শায়েস্তাগঞ্জ সড়কে বাসের ধাক্কায় দাঁড়িয়ে থাকা ট্রাক্টরচালক নিহত

ফন্ট সাইজ:

হবিগঞ্জ-শায়েস্তাগঞ্জ সড়কের জগৎপুর এলাকায় বাসের ধাক্কায় নাজিম উদ্দিন (৩৫) নামে এক ট্রাক্টরচালক নিহত হয়েছে। নিহত নাজিম হবিগঞ্জ সদর উপজেলার নিজামপুর ইউনিয়নের শুকড়িপাড়া শরিফপুর গ্রামের মো. আব্দুল আজিজের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল ভোর রাতে নাজিম ট্রাক্টর নিয়ে সড়ক দিয়ে যাচ্ছিলেন। এ সময় দ্রুতগতির একটি বাস ট্রাক্টরটিকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন