বাংলারজমিন

মন্ত্রী হওয়ার পর মানিকগঞ্জে আসলেন রিতা

সিক্ত হলেন মানুষের ভালোবাসায়

২৪ ফেব্রুয়ারি (মঙ্গলবার), ২০২৬

হজ মৌসুম সামনে রেখে যাত্রীসেবায় কোনো ধরনের অনিয়ম সহ্য করা হবে না বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খান রিতা। তিনি স্পষ্টভাবে বলেন, পবিত্র হজ পালনে যাওয়া নাগরিকদের যেন সামান্য অসুবিধাও না হয়, তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। বিমানের টিকিট নিয়ে গড়ে ওঠা অসাধু...

পাবিপ্রবি প্রেস ক্লাবের সভাপতি মানবজমিনের তানিম

২৪ ফেব্রুয়ারি (মঙ্গলবার), ২০২৬

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পাবিপ্রবি) প্রেস ক্লাবের কার্যনির্বাহী কমিটি-২০২৬ এর নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি পদে মানবজমিন পত্রিকার বিশ্ববিদ্যালয় প্রতিনিধি এমরান হোসেন তানিম এবং সাধারণ সম্পাদক পদে যুগান্তরের প্রতিনিধি আলফি সানি নির্বাচিত হয়েছেন। সোমবার সকাল সাড়ে ১০টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত সংগঠনটির কার্যালয়ে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এ সময় বিশ্ববিদ্যালয়ের...

ভৈরবে ভয়াবহ আগুনে রেনু ট্রেডার্স অ্যান্ড প্লাস্টিক পাদুকা ফ্যাক্টরি পুড়ে ছাই

২৪ ফেব্রুয়ারি (মঙ্গলবার), ২০২৬

কিশোরগঞ্জের ভৈরবে ভয়াবহ আগুনে রেনু ট্রেডার্স এন্ড প্লাস্টিক নামে একটি পাদুকা ফ্যাক্টরি পুড়ে ছাই হয়ে গেছে। সোমবার সকাল সাড়ে ৭টায় পৌর শহরের ভৈরবপুর উত্তর পাড়া (পাক্কার মাথা) এলাকার সালাম মার্কেটে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ৯৯৯-এ খবর পেয়ে ভৈরব বাজার ফায়ার সার্ভিস, নদী ফায়ার সার্ভিস ও জেলার কুলিয়ারচর ফায়ার সার্ভিসের পাঁচটি...

তিতাস নদীকে দখল-দূষণমুক্ত করার পদক্ষেপ ডিসি’র

২৪ ফেব্রুয়ারি (মঙ্গলবার), ২০২৬

ব্রাহ্মণবাড়িয়ার অন্যতম তিতাস নদীকে দখল-দূষণমুক্ত করার পদক্ষেপ গ্রহণে সরজমিন শহরবর্তী এলাকায় নদী পরিদর্শন করেছেন জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান। এ সময় নদী রক্ষায় সম্মিলিত পদক্ষেপ গ্রহণ করার কথা বলেন তিনি। গতকাল সকালে শহরের শিমরাইলকান্দি মসজিদ ঘাট থেকে মেড্ডা শ্মশান ঘাট এলাকা পর্যন্ত নৌকায় করে নদী পরিদর্শন করেন জেলা প্রশাসক শারমিন...

তিতাস নদীকে দখল-দূষণমুক্ত করার পদক্ষেপ ডিসি’র

২৪ ফেব্রুয়ারি (মঙ্গলবার), ২০২৬

ব্রাহ্মণবাড়িয়ার অন্যতম তিতাস নদীকে দখল-দূষণমুক্ত করার পদক্ষেপ গ্রহণে সরজমিন শহরবর্তী এলাকায় নদী পরিদর্শন করেছেন জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান। এ সময় নদী রক্ষায় সম্মিলিত পদক্ষেপ গ্রহণ করার কথা বলেন তিনি। গতকাল সকালে শহরের শিমরাইলকান্দি মসজিদ ঘাট থেকে মেড্ডা শ্মশান ঘাট এলাকা পর্যন্ত নৌকায় করে নদী পরিদর্শন করেন জেলা প্রশাসক শারমিন...

কোটবাজারে প্রকাশ্যে ২৪ হাজার ইয়াবা ছিনতাই

২৪ ফেব্রুয়ারি (মঙ্গলবার), ২০২৬

উখিয়ার ব্যস্ততম এলাকা কোটবাজারে প্রকাশ্যে বিপুল পরিমাণ ইয়াবা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। গত রোববার সকালে কোটবাজারের চৌধুরীপাড়া রাস্তার মাথায় এম.আর কনভেনশন হলের সামনে এ ঘটনা ঘটে। ঘটনাটি নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। স্থানীয় সূত্র জানায়, সকালে কক্সবাজারগামী একটি মোটরসাইকেলে করে দুই ব্যক্তি ইয়াবা বহন করছিল। এম.আর কনভেনশন হলের সামনে পৌঁছালে...

গোবিন্দগঞ্জে ৬ লাখ টাকার মাদকসহ যুবদল নেতা গ্রেপ্তার

২৪ ফেব্রুয়ারি (মঙ্গলবার), ২০২৬

গাইবান্ধার গোবিন্দগঞ্জে মাদকবিরোধী অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ সাপমারা ইউনিয়ন যুবদলের সদস্য সচিব আনোয়ারুল ইসলাম বাবুকে (৪০) গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। রোববার রাত সাড়ে ১১টার দিকে গোবিন্দগঞ্জ তরফ কামাল গ্রামে এ অভিযান পরিচালিত হয়। গ্রেপ্তারকৃত আনোয়ারুল উপজেলার তরফ কামাল গ্রামের আজিবর রহমান ও রাবেয়া বেগমের ছেলে।গ্রেপ্তারের...

নড়াইলে দু’পক্ষের সংঘর্ষে বাবা-ছেলেসহ নিহত ৪

২৩ ফেব্রুয়ারি (সোমবার), ২০২৬

নড়াইলে আধিপত্য বিস্তারের জেরে দু’পক্ষের সংঘর্ষে বাবা-ছেলেসহ চারজন নিহত হয়েছেন। এ ছাড়াও অন্তত ৭ জন গুরুতর আহত হওয়ার খবর পাওয়া গেছে। সোমবার সকাল সাড়ে ৫টার দিকে সদর উপজেলার বড়কুলা গ্রামে এ ঘটনা ঘটে। সিংগোশোলপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান খায়ের গ্রুপ এবং খলিল গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা...

সরাইলে শহীদ মিনারে ফুল দেয়ার ঘটনায় দেড় শতাধিক জনের বিরুদ্ধে মামলা

২৩ ফেব্রুয়ারি (সোমবার), ২০২৬

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে শহীদ মিনারে সংসদ সদস্য ব্যরিস্টার রুমিন ফারহানাকে ফুল দিতে বাধা ও ধাক্কাধাক্কির ঘটনায় দেড় শতাধিক লোকের বিরুদ্ধে মামলা হয়েছে। গতকাল রুমিন সমর্থক আহত আহাদ মিয়া নামের এক ব্যক্তি বাদী সরাইল থানায় এ মামলা দায়ের করেন। মামলায় বিএনপি, যুবদল, ছাত্রদল ও অঙ্গসহযোগী সংগঠনের লোকজনকে আসামি করা হয়েছে। গত শুক্রবার...

মাদারীপুরে ফের টর্চ লাইট জ্বালিয়ে সংঘর্ষ শতাধিক হাতবোমা বিস্ফোরণ

২৩ ফেব্রুয়ারি (সোমবার), ২০২৬

মাদারীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ফের টর্চ লাইট জ্বালিয়ে সংঘর্ষে জড়ালো দু’পক্ষ। এ সময় শতাধিক হাতবোমার বিস্ফোরণ ঘটানো হয়। এতে আহত হয়েছেন অন্তত ২ জন। শনিবার রাত ৯টা থেকে ১টা পর্যন্ত টানা ৪ ঘণ্টা সদর উপজেলার ‘নতুন মাদারীপুর’ গ্রামে এ ঘটনা ঘটে। হামবোমা বিস্ফোরণের কয়েকটি ভিডিও ভাইরাল হয় সামাজিক যোগাযোগমাধ্যম...

মধ্যনগর ইউনিয়ন পরিষদে ছাত্রদল নেতার চেয়ার-টেবিল ভাঙচুর

২৩ ফেব্রুয়ারি (সোমবার), ২০২৬

সুনামগঞ্জ জেলার মধ্যনগর উপজেলার মধ্যনগর সদর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ঢুকে ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে ছাত্রদল নেতার বিরুদ্ধে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. আব্দুছ ছাত্তার। গত শনিবার বিকাল ৩টা ৪৫ মিনিটে এ ঘটনা ঘটে। জানা যায়, মধ্যনগর উপজেলার ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ও চামরদানী...

ময়মনসিংহে চাঁদাবাজি বন্ধের দাবিতে বিক্ষোভ

২৩ ফেব্রুয়ারি (সোমবার), ২০২৬

ময়মনসিংহের ত্রিশালে ও রহমতপুুর বাইপাস মোড়ে চাঁদা আদায় বন্ধের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন সিএনজিচালিত অটোরিকশার চালকরা। রোববার সকাল সাড়ে ১০টার দিকে ত্রিশাল বাসস্ট্যান্ড থেকে এক কিলোমিটার সামনে ইভা ফিলিং স্টেশনের সামনের মহাসড়ক অবরোধ করেন চালকরা। এতে প্রায় এক ঘণ্টা যানজটের সৃষ্টি হয়।অটোরিকশা চালকরা জানান, সড়কে জিপি’র নামে...

শাওন হত্যার বিচার দাবিতে কটিয়াদীতে ছাত্রসমাজের বিক্ষোভ

২৩ ফেব্রুয়ারি (সোমবার), ২০২৬

ময়মনসিংহ আনন্দ মোহন বিশ্ববিদ্যালয় কলেজের মেধাবী ছাত্র নুরুল্লাহ শাওন (২৫) হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সকল অপরাধীকে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে কিশোরগঞ্জের কটিয়াদীতে ছাত্রসমাজের আয়োজনে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রোববার জোহরের নামাজের পর দরগাহ জামে মসজিদ প্রাঙ্গণ থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ...

পাচারকালে বিপুল পরিমাণ ভারতীয় সিগারেট জব্দ

২৩ ফেব্রুয়ারি (সোমবার), ২০২৬

ভারত সীমান্তবর্তী এলাকা দিয়ে কাপ্তাই হ্রদ দিয়ে রাঙ্গামাটিতে আনা হচ্ছে শুল্কবিহীন অবৈধ সিগারেট। প্রশাসনের চোখকে ফাঁকি দিয়ে রাতের অন্ধকারে ভারত সীমান্তবর্তী উপজেলার বরকল ও জুরাছড়ির দুর্গম সীমান্ত দিয়ে ভারত থেকে পাচার করে আনা অবৈধ সিগারেট দেশীয় ইঞ্জিন বোটে রা ঙ্গামাটি শহরে এনে এখান থেকে চট্টগ্রামে পাচার করছে একটি চক্র। মূলত সরকারি...

ডুয়েট ক্যাম্পাসে মশার উপদ্রব চরমে ডেঙ্গু আতঙ্কে শিক্ষার্থীরা

২৩ ফেব্রুয়ারি (সোমবার), ২০২৬

গাজীপুরের ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট) ক্যাম্পাসে মশার উপদ্রবে অতিষ্ঠ হয়ে পড়েছেন শিক্ষার্থীরা। দিন দিন পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করছে। এতে ক্যাম্পাস জুড়ে ডেঙ্গু আতঙ্ক ছড়িয়ে পড়েছে। শিক্ষার্থীদের অভিযোগ, ক্যাম্পাসে বর্তমানে বাতাসের ঘনত্বের তুলনায় যেন মশার ঘনত্বই বেশি। আবাসিক হলের কক্ষ, একাডেমিক ভবন, খেলার মাঠ, এমনকি মসজিদ এলাকাতেও স্বস্তিতে...

সাবেক মন্ত্রী, বরিশালের সাবেক জেলা প্রশাসকসহ ১৪ জনের বিরুদ্ধে মামলার আদেশ

২৩ ফেব্রুয়ারি (সোমবার), ২০২৬

২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণায় বাধা প্রদান, বিএনপি নেতাকর্মীদের অপহরণ ও হত্যার উদ্দেশ্যে হামলার অভিযোগে বরিশালের সাবেক পুলিশ কমিশনার, সাবেক জেলা প্রশাসক এবং সাবেক পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীমসহ ১৪ জন নামধারী ও আরও ২০-২৫ জন অজ্ঞাতনামার বিরুদ্ধে মামলার আদেশ দিয়েছেন আদালত। রোববার বরিশাল অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট...

গোবিন্দগঞ্জে সেপটিক ট্যাংক থেকে স্কুলছাত্রীর লাশ উদ্ধার

২৩ ফেব্রুয়ারি (সোমবার), ২০২৬

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় সেপটিক ট্যাংক থেকে নুরমা (১৬) নামে এক স্কুলছাত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ ও ফায়ার সার্ভিস। রোববার বিকালে উপজেলার তালুককানুপুর ইউনিয়নের সমসপাড়া চৌধুরীপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত নুরমা ওই গ্রামের বাসিন্দা নজরুল ইসলামের মেয়ে। সে স্থানীয় তালতলা দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী ছিল। নিহতের বাবা নজরুল...

ময়মনসিংহে কলেজছাত্র নিহতের ঘটনায় কিশোর গ্যাংয়ের ৬ সদস্য গ্রেপ্তার

২৩ ফেব্রুয়ারি (সোমবার), ২০২৬

ময়মনসিংহে ছিনতাইকারীদের ধাওয়ায় আনন্দ মোহন কলেজের রসায়ন বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী নূরুল্লাহ শাওন (২৫) নিহতের ঘটনায় কিশোর গ্যাংয়ের ৬ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার রাত সাড়ে ১২টার দিকে জেলা পুলিশ সুপারের কার্যালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। এর আগের দিন বিকাল থেকে রাত পর্যন্ত সদর উপজেলা, ঈশ্বরগঞ্জ...

ধসে পড়া রানা প্লাজার মালিক সোহেল রানার প্যারোলে মুক্তি নিয়ে মায়ের জানাজায় অংশগ্রহণ

২৩ ফেব্রুয়ারি (সোমবার), ২০২৬

সাভারে ২০১৩ সালের ২৪শে এপ্রিল ইতিহাসের ভয়াবহ ধসে পড়া বহুতল ভবন রানা প্লাজার মালিক সোহেল রানা। প্যারোলে মুক্তি নিয়ে সাভারে মায়ের জানাজায় অংশগ্রহণ করলেন। সাভার মডেল থানা পুলিশের উপস্থিতিতে জানাজায় অংশ নিয়ে তার ভুলের জন্য উপস্থিত সকলের কাছে মাফ চেয়েছেন সোহেল রানা। শনিবার সন্ধ্যায় সাভার পৌর এলাকার ব্যাংক কলোনি মাদ্রাসা...

চকরিয়ায় তামাক ক্ষেতে মাংস ব্যবসায়ীর লাশ

২৩ ফেব্রুয়ারি (সোমবার), ২০২৬

কক্সবাজারের চকরিয়ায় মুজিবুর রহমান (৪৬) নামে এক মাংস ব্যবসায়ী যুবকের লাশ পাওয়া গেছে। উপজেলার ইয়াংছা-মানিকপুর সড়কের কাকারা হযরত শাহ ওমর (রহ.) এর মাজার সংলগ্ন বৃটিশ আমেরিকান টোব্যাকো কোম্পানির তামাক গোডাউন এলাকায় লাশটি পাওয়া যায়। শনিবার রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে। নিহত মুজিবুর রহমান উপজেলার কাকারা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের...

ময়মনসিংহে জমি নিয়ে বিরোধে কুপিয়ে হত্যা

২৩ ফেব্রুয়ারি (সোমবার), ২০২৬

ময়মনসিংহে জমি সংক্রান্ত বিরোধে সুলতান মিয়া (৪৭) নামে একজনকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সদর উপজেলার খাগডর ইউনিয়নের তারাগাঁও গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সুলতান মিয়া ওই এলাকার মৃত তৈয়ব আলীর ছেলে। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহ...

বদলগাছীতে পোকা খাওয়া নষ্ট চাল বিতরণের অভিযোগ

২৩ ফেব্রুয়ারি (সোমবার), ২০২৬

নওগাঁর বদলগাছী উপজেলায় স্থানীয় সরকার অফিস থেকে ইউনিয়ন পরিষদের মাধ্যমে বিতরণ করা শুকনা খাদ্য সহায়তার চাল পোকা খাওয়া ও নষ্ট অবস্থায় বিতরণ করার অভিযোগ উঠেছে। সম্প্রতি উপজেলার আটটি ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে অসহায়, দুস্থ ও নিম্ন আয়ের মানুষের মাঝে সরকারি শুকনা খাদ্য সহায়তা হিসেবে তেল, হলুদ, গুঁড়ো ঝাল, লবণ, চিনি, মসুর,...

সড়ক পরিবহন মালিক সমিতিতে সিলেটের দুই নেতা নির্বাচিত

২৩ ফেব্রুয়ারি (সোমবার), ২০২৬

বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির দ্বি-বার্ষিক কাউন্সিলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন সিলেটের দুই পরিবহন মালিক নেতা। কাউন্সিলে নির্বাচিত কমিটি ঘোষণা করা হলে গতকাল রোববার নির্বাচন কমিশন তা গেজেটভুক্ত করে চূড়ান্ত ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশনার এডভোকেট মামুনুর রশিদ খান। এতে সাধারণ সম্পাদক (বিভাগীয়) পদে বিজয়ী...

সিলেট বিভাগ গণদাবি ফোরামের স্মারকলিপি

২৩ ফেব্রুয়ারি (সোমবার), ২০২৬

সিলেটের উন্নয়নমূলক সংগঠন সিলেট বিভাগ গণদাবি ফোরামের পক্ষ থেকে সিলেট বিভাগের বিভিন্ন সমস্যার দ্রুত প্রতিকারের দাবি জানিয়ে প্রবাসী ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী আরিফুল হক চৌধুরীর কাছে একটি স্মারকলিপি প্রদান করা হয়েছে। শুক্রবার সিলেট সার্কিট হাউসে সিলেট বিভাগ গণদাবি ফোরামের সভাপতি এডভোকেট চৌধুরী আতাউর রহমান আজাদের নেতৃত্বে একটি প্রতিনিধিদল মন্ত্রীর...

সিলেটে লন্ডন প্রবাসী খুনের ঘটনায় ৩ জন ডিবি’র হাতে গ্রেপ্তার

২৩ ফেব্রুয়ারি (সোমবার), ২০২৬

সিলেটের লন্ডন প্রবাসী বোরহান উদ্দিন শফি খুনের ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ব্যক্তিগত দ্বন্দ্বের জের ধরে ওই খুনের ঘটনা ঘটেছে বলে পুলিশ জানিয়েছে। রোববার দুপুরে সিলেট জেলা পুলিশের মিডিয়া শাখা থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, খুনের মামলার তদন্তকালে গত শুক্রবার জকিগঞ্জ উপজেলার বাসিন্দা ও...

জনগণের ভোট ও আস্থার প্রতিদান দিতে আমি প্রতিশ্রুতিবদ্ধ: ইকবাল হোসেন

২৩ ফেব্রুয়ারি (সোমবার), ২০২৬

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসেন বলেছেন, জনগণের ভোট ও আস্থার প্রতিদান দিতে আমি প্রতিশ্রুতিবদ্ধ। সবেমাত্র দায়িত্ব গ্রহণ করেছি। চেষ্টা করবো দেশ ও এলাকার উন্নয়নে কাজ করতে। রোববার সকাল সাড়ে ১১টা থেকে সারাদিন উপজেলার বিভিন্ন ইউনিয়নে সফরকালে তিনি এসব বলেন। এ সময় তিনি সংবর্ধিত হন এবং দলীয়...

গণসংবর্ধনা অনুষ্ঠানে সংসদ সদস্য সাচিংপ্রু... সম্প্রীতির বান্দরবান বলতে সহজ, বাস্তবে কঠিন

২৩ ফেব্রুয়ারি (সোমবার), ২০২৬

দীর্ঘ বছর ধরে শুনে এসেছি সম্প্রীতি বান্দরবান। কিন্তু সম্প্রীতি বলতে যত সহজ, বাস্তবতা অনেক কঠিন। তাই সকলের সম্মিলিত প্রচেষ্টার মধ্যদিয়ে একটি সম্প্রীতির বান্দরবান গড়ে তুলতে হবে। রোববার বিকাল ৪টায় ঐতিহ্যবাহী রাজার মাঠ প্রাঙ্গণে গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন নবনির্বাচিত ৩০০ নং বান্দরবান আসনের সংসদ সদস্য রাজপুত্র সাচিংপ্রু...

বান্দরবানে চাকার হাওয়া মেশিন বিস্ফোরণে শিশু শ্রমিক নিহত

২৩ ফেব্রুয়ারি (সোমবার), ২০২৬

বান্দরবানের থানচিতে গাড়ির চাকার হাওয়া মিশিন বিস্ফোরণে কাদের চৌধুরী (১৭) নামে এক শিশু শ্রমিক নিহত হয়েছেন। শনিবার রাতে উপজেলার পুরনো বাসস্ট্যান্ড এলাকায় গাড়ির গ্যারেজে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তি চট্টগ্রামের দোহাজারী ইউনিয়নের খাগরিয়া এলাকার কুদ্দুছের ছেলে।পুলিশ ও স্থানীয়রা জানায়, থানচি পুরনো বাসস্ট্যান্ড এলাকায় বাসচালক নুরুল আলমের গ্যারেজে কাজ করছিল কাদের।...

৩ মাস ধরে আটকে আছে ফেরি

ড্রেজিং নিয়ে নয়ছয়, উন্নয়নবঞ্চিত উত্তরাঞ্চল

২৩ ফেব্রুয়ারি (সোমবার), ২০২৬

উদ্বোধনের পর থেকেই অবহেলায় মাসের পর মাস পার, নেই সঠিক নজরদারি, অবহেলিত থেকে যাচ্ছে উত্তরাঞ্চলের চিলমারী-রৌমারী নৌ-রুট। বর্ষার সময় চলানো হলেও বেশির ভাগ সময় বন্ধ থাকে এ ফেরি। এতে মাসে প্রায় ৪০ লাখ টাকা আয় থেকে বঞ্চিত সরকার। ফেরি না চললেও প্রতি মাসে ব্যয় হচ্ছে ৯ থেকে ১০ লাখ টাকা।...

ডুমুরিয়ায় একজন শিক্ষক দিয়েই পাঠদান চলছে প্রাথমিক বিদ্যালয়ে

২৩ ফেব্রুয়ারি (সোমবার), ২০২৬

ডুমুরিয়া উপজেলায় মাত্র একজন শিক্ষক দিয়ে দেড় বছর ধরে চলছে পাঠদান। ১৯৯৭ সালে উপজেলার মাগুরখালী ইউনিয়নের দুর্গম এলাকায় কোড়াকাটা গুকুরমারী সরকারি প্রাথমিক বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। পরবর্তীতে নাম পরিবর্তন করে ‘সোনার তরী’ করা হয়। প্রতিষ্ঠাকালীন শিক্ষকরা সকলেই চলে যাওয়ার পর ২০২৪ সালের ৩রা জুলাই সুজিত কুমার ভদ্র ও নীলা ঢালী ওই...

বর্ষায় ডুবে যায় ঘর

আশ্রয়ের অপেক্ষায় ভূমিহীন বাসনা রানী

২৩ ফেব্রুয়ারি (সোমবার), ২০২৬

দিরাই উপজেলার চরনারচর ইউনিয়নের গোপালপুর গ্রামের বাসনা রানী দাস ভূমিহীন ও গৃহহীন অবস্থায় মানবেতর জীবনযাপন করছেন। স্বামী জগৎ দাস অসুস্থ, সঙ্গে রয়েছেন স্বামী পরিত্যক্তা মেয়ে ও এক নাতনি। নিজের কোনো জমি না থাকায় অন্যের জমিতে পলিথিন, কাপড় ও বাঁশের চাটাই দিয়ে তৈরি একটি অস্থায়ী কুঁড়েঘরেই তাদের বসবাস।হাওর তীরবর্তী কান্দায় নির্মিত...

৩ যুগেও বাস্তবায়িত হয়নি তিস্তা প্রজেক্ট ক্যানেল প্রকল্প

২৩ ফেব্রুয়ারি (সোমবার), ২০২৬

’৯০ দশকে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ডজন খানেক মন্ত্রী-এমপি-সচিবসহ হেলিকপ্টারযোগে লালমনিরহাটের কালীগঞ্জের হাতীকুড়া নামক স্থানে এসেছিলেন। প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বিশাল জনসভা শেষে ‘তিস্তা-হাতীকুড়া-ভেটেশ্বরী প্রজেক্ট ক্যানেল’ পুনঃখনন প্রকল্পের কাজ উদ্বোধন করেন। দেশের বৃহত্তর সেচ প্রকল্প তিস্তা ব্যারেজের উজান থেকে শুরু হয়ে হাতীবান্ধা-কালীগঞ্জ-আদিতমারী উপজেলার কালমাটী-গোবরধন হয়ে আবার তিস্তা নদীর সঙ্গে...