের আউশ ধানের বীজ ও ২০ কেজি করে রাসায়নিক সার বিনামূল্যে বিতরণ করা হয়। এমপি পরে আদমপুর, মুন্সীবাজার ও পতনউষার ইউনিয়নে তিনটি রাস্তার উন্নয়ন কাজ ও পতনউষার ইউনিয়নের বাগজুড় খাল খনন কাজের উদ্বোধন করেন।
কমলগঞ্জে ৬২০০ কৃষক পেলেন কৃষিসামগ্রী
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি
১৪ এপ্রিল (মঙ্গলবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
