বাঙালির প্রাণের উৎসব বাংলা নববর্ষ। পুরনো বছরের সব গ্লানি, ব্যর্থতা ও হতাশা ভুলে সূর্যোদয়ের সঙ্গে নতুন আশার বার্তা নিয়ে আসে পহেলা বৈশাখ। হালখাতা, বৈশাখী মেলা, রঙিন সাজ আর সাংস্কৃতিক আয়োজনে এদিন যেন বাঙালিয়ানার এক মিলনমেলা। এই উৎসবের আনন্দকে ঘরে ঘরে পৌঁছে দিতে বিশেষ অনুষ্ঠানমালার আয়োজন করেছে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)। পহেলা বৈশাখে সকাল ৯টা ৫০ মিনিটে থাকছে একটি বিশেষ প্রামাণ্য অনুষ্ঠান। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের গান নিয়ে বিশেষ সংগীতানুষ্ঠান ‘মুছে যাক গ্লানি’ প্রচারিত হবে সকাল সাড়ে ১০টায়। দুপুর ১টায় রয়েছে কবিতা পাঠের অনুষ্ঠান। বিকাল ৫টায় শিশুদের অংশগ্রহণে প্রচারিত হবেÑ নাচ, গান, আবৃত্তি ও অভিনয়ের সমন্বয়ে সাজানো একটি শিশুতোষ অনুষ্ঠান। বিকাল ৫টা ৪০ মিনিটে প্রচারিত হবে ম্যাগাজিন অনুষ্ঠান ‘চাওয়া-পাওয়া’। সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে থাকছে স্বরচিত কবিতা পাঠের অনুষ্ঠান ‘বৈশাখ দেয় ডাক’। সন্ধ্যা ৭টায় প্রচারিত হবে সংগীতানুষ্ঠান। রাত ৯টায় থাকছে আরেকটি স্বরচিত কবিতা পাঠের অনুষ্ঠান ‘মন আঁকে বৈশাখে’। সাড়ে ৯টায় থাকছে বিশেষ টেলিফিল্ম ‘মনের মানুষ’। রাত সাড়ে ১০টায় প্রচারিত হবে বিশেষ আলেখ্যানুষ্ঠান। রাত ১১টা ১৫ মিনিটে থাকছে প্রাণবন্ত নৃত্যানুষ্ঠান, যেখানে নাচের ছন্দে ফুটে উঠবে বৈশাখের উচ্ছ্বাস ও উৎসবের রঙ। শুধু স্টুডিও অনুষ্ঠানেই সীমাবদ্ধ নয় বিটিভি’র আয়োজন। রাজধানীর রমনা বটমূলে ছায়ানট আয়োজিত বর্ষবরণ উৎসব, জাসাস আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠান, বৈশাখী শোভাযাত্রা, টাঙ্গাইলের শহীদ মারুফ স্টেডিয়াম থেকে প্রধানমন্ত্রী কর্তৃক কৃষক কার্ড বিতরণ প্রি-পাইলটিং কার্যক্রমের শুভ উদ্বোধন ও কৃষিমেলা উদ্বোধন অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করবে বিটিভি।
বিটিভি’র পর্দায় উৎসবের রঙ
স্টাফ রিপোর্টার
১৪ এপ্রিল (মঙ্গলবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
