পাকিস্তানকে ৫০০ কোটি ডলার দিবে সৌদি আরব, কাতার

পাকিস্তানকে ৫০০ কোটি ডলার দিবে সৌদি আরব, কাতার

ফন্ট সাইজ:

সৌদি আরব এবং কাতারের কাছ থেকে ৫০০ কোটি ডলারের আর্থিক সহায়তা পাবে পাকিস্তান। এ খবর এমন সময় এলো যখন ইরান এবং যুক্তরাষ্ট্রের মাঝে যুদ্ধবিরতিতে মধ্যস্থতাকারী হিসেবে সফলভাবে কাজ করছে ইসলামাবাদ। বড় অঙ্কের এই সহায়তা দেশটির ভঙ্গুর অর্থনৈতিক ও বৈদেশিক অবস্থানের জন্য একটি গুরুত্বপূর্ণ রক্ষাকবচ হিসেবে কাজ করবে। এই অর্থ ইসলামাবাদকে চলতি মাসে সংযুক্ত আরব আমিরাতকে সাড়ে তিনশো কোটি ডলার ঋণ পরিশোধে সহায়তা করবে। আরব আমিরাতের এই পাওনা পরিশোধে ২০১৮ সাল থেকে বারবার সময়ক্ষেপণ করছিলো পাকিস্তান। ঋণ পরিশোধে বড় পরিমাণ অর্থ চলে গেলে তা বৈদেশিক মুদ্রার রিজার্ভের ওপর চাপ সৃষ্টি করতো। এ খবর দিয়েছে ডন অনলাইন।

পাকিস্তান বিশ্বব্যাপী ঋণদাতাদের কাছ থেকে অর্থনৈতিক সহায়তা নিশ্চিত করতে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সংলাপে মধ্যস্থতাকারীর ভূমিকা কাজে লাগানোর চেষ্টা করছে। পাকিস্তানের অর্থমন্ত্রী আওরঙ্গজেব ইসলামাবাদে সৌদি অর্থমন্ত্রী মোহাম্মদ বিন আবদুল্লাহ আল-জাদানের সঙ্গে বৈঠক করেন। আল-জাদান প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সঙ্গেও সাক্ষাৎ করেছেন। অর্থ মন্ত্রণালয় সূত্রের খবর অনুযায়ী, দেশের দুর্বল বৈদেশিক মুদ্রার রিজার্ভের ওপর চাপ এড়াতে সৌদি আরব এবং কাতার পাকিস্তানকে ৫০০ কোটি ডলার আর্থিক সহায়তা প্রদান করবে। সৌদি আরব এবং কাতারের এই অতিরিক্ত সহায়তা পাকিস্তানকে বর্তমান অর্থবছর শেষ হওয়ার আগেই সব পাওনা পরিশোধে সাহায্য করবে।

সৌদি অর্থমন্ত্রীর এই সফর এমন এক সময়ে হচ্ছে, যখন দুই দেশের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা বাড়ছে। সৌদি আরব শনিবার নিশ্চিত করেছে, যৌথ প্রতিরক্ষা চুক্তির আওতায় পাকিস্তান বিমানবাহিনীর প্রথম দল, যুদ্ধবিমান এবং সহায়ক বিমান সহ কিং আব্দুল আজিজ বিমানঘাঁটিতে পৌঁছেছে।

GM

২ মাস আগে

Once a begger is always a begger.

মন্তব্য করুন