দক্ষিণ লেবাননের বাজরিয়াহ শহরে বিমান ও ড্রোন হামলা চালিয়েছে ইসরাইল। এ হামলায় অন্তত ৫ জন নিহত হন। এতে আরও অন্তত নয়জন গুরুতর আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। হামলায় অনেকগুলো ঘরবাড়ি এবং স্কুল ক্ষতিগ্রস্ত হয়। লেবাননের জাতীয় সংবাদ সংস্থা (এনএনএ) এক প্রতিবেদনে এ তথ্য দেন। সীমান্তবর্তী এলাকায় উত্তেজনা চলমান থাকায় সাম্প্রতিক সময়ে লেবাননের দক্ষিণাঞ্চলে হামলার মাত্রা বাড়িয়েছে ইসরায়েল। বিশেষ করে ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান যুদ্ধের প্রভাবে এই অঞ্চলটি এখন রণক্ষেত্রে পরিণত হয়েছে। আজকের এই হামলায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ওদিকে হামলার বিষয়ে ইসরায়েলি সামরিক বাহিনীর পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।
সূত্র: আল জাজিরা
লেবাননে ইসরাইলের হামলায় নিহত ৫
মানবজমিন ডেস্ক
বিশ্বজমিন
২ মাস আগে
১৩ এপ্রিল (সোমবার), ২০২৬, ৩ঃ১৮ (অপরাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
