রেল যোগাযোগ পুনরুদ্ধার ইরানের

রেল যোগাযোগ পুনরুদ্ধার ইরানের

ফন্ট সাইজ:

তেহরান, তাব্রিজ এবং মাশাহাদের সঙ্গে রেল যোগাযোগ পুনরুদ্ধার করেছে ইরান। এ খবর জানিয়েছে ইরানের সরকারি বার্তা সংস্থা ইরনা। এক প্রতিবেদনে তারা জানায়, তেহরানের সঙ্গে তাব্রিজ, তাব্রিজের সঙ্গে মাশাহাদের রেল লাইন সংস্কার করা হয়েছে। এতে চার থেকে পাঁচ দিন বন্ধ থাকার পর রেল যোগাযোগ পুনরায় সচল হলো। ইরনা আরও জানায়, সংস্কার করা লাইনে তেহরান থেকে তাব্রিজের ভ্যান ট্রেন রাতে তুরষ্কের পথে রওনা হয়েছে। গত ৭ এপ্রিল যুদ্ধ চলাকালীন সময়ে রেল লাইনে হামলা চালায় ইসরাইল। এতে উত্তারাঞ্চলের সঙ্গে তেহরানের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।

আব্দুল গাফফার

২ মাস আগে

ইহুদিরা খৃষ্টানদের আস্ফালন পেয়ে অনেক অন্যায় করতেছে তাদের অন্যায় একদিন মাটির সাথে যাবে ইনশাআল্লাহ

মন্তব্য করুন