বাংলারজমিন

দৌলতপুরে জ্বালানি তেলের তীব্র সংকট, বন্ধ ফিলিং স্টেশন

১২ মার্চ (বৃহস্পতিবার), ২০২৬

কুষ্টিয়ার দৌলতপুরে জ্বালানি তেলের তীব্র সংকট দেখা দিয়েছে। উপজেলার তিনটি ফিলিং স্টেশনে তেল না থাকায় সেগুলো কার্যত বন্ধ হয়ে পড়েছে। এতে করে যানবাহন চলাচল নিয়ে সাধারণ মানুষ পড়েছেন চরম ভোগান্তিতে। সংশ্লিষ্ট স্থানীয় বিভিন্ন সূত্রে জানা গেছে, সাম্প্রতিক বৈশ্বিক অস্থিরতার সুযোগ নিয়ে একটি অসাধু চক্র কৃত্রিম সংকট সৃষ্টি করে অধিক মুনাফার...

ইতালি যাওয়ার স্বপ্নে লিবিয়ায় জিম্মি ১৩ যুবক, পরিবারের কাছে মুক্তিপণ দাবি

১২ মার্চ (বৃহস্পতিবার), ২০২৬

সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার ১৩ যুবক ইতালি যাওয়ার স্বপ্ন নিয়ে বাড়ি ছেড়ে লিবিয়ার রাজধানী ত্রিপোলিতে মাফিয়া চক্রের হাতে গত ২০ দিন ধরে জিম্মি থাকার অভিযোগ উঠেছে। পরিবারগুলো তাদের শেষসম্বল জমি-জমা বিক্রি ও ঋণ করে মানবপাচারকারীদের হাতে তুলে দেয়া হয়েছিল জনপ্রতি ১৩ থেকে ১৪ লাখ টাকা। কিন্তু ইউরোপে পৌঁছানো তো দূরের কথা,...

প্রধানমন্ত্রীর দেয়া প্রতিশ্রুতির ফ্যামিলি কার্ড চালু হয়ে গেছে: আমানউল্লাহ আমান

১১ মার্চ (বুধবার), ২০২৬

ঢাকা-২ আসনের সংসদ সদস্য আমানউল্লাহ আমান বলেছেন- প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ডের যে প্রতিশ্রুতি দিয়েছেন তা চালু হয়ে গেছে। খাল কাটা কর্মসূচিও ইনশাআল্লাহ চালু হয়ে যাবে। আগামী ১৬ই মার্চ প্রধানমন্ত্রী তারেক রহমান নিজে দিনাজপুরে খাল খনন কর্মসূচি উদ্বোধন করবেন। গতকাল বিকালে কেরানীগঞ্জ উপজেলার কলাতিয়া ইউনিয়নের খাড়াকান্দি এলাকায় সতর্কতামূলক নদী তীর সংরক্ষণ কাজের...

বিনিয়োগ বাড়াতে কাজ করছে সরকার: বাণিজ্যমন্ত্রী

১১ মার্চ (বুধবার), ২০২৬

বস্ত্র, পাট, শিল্প ও বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, দীর্ঘদিন দেশে বিনিয়োগে স্থবিরতা ছিল। বিনিয়োগ না হলে কর্মসংস্থান সৃষ্টি হয় না। কর্মসংস্থান না থাকলে মানুষের ক্রয়ক্ষমতা কমে যায় এবং দারিদ্র্য বাড়ে। তাই বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরিতে সরকার কাজ করছে। মঙ্গলবার বেলা ১১টায় সুনামগঞ্জের দিরাই উপজেলার উত্তর সুড়িয়ারপাড় গ্রামে বীর মুক্তিযোদ্ধা আব্দুর...

উখিয়ায় সমাজসেবায় অবদান রাখছেন সোহেল

১১ মার্চ (বুধবার), ২০২৬

কক্সবাজারের উখিয়ার রত্নাপালং ইউনিয়নের উত্তর সর্দারপাড়া শিরডেবা জামে মসজিদের ভবনের নির্মাণকাজ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হলো। উদ্বোধন করেন এলাকার বিশিষ্ট সমাজসেবক ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী সোহেল চৌধুরী। স্থানীয়রা জানান, সোহেল দীর্ঘদিন ধরে গরিব ও খেটে খাওয়া মানুষের পাশে রয়েছেন। এছাড়া এলাকায় দরিদ্রদের জন্য শিক্ষা ও স্বাস্থ্যসহ বিভিন্ন ক্ষেত্রে সহায়তা দিয়ে...

বান্দরবানে চেয়ারম্যান পদে মাম্যাচিংকে মূল্যায়নের দাবি পাহাড়ি-বাঙালি জনগোষ্ঠীর

১১ মার্চ (বুধবার), ২০২৬

বিএনপি’র সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠনে পার্বত্য চট্টগ্রামে তিন পার্বত্য জেলা পরিষদ পুনর্গঠনে কারা হচ্ছেন চেয়ারম্যান এ নিয়ে চুলচেরা বিশ্লেষণ শুরু হয়েছে। তবে বান্দরবান জেলায় পাহাড়ের পরীক্ষিত নেত্রী মাম্যাচিংকে মূল্যায়নের দাবি বিএনপিসহ পাহাড়ি-বাঙালি সর্বস্তরের মানুষের। দলীয় সূত্রমতে, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতা বিভাগে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করে। ১৯৯১ সাল থেকে ১৯৯৬ সাল...

ফরিদগঞ্জে ওয়ারেন্টভুক্ত আসামি আটকের পর ছেড়ে দেয়ার অভিযোগ

১১ মার্চ (বুধবার), ২০২৬

ফরিদগঞ্জের চরবসন্ত গ্রামের সাখাওয়াত পাটওয়ারী (২৮) আদালতের ওয়ারেন্টভুক্ত আসামি। তাকে বসতবাড়ি থেকে আটকের পর ছেড়ে দিয়েছে ফরিদগঞ্জ থানা পুলিশ। বিনিময়ে ‘৫০ হাজার টাকা’ লেনদেনের অভিযোগ পাওয়া গেছে। গত ২রা মার্চ রাত ৮টার দিকে স্থানীয় চরবসন্ত গ্রামে এ ঘটনা ঘটেছে। ওয়ারেন্টভুক্ত আসামি সাখাওয়াত স্থানীয় চরবসন্ত গ্রামের লোকমান হোসেন লুকু পাটওয়ারীর ছেলে।...

ছাত্র-জনতার বিপ্লবের মাধ্যমে বাংলাদেশে গণতন্ত্র ফিরে এসেছে: মঈন খান

১১ মার্চ (বুধবার), ২০২৬

বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ আসনের সংসদ সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, বিএনপি ক্ষমতার জন্য রাজনীতি করে না, বিএনপি জনগণের জন্য রাজনীতি করে। গত সোমবার নরসিংদী জেলা বিএনপি’র উদ্যোগে নরসিংদী স্টেডিয়ামে আয়োজিত ইফতার ও দেয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জেলা বিএনপি’র সভাপতি খায়রুল কবির...

সম্মিলিত প্রয়াস ছাড়া পরিচ্ছন্ন সিলেট গড়া সম্ভব নয়: প্রশাসক

১১ মার্চ (বুধবার), ২০২৬

সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, নগরবাসীর সম্মিলিত সহযোগিতা ছাড়া একটি পরিচ্ছন্ন ও বাসযোগ্য নগর গড়ে তোলা সম্ভব নয়। নগরকে পরিষ্কার রাখতে সিটি করপোরেশনের কর্মীরা নিরলসভাবে কাজ করছেন, কিন্তু অনেকেই এখনো যত্রতত্র ময়লা-আবর্জনা ফেলছেন। ফলে নগরের বিভিন্ন স্থান মশার আবাসস্থলে পরিণত হচ্ছে। মঙ্গলবার সকালে সিলেট সিটি করপোরেশনের উদ্যোগে...

অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশ, ক্যাম্পে আশ্রয় নিলো ৬ রোহিঙ্গা

১১ মার্চ (বুধবার), ২০২৬

কক্সবাজারের টেকনাফের শাহপরীর দ্বীপ সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশ করেছে এক পরিবারের ৬ জন রোহিঙ্গা। পরে তারা উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প-১৯ এ এক আত্মীয়ের ঘরে আশ্রয় নিয়েছে বলে জানা গেছে। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সোমবার রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে মিয়ানমারের মংডু টাউনশিপ থেকে দালালের মাধ্যমে ৭০ লাখ কিয়াট চুক্তিতে তারা...

মুছাপুর রেগুলেটর না থাকায় নদীভাঙন রোধ করা যাচ্ছে না: মিন্টু

১১ মার্চ (বুধবার), ২০২৬

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়কমন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু বলেছেন, মুছাপুর রেগুলেটর না থাকায় এখন নদীভাঙন রোধ করা যাচ্ছে না। নদীর দুইদিকেই ভাঙছে। ভবিষ্যতে একনেক কমিটিতে মুছাপুর রেগুলেটর প্রকল্প পাস হবে। এরপর মুছাপুর রেগুলেটর ও মুছাপুর ক্লোজারের কাজ শুরু হবে। মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে নোয়াখালীর কোম্পানীগঞ্জে প্রস্তাবিত মুছাপুর রেগুলেটর নির্মাণসহ...

কেরানীগঞ্জে বিদেশি পিস্তলসহ গ্রেপ্তার ২

১১ মার্চ (বুধবার), ২০২৬

ঢাকার কেরানীগঞ্জে তিনটি বিদেশি পিস্তল, তিনটি ম্যাগাজিন ও ১২ রাউন্ড গুলিসহ সন্ত্রাসী কালা জরিপের দুই সহযোগীকে গ্রেপ্তার করা হয়েছে।গত সোমবার বিকালে দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। পরে গতকাল সকালে কেরানীগঞ্জের কদমতলীতে ঢাকা জেলা দক্ষিণ ডিবির কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান, ঢাকা জেলা অতিরিক্ত পুলিশ সুপার...

পাবনায় ভোক্তার অভিযানে বাসাবাড়িতে মিললো মিনি পেট্রোল পাম্প

১১ মার্চ (বুধবার), ২০২৬

পাবনার সাঁথিয়া উপজেলায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে একটি বাসাবাড়ি থেকে অবৈধভাবে স্থাপন করা মিনি পেট্রোল পাম্পের সন্ধান পাওয়া গেছে। মঙ্গলবার দুপুরে উপজেলার ধুলাউরি গ্রামে অভিযান পরিচালনা করা হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পাবনার সহকারী পরিচালক মাহমুদ হাসান রনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দুপুরে আলাউদ্দিন নামে এক ব্যক্তির...

মেহেরপুরে বিএনপি’র দু’পক্ষের সংঘর্ষে আহত ৬

১১ মার্চ (বুধবার), ২০২৬

মেহেরপুরের গাংনীতে ভিজিএফের চাল বিতরণকে কেন্দ্র করে বিএনপি’র দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় গাংনী উপজেলা বিএনপি’র সভাপতি আলফাজ উদ্দীন কালুসহ উভয়পক্ষের ৬ জন আহত হয়েছেন। মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে রাইপুর ইউনিয়ন পরিষদ চত্বরে সংঘর্ষের ঘটনা ঘটে। স্থানীয়রা জানান- রাইপুর ইউনিয়ন পরিষদে ভিজিএফের বরাদ্দকৃত চাল বিতরণ নিয়ে বিএনপি’র...

আইফোন ও টাকার লোভে বন্ধুকে হত্যা করে ৪ বন্ধু, গ্রেপ্তার ২

১১ মার্চ (বুধবার), ২০২৬

গোপালগঞ্জের মুকসুদপুরে আইফোন মোবাইল ও টাকার জন্য সিয়াম মোল্যা (১৪) নামের এক কলেজছাত্রকে হত্যা করেছে তার ৪ বন্ধু। হত্যার দুইদিন পর গত সোমবার রাত ১১টার দিকে উপজেলার ঝুটিগ্রামের একটি পুকুরের কচুুরিপানার নিচ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এর আগে গত শনিবার সিয়ামকে হত্যার পর একটি পুকুরে কচুরিপানার নিচে মরদেহ গুম...

‘ফ্যামিলি কার্ড’ বিতরণে কোনো দলীয়করণের সুযোগ রাখা হয়নি: আমীর খসরু

১১ মার্চ (বুধবার), ২০২৬

অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘ফ্যামিলি কার্ড’ বিতরণে কোনো দলীয়করণের সুযোগ রাখা হয়নি। বাংলাদেশের মহিলারা সকাল থেকে রাত পর্যন্ত পরিবারের সব দায়িত্ব পালন করলেও তাদের এই সেবার যথাযথ মূল্যায়ন আগে কখনো হয়নি। তারেক রহমান ঘোষিত এই ফ্যামিলি কার্ডের মাধ্যমে পিছিয়ে পড়া পরিবারগুলোকে মূল্যায়নের জন্য গৃহকর্ত্রীদের বেছে নেয়া...

মিরপুরে অগ্নিকাণ্ডে নিহত আয়েশার দাফন হবে সৈয়দপুরের হাতিখানায়

১১ মার্চ (বুধবার), ২০২৬

ঢাকার মিরপুরের বহুতল ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত বিমান বাহিনীর সদস্য সৈয়দপুরের আয়েশা সিদ্দিকা অন্যনার পাড়ায় চলছে শোকের মাতম। শোকে ভারী হয়ে উঠেছে ওই পাড়ার পরিবেশ। প্রতিবেশীরা তার বাড়িতে ভিড় করছেন। এ চিত্র মঙ্গলবার দুপুরে নীলফামারীর সৈয়দপুরের বিমানবন্দর পূর্বপাড়া এলাকার। আশেয়া সিদ্দিকা অনন্যা ওই এলাকার আব্দুল হান্নানের বড় মেয়ে এবং...

কুমিল্লায় পোশাক শ্রমিকদের মহাসড়ক অবরোধ

১১ মার্চ (বুধবার), ২০২৬

কুমিল্লার চান্দিনায় বকেয়া বেতন ও ঈদ বোনাসের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবরোধ কর্মসূচি পালন করেছেন একটি পোশাক কারখানার শ্রমিকেরা। মঙ্গলবার সকালে প্রায় দুই ঘণ্টার অবরোধে মহাসড়কটির উভয় পাশে অন্তত ১৫ কিলোমিটার এলাকা জুড়ে যানজটের সৃষ্টি হয়। এতে চরম ভোগান্তিতে পড়েন যাত্রী, চালক ও সংশ্লিষ্ট লোকজন। সকাল আটটায় পোশাক কারখানাটির কয়েকশ’ শ্রমিক...

মাদারীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কুপিয়ে হত্যা

১১ মার্চ (বুধবার), ২০২৬

মাদারীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ঘরে ঢুকে একজনকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিপক্ষ লোকজনের বিরুদ্ধে। এ সময় ঘরবাড়ি ভাঙচুর ও লুটপাট করা হয়। মঙ্গলবার সকাল ৭টার দিকে নতুন মাদারীপুর গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, আধিপত্য নিয়ে সদর উপজেলার ‘নতুন মাদারীপুর’ গ্রামের মনিরুজ্জামান আক্তার হাওলদারের সঙ্গে একই এলাকার...

শ্যামনগরে চোরাই স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৩

১১ মার্চ (বুধবার), ২০২৬

সাতক্ষীরার শ্যামনগরে চুরি হওয়া ৯ লক্ষাধিক টাকার স্বর্ণালংকার উদ্ধারসহ তিন আসামিকে গ্রেপ্তার করেছে শ্যামনগর থানা পুলিশ। জানা যায়, গত ১০ই ফেব্রুয়ারি রাতে উপজেলা সদরের ফুলতলা মাজাট এলাকার ব্যবসায়ী মোদাচ্ছের আলম লিটনের বাড়ি থেকে নগদ ২ লাখ ৭০ হাজার টাকা ও বিপুল পরিমাণ স্বর্ণালংকার চুরি হয়। ঘটনার পর শ্যামনগর থানায় একটি...

আনোয়ারায় চুরি করতে গিয়ে ভবন থেকে পড়ে কিশোর গ্যাং সদস্যের মৃত্যু

১১ মার্চ (বুধবার), ২০২৬

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় একটি ছয়তলা ভবন থেকে পড়ে মোহাম্মদ মঈনুদ্দিন মহিম (২২) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। এ ঘটনায় উত্তেজিত হয়ে কিশোর গ্যাং ‘সম্রাট গ্রুপ’-এর সদস্যরা হাসপাতালের জরুরি বিভাগে হামলা চালিয়ে ভাঙচুর করে। মঙ্গলবার ভোরে উপজেলার শোলকাটা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মহিম কর্ণফুলী উপজেলার দৌলতপুর এলাকার মো. কামালের ছেলে।...

ঠাকুরগাঁওয়ে সড়ক বিভাগের চিঠিতে আতঙ্কিত জমির মালিক

১১ মার্চ (বুধবার), ২০২৬

অবৈধ উচ্ছেদের কথা উল্লেখ করে ঠাকুরগাঁওয়ে সড়ক বিভাগের দেয়া একটি চিঠিতে আতঙ্কিত হয়ে পড়েছেন জমির মালিক আবদুল কাদের। গত সোমবার তিনি সাংবাদিকদের অভিযোগ করে এসব কথা বলেন। তিনি বলেন, রেকর্ডীয় মালিক ও দলিলসূত্রে ক্রয় করে প্রায় ২৪-২৫ বছর ধরে ভোগ দখল করে আসছি। এই জমিতে আমার বসতবাড়ি এবং স্বমিল ও...

‘সবার আগে বাংলাদেশ বাস্তবায়নে মাদক, চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে জিরো টলারেন্স’

১০ মার্চ (মঙ্গলবার), ২০২৬

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, সরকারের সেøাগান ‘সবার আগে বাংলাদেশ’ বাস্তবায়নের লক্ষ্যে মাদক, চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি কার্যকর করা হবে। এ নীতি বাস্তবায়নের মাধ্যমে ময়মনসিংহ জেলাকে একটি আদর্শ জেলায় পরিণত করা সম্ভব। গতকাল ময়মনসিংহ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা কমিটির...

বিএনপি’র এমপি’র পিএস হওয়ায় সীতাকুণ্ডে আওয়ামী লীগ নেতা বহিষ্কার

১০ মার্চ (মঙ্গলবার), ২০২৬

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক আসলাম হাবীবকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। দলীয় নীতি ও আদর্শ পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। গত রোববার সীতাকুণ্ড উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল্লাহ আল-বাকের ভূঁইয়া ও সাধারণ সম্পাদক এসএম আল মামুন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে...

গাজীপুরে হিফজুল কোরআন ও তিলাওয়াতুল কোরআনান প্রতিযোগিতা

১০ মার্চ (মঙ্গলবার), ২০২৬

গাজীপুরের কালীগঞ্জে হিফজুল কোরআন ও তিলাওয়াতুল কুরআন প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠান হয়েছে। গতকাল সোমবার স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন দিবস ফাউন্ডেশনের কালীগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে মোক্তারপুর দারুল ফালাহ্ মাদ্রাসা প্রাঙ্গণে এ অনুষ্ঠান হয়। এতে সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মো. সজীব শেখের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন- উপজেলা বিএনপি নেতা মো. আমরুল কয়েস।...

মেহেরপুরে তেল নিতে ক্রেতাদের দীর্ঘ লাইন

১০ মার্চ (মঙ্গলবার), ২০২৬

বিশ্বব্যাপী চলমান যুদ্ধ পরিস্থিতির প্রভাব এখন বাংলাদেশের বিভিন্ন জেলার ন্যায় মেহেরপুরেও পড়তে শুরু করেছে। জ্বালানি তেলের সরবরাহ সংকট ও মূল্যবৃদ্ধির আশঙ্কায় মেহেরপুরের বিভিন্ন পেট্রোল পাম্পে তেল নিতে গাড়িচালকদের দীর্ঘ লাইন দেখা গেছে। মেহেরপুর শহরের বেশ কয়েকটি পেট্রোল পাম্পে মোটরসাইকেল, অটোরিকশা, প্রাইভেটকার ও পিকআপের সারি চোখে পড়ে। এ ছাড়াও জেলার...