যুদ্ধের বিরোধিতায় পোপ, ট্রাম্প বললেন এমন পোপ চাই না

যুদ্ধের বিরোধিতায় পোপ, ট্রাম্প বললেন এমন পোপ চাই না

ফন্ট সাইজ:

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে ইরানে হামলা ইস্যুতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প এবং ক্যাথলিক চার্চের প্রধান পোপ চতুর্দশ লিওর মধ্যে প্রকাশ্য দ্বন্দ্ব দেখা দিয়েছে।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে ট্রাম্প পোপ লিওকে তীব্র ভাষায় সমালোচনা করেন। তিনি বলেন, আমি এমন কোনো পোপ চাই না, যিনি মনে করেন ইরানের পারমাণবিক সক্ষমতাকে সঠিক বলে মনে করেন। পাশাপাশি তিনি পোপকে ‘অপরাধ ও পররাষ্ট্রনীতিতে দুর্বল’ বলেও আখ্যা দেন।

এর আগে, পোপ লিও ট্রাম্পের ইরান সংক্রান্ত হুমকির কঠোর সমালোচনা করেন। ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছিলেন, ইরান কোনো চুক্তিতে রাজি না হলে একটি সম্পূর্ণ সভ্যতা ধ্বংস হয়ে যেতে পারে। এ বক্তব্যকে সম্পূর্ণ অগ্রহণযোগ্য উল্লেখ করে পোপ বলেন, এটি শুধু আন্তর্জাতিক আইনের প্রশ্ন নয়, বরং একটি নৈতিক ইস্যু।

তবে ট্রাম্পের সমালোচনার জবাবে সরাসরি বিতর্কে জড়াতে চান না বলে জানিয়েছেন পোপ লিও। তিনি বলেন, আমি রাজনীতিবিদ নই। আমার বার্তা একটাই। তা হলো শান্তি প্রতিষ্ঠা করা। একই সঙ্গে তিনি যুদ্ধ বন্ধে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান এবং যুদ্ধকে ন্যায্যতা দিতে ধর্মীয় ভাষার ব্যবহারকেও নিন্দা করেন।

এই মন্তব্যগুলো আসে এমন সময়, যখন পাকিস্তানে ইরান ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের মধ্যে যুদ্ধ অবসানের লক্ষ্যে আলোচনা চলছিল। সেই প্রেক্ষাপটে পোপ লিও যুদ্ধের উন্মাদনা বন্ধ করার আহ্বান জানান।
সূত্র: বিবিসি।

ম নাছিরউদ্দীন শাহ।

২ মাস আগে

পোপ ধর্মীয় গুলো আমেরিকা ইসরাইল বুঝেনা।
ট্রাম্পের বিরুদ্ধে তার দেশে লক্ষ লক্ষ মানুষের শান্তির পক্ষে রাজপথে নেমেছেন। ইসরাইলে ও প্রতিবাদ হচ্ছে যুদ্ধাপরাধী কুখ্যাত নেতানিয়াহুর বিরুদ্ধে। ট্রাম্প একেবারেই জঘন্যতম ফেরাউন হিসাবে পরিচিতি পাচ্ছে। এদের কাছে ইহুদিদের স্বার্থ কিছু বুঝেনা। গোটা পৃথিবীর জঘন্যতম নিকৃষ্ট ভাইরাস ট্রাম্প আর নেতানিয়াহু আল্লাহর বিচার হবে এরা ধ্বংস হবে এদের জন্যে ভয়াবহ জাহান্নামের আগুন প্রস্তুত। গোটা মধ্যেপ্রাচ‍্য সহ গোটা পৃথিবীতে অশান্তি আমেরিকা। কে থামাবে এদের চীন রাশিয়া? কাওকে মানবে আমেরিকা।
পৃথিবীতে যে পরিমাণ পরমানু বোমা মৌজুত আছে এই পৃথিবী কে এই মাঠির গ্রহটিকে প্রায় দশ হাজার বার ধ্বংস করা যাবে। ইহুদি কাফের মুনাফেক গুলো জানেনা বুঝেনা মুসলমানদের পকৃত জীবন শুরু কবর থেকে। আর সেই শুরু টা যদি হয় রক্তাক্ত ক্ষতবিক্ষত শহীদি মৃত্যু। কতইনা ভাগ‍্যবান মর্যাদাবান সেই ব‍্যাক্তি মহান প্রযোজন রাখেনা। আল্লাহ বলেছেন যারা মাতৃভূমির জন্যে শহীদ হবে তাদের মর্যাদা বিশালাকার। ইসলামের মর্মবাণী ইসলামের পবিত্রতা ইসলামের সৌন্দর্য কে আজকে ইরান পৃথিবীর মাঝে দেখিয়ে যাচ্ছেন
এই বীর জাতি অভিনন্দন। আল্লাহ্ পৃথিবীর সকল মুসলিমদের হেদায়াত করুন ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দিক। আমিন।

A R Sarker

২ মাস আগে

পোপের সাথে ও বিরোধ? আবার তাকেও বদলাতে চায়? এমন ট্রাম্প জনগন ও চাইবে না।

মন্তব্য করুন