বাংলারজমিন

ময়মনসিংহে বহিষ্কৃত স্বেচ্ছাসেবক দল নেতা যৌতুক মামলায় গ্রেপ্তার

৯ মার্চ (সোমবার), ২০২৬

ময়মনসিংহের নান্দাইলে বহিষ্কৃত স্বেচ্ছাসেবক দল নেতা ইন্তেহারুল করিম ওরফে টিপু সুলতান (৩৩) যৌতুক মামলায় গ্রেপ্তার হয়েছে। তার স্ত্রী জান্নাতুল ফেরদৌস বীথি (২৪) বাদী হয়ে নান্দাইল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে যৌতুক সংক্রান্ত এই মামলাটি দায়ের করেন। রোববার দুপুরে সংশ্লিষ্ট মামলায় তাকে ময়মনসিংহের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠিয়েছে নান্দাইল...

সংসদ কার্যকর হলে জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে: চিফ হুইপ

৯ মার্চ (সোমবার), ২০২৬

জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম বলেছেন, বর্তমান সংসদ হবে প্রাণবন্তু এবং কার্যকর। বিরোধী দলকে সকল বিষয়ে কথা বলার সুযোগ দেয়া হবে। স্বৈরাচারবিরোধী আন্দোলন করে ফ্যাসিস্ট সরকারের পতন ঘটিয়ে জনগণের ভোটে বিএনপি ক্ষমতায় এসেছে। এই সরকার জনগণের সরকার। তাই সংসদে জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে। গতকাল সকালে নবনির্বাচিত হুইপদের নিয়ে সাভারের...

সীতাকুণ্ডের বার আউলিয়ায় বালু লুট, ট্রাকে ট্রাকে পাচার

৯ মার্চ (সোমবার), ২০২৬

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের বার আউলিয়া উপকূলে রাতের অন্ধকারে অবৈধভাবে সাগর থেকে বালু উত্তোলনের অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, একটি প্রভাবশালী বালুচক্র প্রতিরাতে সাগর থেকে বালু তুলে ৪০-৫০টি ট্রাকে করে বিভিন্ন স্থানে সরবরাহ করছে। এসব বালু মূলত পুকুর ও নিচু জমি ভরাটের কাজে ব্যবহার করা হচ্ছে। স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে...

কালীগঞ্জে স্বতন্ত্র প্রার্থীর ইফতার মাহফিলে ১৪৪ ধারা জারি

৯ মার্চ (সোমবার), ২০২৬

ঝিনাইদহের কালীগঞ্জে স্বতন্ত্র প্রার্থীর ইফতার মাহফিলকে কেন্দ্র করে ১৪৪ ধারা জারি করা হয়েছে। জেলা অতিরিক্ত ম্যাজিস্ট্রেট সবির কুমার স্বাক্ষরিত এক চিঠিতে এ ১৪৪ ধারা জারির বিষয়টি জানানো হয়। ফলে পূর্ব ঘোষিত এ অনুষ্ঠানটি পণ্ড হয়ে গেল। জানা গেছে, ঝিনাইদহ-৪ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করা সাইফুল ইসলাম ফিরোজ এ...

তারাকান্দায় শিশু ধর্ষণ

৯ মার্চ (সোমবার), ২০২৬

ময়মনসিংহের তারাকান্দায় তিন বছরের এক শিশু ধর্ষণের শিকার হয়েছে। জানা গেছে, গত বৃহস্পতিবার উপজেলার কামারগাঁও ইউনিয়নের উলামাকান্দি গ্রামের তিন বছরের শিশুকে পাশের বাড়ির জসিম উদ্দিনের ছেলে নয়ন মিয়া (৪০) তার নিজ বাড়িতে ডেকে নিয়ে ধর্ষণ করে। শিশুর চিৎকারে আশপাশের লোকজন ঘরের দরজা ভেঙে উদ্ধার কালে ধর্ষণকারী পালিয়ে যায়। তারাকান্দা থানার...

নারীদের সহযোগিতা ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়: ইঞ্জিনিয়ার ইকবাল

৯ মার্চ (সোমবার), ২০২৬

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার এম. ইকবাল হোসেন বলেছেন, নারীর ক্ষমতায়ন ও উন্নয়ন নিশ্চিত করতে সরকার বিভিন্ন বাস্তবমুখী কর্মসূচি বাস্তবায়ন করছে। দেশের উন্নয়ন অগ্রযাত্রায় নারীর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশের জনসংখ্যার অর্ধেক নারী। তাদের সহযোগিতা ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়। রোববার সকালে গৌরীপুরে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে উপজেলা অফিসার্স ক্লাবে...

নারীর ক্ষমতায়ন ছাড়া ন্যায়ভিত্তিক সমাজ গঠন সম্ভব নয়: বেরোবি উপাচার্য

৯ মার্চ (সোমবার), ২০২৬

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলী বলেছেন, নারীর ক্ষমতায়ন ও ন্যায্য অধিকার নিশ্চিত করা ছাড়া একটি ন্যায়ভিত্তিক ও টেকসই সমাজ গঠন সম্ভব নয়। নারী ও কন্যাশিশুর নিরাপত্তা, মর্যাদা এবং সমান সুযোগ নিশ্চিত করতে পরিবার, সমাজ ও রাষ্ট্রের সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। রোববার নারী দিবসে এক...

পুঠিয়ায় শিবচৌকি থেকে ভ্যানচালকের লাশ উদ্ধার

৯ মার্চ (সোমবার), ২০২৬

রাজশাহীর পুঠিয়ায় ভ্যানচালক মকবুল হোসেন হাজাম (৬০) নামে এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার রাত পৌনে ১২টার দিকে পুঠিয়া রাজবাড়ী বাজারে শিব মন্দির সংলগ্ন শিবচৌকি নামের বড় একটি পুকুর থেকে তার লাশ উদ্ধার করা হয়। তার বাড়ি বারইপাড়া এলাকার কলোনিপাড়ায়। জানা গেছে, গত বৃহস্পতিবার থেকে নিখোঁজ ছিলেন মকবুল। পরিবারের...

কুলাউড়ায় পেট্রোল পাম্পে পেট্রোল সংকট

৯ মার্চ (সোমবার), ২০২৬

কুলাউড়ায় পেট্রোল পাম্পগুলোতে পেট্রোল পাওয়া যাচ্ছে না। শনিবার সকাল থেকে কুলাউড়া শহরের কয়েকটি পাম্পে গিয়ে পেট্রোল পাওয়া যায়নি। খোঁজ নিয়ে জানা যায়, দাম বৃদ্ধির খবর পেয়ে পেট্রোলের কৃত্রিম সংকট দেখিয়ে গ্রাহকদেরকে পেট্রোল দিচ্ছে না পেট্রোল পাম্পের মালিকরা। উত্তরবাজার ফরমুজ আলীর পাম্পে শনিবার বিকাল ৩টায় গিয়ে দেখা যায় তালা মেরে রাখা...

রংপুরে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ গ্রেপ্তার ৫

৯ মার্চ (সোমবার), ২০২৬

রংপুরে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ পাঁচ কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাবের সিনিয়র সহকারী পরিচালক বিপ্লব কুমার গোস্বামী। গ্রেপ্তারকৃতরা হলো- লালমনিরহাটের কালীগঞ্জ রুদ্রেশ্বরের আনোয়ার হোসেনের ছেলে দেলোয়ার হোসেন (২৮), কুদ্দুস মিয়ার ছেলে মোমিন মিয়া (২৯), হাতিবান্ধার দইখাওয়া’র আজহার আলীর ছেলে জিয়ারুল ইসলাম (৪০), জয়পুরহাটের পাঁচবিবি তালপাড়া ভিমপুরের...

মেলান্দহে জমি সংক্রান্ত বিরোধে ভাইয়ের হাতে ভাই খুন

৯ মার্চ (সোমবার), ২০২৬

জামালপুরের মেলান্দহে জমি সংক্রান্ত বিরোধে ছোট ভাইয়ের হাতে মাসুদ বেপারী (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। শনিবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার নয়ানগর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মাসুদ ওই এলাকার মৃত আমিনুল বেপারীর ছেলে। অভিযুক্ত হাসিব ঘটনার পর হতেই পলাতক রয়েছে। জানা গেছে, জমি নিয়ে দুই ভাইয়ের মধ্যে দীর্ঘদিন...

অভয়নগরে হার্ডওয়্যার গোডাউনে আগুন, ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি

৯ মার্চ (সোমবার), ২০২৬

যশোরের অভয়নগরে ‘দত্ত হার্ডওয়্যার’ নামে একটি দোকানের গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার সকালে উপজেলার নওয়াপাড়া বাজারের মুদিপট্টি-সংলগ্ন একটি ভবনের দ্বিতীয়তলায় এই আগুন লাগে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। দোকানের মালিক দিলীপ দত্ত জানান, সকাল ৭টার দিকে প্রতিবেশী এক দোকানদারের মাধ্যমে তিনি গোডাউনে আগুন...

জামালগঞ্জে হত্যা মামলায় নিহতের স্ত্রী ও শ্যালিকা গ্রেপ্তার

৯ মার্চ (সোমবার), ২০২৬

সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় আব্দুল হামিদ হত্যা মামলায় নিহতের স্ত্রী নূরেজা বেগম ও শ্যালিকা রংমালা বেগমকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার সকালে জামালগঞ্জ থানা পুলিশ তাদেরকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করে। এর আগে চাঞ্চল্যকর এই মামলায় বিভিন্ন তথ্যের ভিত্তিতে গত শুক্রবার রাতে নয়াহালট গ্রামের অটোরিকশাচালক সাদিকুর রহমানকে গ্রেপ্তার করে পুলিশ। জানা যায়,...

পাবনায় জ্বালানি তেল সংকট

কয়েকটি পাম্প বন্ধ, অবৈধ মজুতের দায়ে জরিমানা

৯ মার্চ (সোমবার), ২০২৬

পাবনায় হঠাৎ করে জ্বালানি তেলের সংকট দেখা দেয়ায় জেলার কয়েকটি পেট্রোল পাম্পে তেল বিক্রি বন্ধ রয়েছে। যে দুই-একটি পাম্প খোলা আছে সেখানে মোটরসাইকেল সহ যানবাহনের লম্বা লাইন। এতে যানবাহন চালক ও সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়েছেন। এদিকে, সংকটের মধ্যেই অবৈধভাবে জ্বালানি তেল মজুতের অভিযোগে সদর উপজেলার হেমায়েতপুর ইউনিয়নের ইসলামপুর গ্রামে...

রাজশাহীতে জামায়াত-বিএনপি সমর্থকদের মধ্যে মারামারি, নিহত ১

৮ মার্চ (রবিবার), ২০২৬

রাজশাহীর মোহনপুর উপজেলায় বিএনপি ও জামায়াতের সমর্থকদের মধ্যে মারামারির ঘটনায় এক ব্যক্তি নিহত হয়েছেন। শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার সাঁকোয়া এলাকায় উপজেলা মডেল মসজিদের সামনে এ ঘটনা ঘটে।নিহত ওই ব্যক্তির নাম মো. আলাউদ্দিন (৬৫)। তিনি মডেল মসজিদের মুয়াজ্জিন ছিলেন। আলাউদ্দিনকে উভয় দল নিজেদের কর্মী দাবি করছে। এই ঘটনার পর...

বাংলাদেশি পণ্যকে ভারতীয় বলে বিক্রি, চট্টগ্রামে ‘রাজস্থানকে’ লাখ টাকা জরিমানা

৮ মার্চ (রবিবার), ২০২৬

বাংলাদেশে তৈরি পণ্যকে ভারতীয় বলে বেশি দামে বিক্রির অভিযোগে চট্টগ্রামে ‘রাজস্থান’ নামের একটি প্রতিষ্ঠানকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। শনিবার দুপুরে চট্টগ্রাম নগরের ওই প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অভিযানে একই পাঞ্জাবির গায়ে ভারতীয় ও বাংলাদেশি- দু’টি আলাদা ট্যাগ পাওয়া যায়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ...

রংপুরে প্রি-পেইড মিটার স্থাপন বন্ধের দাবিতে সংবাদ সম্মেলন

৮ মার্চ (রবিবার), ২০২৬

বিদ্যুৎখাতে হয়রানি ও বিতর্কিত প্রি-পেইড মিটার স্থাপন বন্ধের দাবিতে প্রধানমন্ত্রীর কাছে খোলা চিঠি প্রদান নিয়ে সংবাদ সম্মেলন করেছে রংপুর মহানগর নাগরিক কমিটি। শনিবার দুপুরে নগরীর একটি কমিউনিটি সেন্টার মিলনায়তনে সংগঠনের সদস্য সচিব পলাশ কান্তি নাগ সংবাদ সম্মেলনে সেই খোলা চিঠি পাঠ করেন। এতে উল্লেখ করা হয়, সাধারণ বিদ্যুৎ গ্রাহকদের প্রবল...

লালমোহনে ইটভাটা ও সেমাই কারখানায় জরিমানা

৮ মার্চ (রবিবার), ২০২৬

ভোলার লালমোহন উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের পৃথক দুই অভিযানে একটি ইটভাটা ও একটি সেমাই কারখানাকে মোট ৪০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। শনিবার বিকালে ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রেজওয়ানুল হক। এদিন প্রথমে লালমোহন উপজেলার গজারিয়া বাজার সংলগ্ন ‘শাপলা ব্রিকস...

কিশোরগঞ্জে নিরাপদ সড়ক চাই কমিটির সভাপতি ফিরোজ, সম্পাদক ফারুক

৮ মার্চ (রবিবার), ২০২৬

নিরাপদ সড়ক চাই (নিসচা) কিশোরগঞ্জ জেলা শাখার নতুন কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে সাবেক ব্যাংকার ফিরোজ উদ্দিন ভূঞা পুনরায় সভাপতি ও সাংবাদিক মো. ফারুকুজ্জামান পুনরায় সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। গত শুক্রবার সন্ধ্যায় সংগঠনের দ্বি-বার্ষিক সাধারণ সভায় কণ্ঠভোটের মাধ্যমে নতুন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচন করা হয়। এতে প্রধান অতিথি...