নয়াদিল্লিতে খামেনির স্মরণসভায় মোদি সরকারের মন্ত্রী

ফন্ট সাইজ:

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার সময় ভারত ইরানের পাশে দাঁড়িয়ে সমর্থন করেছে এবং সংহতি দেখিয়েছে, তাই এর জন্য ইরান কৃতজ্ঞ। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির প্রয়াণের ৪০তম দিন উপলক্ষে নয়াদিল্লিতে আয়োজিত এক অনুষ্ঠানে ভারতে নিযুক্ত ইরানের সর্বোচ্চ নেতার প্রতিনিধি আব্দুল মজিদ হাকিম ইলাহি এ কথা বলেছেন। ভারত ও তার জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেছেন, 'আমি ভারত সরকারকে ধন্যবাদ জানাই। তারা আমাদের সমর্থন করেছে, সংহতি প্রকাশ করেছে এবং সমবেদনা জানিয়েছে। এই অনুষ্ঠানে সরকারের অনেক কর্মকর্তা এবং বিভিন্ন রাজনৈতিক দলের মানুষ অংশগ্রহণ করেছেন, যার জন্য আমরা কৃতজ্ঞ।”

তিনি বলেন, 'আমি ভারত সরকারকে ধন্যবাদ জানাই। তারা আমাদের সমর্থন করেছে, সংহতি প্রকাশ করেছে এবং সমবেদনা জানিয়েছে। আমরা কৃতজ্ঞ।'

এদিনের এই এই স্মরণসভায় ভারত সরকারের পক্ষ থেকে উপস্থিত ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী পবিত্র মার্ঘেরিটা।
নয়াদিল্লির ইরানি কালচারাল সেন্টারে অয়েজিত সমাবেশে ভাষণ দিতে গিয়ে এলাহি বলেছেন, ”গত কয়েক সপ্তাহ ধরে ভারতবাসী যেভাবে ইরানকে সমর্থন করেছে এবং সমবেদনা দেখিয়েছেন, তাতে ন্যায়বিচারের প্রতি তাদের অঙ্গীকার প্রতিফলিত হয়েছে।”

উল্লেখ্য, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সংঘাতের পর থেকে ভারত উভয় পক্ষকে সংযম বজায় রাখার আহ্বান জানিয়েছিল বারংবার। যুদ্ধ শুরু হওয়ার পরে ইরানের প্রেসিডেন্টের সঙ্গে ফোনে কথা হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে একাধিকবার কথা হয়েছে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের। আয়াতুল্লাহ আলি খামেনির প্রয়াণের পর ইরানের দূতাবাসে রাখা শোকবইতে ভারত সরকারের তরফ থেকে শোকবার্তা লেখা হয়। ইরানের পররাষ্ট্র প্রতিমন্ত্রী ভারতে এসে অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন, দেখা করেছিলেন জয়শঙ্করের সঙ্গে। এদিকে হরমুজ প্রণালী দিয়ে ভারতের জ্বালানি ট্যাঙ্কার অনুমতি দিয়েছে ইরান।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন