একাকিত্বে ভুগতেন নোরা

একাকিত্বে ভুগতেন নোরা

ফন্ট সাইজ:

বলিউডের প্রথম সারির জনপ্রিয় অভিনেত্রী নোরা ফতেহি। কিছুদিন আগে একটি সিনেমার আইটেম গানে পারফর্ম করে কটাক্ষের শিকার হওয়ার পাশাপাশি পড়েছিলেন আইনি জটিলতায়। তবে তার সৌন্দর্য, অভিনয় এবং নাচ ভক্তদের মুগ্ধ করে রাখে। অভিনেত্রীর ব্যক্তিগত জীবন নিয়েও ভক্তদের কৌতূহল কম নয়। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের জীবনের কথা সহজভাবে তুলে ধরেছেন। তিনি জানান, ছোটবেলা থেকেই পারিবারিক সমস্যার কারণে তিনি মানসিকভাবে কষ্টে ছিলেন। নোরা বলেন, তিনি ছোট থেকেই অনেকটা একা বড় হয়েছেন। কখনো বড় পরিবারের আনন্দ পাননি। এই অভাব থেকেই তার মনে এক ধরনের শূন্যতা তৈরি হয়, যা পরে তার জীবনে প্রভাব ফেলে। তিনি আরও বলেন, একটি শিশুর বড় হওয়ার জন্য পরিবারের ভালোবাসা, নিরাপত্তা এবং মা-বাবা দু’জনের উপস্থিতি খুবই দরকার। এই বিষয়গুলো তিনি নিজের জীবন থেকেই বুঝেছেন। তার মতে, এসব অভাবের কারণে অনেক সময় তিনি মানসিকভাবে দুর্বল হয়ে পড়তেন। এমনকি ব্যক্তিগত সম্পর্কেও এর প্রভাব পড়েছে। একইসঙ্গে নোরা বলেন, তিনি কোনো চরমপন্থি চিন্তাধারায় বিশ্বাস করেন না।
আগে তার কিছু মন্তব্য নিয়ে যে বিতর্ক হয়েছিল, সেগুলো ঠিকভাবে না বুঝেই ছড়ানো হয়েছিল বলে তিনি দাবি করেন। নিজের জীবনের কঠিন সময়ের কথা শেয়ার করে নোরা বোঝাতে চেয়েছেন সফল মানুষের জীবনেও অনেক না বলা সংগ্রাম থাকে।




কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন