ভবিষ্যতে ভর্তুকি লাগবে না টিসিবি’র: বাণিজ্য উপদেষ্টা
চলতি অর্থবছরে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের ফলে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) প্রায় এক হাজার কোটি টাকা সাশ্রয় করেছে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। মঙ্গলবার রাজধানীতে পবিত্র রমজান উপলক্ষে টিসিবি’র ট্রাকসেল কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।বাণিজ্য উপদেষ্টা বলেন, এ ধারা অব্যাহত থাকলে আগামী ৪ থেকে ৫ বছরের...
