ইরানে আবারও হামলা শুরু করার কথা ভাবছেন ডনাল্ড ট্রাম্প

ইরানে আবারও হামলা শুরু করার কথা ভাবছেন ডনাল্ড ট্রাম্প

ফন্ট সাইজ:

ইরানে আবারও বিমান হামলা শুরু করার বিষয়টি ভাবছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। পাকিস্তানে  সঙ্গে শান্তি আলোচনায় অনুষ্ঠিত ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের আলোচনা ব্যর্থ হওয়ার পর এমনটি ভাবছেন তিনি বলে যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সংবাদমাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে বলা হয়।

বেনামি মার্কিন কর্মকর্তাদের বরাতে ওই প্রতিবেদনে বলা হয়, বিমান হামলার পাশাপাশি আরও কিছু পদক্ষেপের কথা বিবেচনা করছেন ট্রাম্প। এর মধ্যে রয়েছে হরমুজ প্রণালিতে অবরোধ, যা তিনি গতকাল রোববারই ঘোষণা করেন।

হোয়াইট হাউসের মুখপাত্র অলিভিয়া ওয়েলস বলেন, ‘ইতিমধ্যে হরমুজ প্রণালিতে নৌ অবরোধের নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট, যার মাধ্যমে ইরানের চাঁদাবাজির অবসান ঘটানো হয়েছে। এছাড়া বিচক্ষণতার সঙ্গে অন্য সব বিকল্প বিবেচনায় রেখেছেন প্রেসিডেন্ট।’

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন