নারায়ণগঞ্জে আন্তর্জাতিক রেটিং দাবার উদ্বোধন

নারায়ণগঞ্জে আন্তর্জাতিক রেটিং দাবার উদ্বোধন

ফন্ট সাইজ:

৮০ জন দাবাড়ুর অংশগ্রহণে নারায়ণগঞ্জে শুরু হয়েছে আন্তর্জাতিক রেটিং দাবা। গতকাল সকালে শহরের ইসদাইর এলাকায় ওসমানী স্টেডিয়াম সংলগ্ন ভেন্যুতে এই টুর্নামেন্টের উদ্বোধন করেন ক্রীড়া সংগঠক ও নারায়ণগঞ্জ জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি। নারায়ণগঞ্জ রয়েল চেস ক্লাব (এনআরসিসি) আয়োজিত এই প্রতিযোগিতার উদ্বোধন করে মশিউর রহমান রনি বলেন, ‘মেধা বিকাশ ও সুস্থ সমাজ গঠনে খেলাধুলার কোনো বিকল্প নেই। দাবা একটি বুদ্ধিবৃত্তিক খেলা, যা তরুণ প্রজন্মকে বিপথগামিতা থেকে দূরে রাখতে সহায়তা করে। নারায়ণগঞ্জের দাবার মানোন্নয়নে এমন আয়োজন প্রশংসনীয়। তিনি আরও বলেন, বিএনপি সব সময় খেলাধুলাকে উৎসাহ দিয়ে থাকে। ভবিষ্যতেও এ ধরনের আয়োজন এগিয়ে নিতে যা প্রয়োজন, তা করা হবে। নারায়ণগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার সার্বিক সহযোগিতায় আয়োজিত এই আন্তর্জাতিক রেটিং প্রতিযোগিতায় দেশের বিভিন্ন অঞ্চলের ৮০ জন দাবাড়ু অংশগ্রহণ করছেন। এনআরসিসি’র সভাপতি খুরশিদ আলম মনিরের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- এডভোকেট এস. এম. গালিব, শাহ আলম রূপন, ফরিদুল ইসলাম, মো. আসাদুজ্জামান, বাংলাদেশ পুলিশের সাবেক সহকারী পুলিশ সুপার ও এপিপিবি’র সিনিয়র সহ-সভাপতি মোস্তফা কায়সার।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন