বাংলারজমিন

শার্শায় নামাজ শেষে ফেরার পথে চিকিৎসককে ছুরিকাঘাতে হত্যা

২১ ফেব্রুয়ারি (শনিবার), ২০২৬

যশোরের শার্শা উপজেলায় নামাজ পড়ে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে এক গ্রাম্য চিকিৎসক নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাত পৌনে ১০টার দিকে উপজেলার বারিপোতা গ্রামে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত আল আমিন নাভারন এলাকার রফিকুল ইসলামের ছেলে ও স্থানীয়ভাবে চিকিৎসাসেবা প্রদান করতেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নামাজ আদায় শেষে বাড়ি...

আমার সন্তানও যদি আইন লঙ্ঘন করে ব্যবস্থা নিতে হবে- ভূমিমন্ত্রী

২১ ফেব্রুয়ারি (শনিবার), ২০২৬

রাজশাহী বিভাগীয় ও জেলা পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রশাসনকে সততা, দক্ষতা ও সাংবিধানিক দায়িত্ববোধ নিয়ে কাজ করার নির্দেশ দিয়েছেন ভূমি মন্ত্রণালয়ের মন্ত্রী মিজানুর রহমান মিনু। তিনি বলেন, আইন সবার জন্য সমান। আমার সন্তানও যদি আইন লঙ্ঘন করে, প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। শুক্রবার সকালে রাজশাহী সার্কিট হাউজের সম্মেলন কক্ষে বিভাগীয়...

চাঁদা দাবি করায় বিএনপি’র তিন নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

২১ ফেব্রুয়ারি (শনিবার), ২০২৬

লক্ষ্মীপুরের কমলনগর উপজেলায় চাঁদাবাজি ও সহিংসতার অভিযোগে বিএনপি’র তিন নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে। বৃহস্পতিবার বিকালে লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য এবিএম আশরাফ উদ্দিন নিজানের নির্দেশে চর কাদিরা ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক আবদুর রহিম মেম্বার মামলাটি দায়ের করেন। মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ৫ই আগস্টের পর ৮ নম্বর চর...

দৌলতখানে যুবদল নেতার সংবাদ সম্মেলন

২১ ফেব্রুয়ারি (শনিবার), ২০২৬

ভোলার দৌলতখান উপজেলার উত্তর জয়নগর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক ও তার পরিবারের বিরুদ্ধে সামাজিক যোগাযোগের মাধ্যমে অপপ্রচার চালানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন করা হয়েছে। শুক্রবার দুপুরে দৌলতখান প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে যুবদল নেতা আজাদ বলেন, তার ভাগ্নে ইমন ও দিহান বিভিন্ন ভুয়া আইডি ও বিভ্রান্তিকর পোস্টের মাধ্যমে তার ব্যক্তিগত ইমেজ ও...

‘নকল ও মাদক মুক্তির যাত্রা শুরু হবে কচুয়া থেকে’

২১ ফেব্রুয়ারি (শনিবার), ২০২৬

নকলের মতো দুর্নীতি ও মাদক মুক্তির যাত্রা শুরু হবে কচুয়া থেকে বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। শুক্রবার দুপুরে শিক্ষামন্ত্রীর দায়িত্ব গ্রহণের পর প্রথম তার নির্বাচনী আসন চাঁদপুরের কচুয়া উপজেলা সফরে যান তিনি। এসময় উপজেলা পরিষদে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এমন...

সিরাজগঞ্জে নসিমনের চাপায় শিশুর মৃত্যু

২১ ফেব্রুয়ারি (শনিবার), ২০২৬

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় মাছবাহী নসিমন গাড়ির চাপায় তাবাসসুম (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়ে আরও এক শিশু চিকিৎসাধীন বলে জানা গেছে। শুক্রবার সকালে উপজেলার সলঙ্গা-তাড়াশ সড়কের রৌহাদহ নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশু একই এলাকার চৈত্রহাটি গ্রামের তফিজ উদ্দিনের মেয়ে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, শিশু...

গরম পানিতে দগ্ধ হয়ে শিশুর মৃত্যু

২১ ফেব্রুয়ারি (শনিবার), ২০২৬

চট্টগ্রামের ফটিকছড়িতে গরম পানিতে দগ্ধ হয়ে দেড় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল ৯টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয়। নিহত শিশু ফটিকছড়ি পৌরসভার মোহাম্মদ রায়হানের ছেলে। এর আগে গত সোমবার সকালে একটি গরম পানির পাত্রে শিশুটি হাত দিলে হঠাৎ টান পড়ে তার...

বিরামপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২

২১ ফেব্রুয়ারি (শনিবার), ২০২৬

দিনাজপুরের বিরামপুরে ট্রাকের নিচে চাপা পড়ে দুই যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুর সাড়ে ১১টার দিকে দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের বিরামপুর পৌর শহরের টিএনটি নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলো-দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার শালিকাদহ গ্রামের মিজানুরের ছেলে সজীব হাসান (২৪) ও তহিদুলের ছেলে রাব্বি (২৫)। বিরামপুর থানার ওসি সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত...

তারাগঞ্জে কৃষিজমির মাটি কাটার অপরাধে জরিমানা

২১ ফেব্রুয়ারি (শনিবার), ২০২৬

রংপুরের তারাগঞ্জে কৃষি জমির মাটি কাটার অপরাধে একজনকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গত বৃহস্পতিবার উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ জরিমানা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট। এ সময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। এ ছাড়া, মোবাইল কোর্ট পরিচালনায় ছিলেন আসমা উল হুসনা, সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট। উপজেলা নির্বাহী অফিসার...

সিরাজগঞ্জে ঘোড়ার মাংস জব্দসহ দু’জনের কারাদণ্ড

২১ ফেব্রুয়ারি (শনিবার), ২০২৬

সিরাজগঞ্জের কাজীপুরে জবাই করা ৪০০ কেজি ওজনের আটটি ঘোড়ার মাংস জব্দ করা হয়েছে। শুক্রবার সকালে উপজেলার যমুনা নদীর চরাঞ্চলে অভিযান চালিয়ে এসব মাংস জব্দ করা হয়। এ সময় দু’জনকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড ও একইসঙ্গে তাদের প্রত্যেককে এক হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। দণ্ডপ্রাপ্তরা হলেন- নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলার...

কিশোরগঞ্জে নিয়োগ পরীক্ষায় ডিভাইস ব্যবহার করায় পরীক্ষার্থীর কারাদণ্ড

২১ ফেব্রুয়ারি (শনিবার), ২০২৬

কিশোরগঞ্জে জেলা প্রশাসকের কার্যালয়ের নিয়োগ পরীক্ষায় অসদুপায় অবলম্বনের জন্য ইলেক্ট্রনিক ডিভাইস ব্যবহার করার অপরাধে সুব্রত দাস (২৯) নামে এক পরীক্ষার্থীকে মোবাইল কোর্টে ২৮ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে। এ ছাড়া, তাকে ১০০ টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও দুইদিনের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে। শুক্রবার জেলা প্রশাসকের কার্যালয়ে ২০তম গ্রেডের ৫৯টি শূন্যপদে নিয়োগের...

সিলেটে আইডিয়ার মানববন্ধন

২০ ফেব্রুয়ারি (শুক্রবার), ২০২৬

বাংলাদেশের টেকসই জ্বালানি নিরাপত্তা নিশ্চিতকরণ, পরিবেশ সুরক্ষা এবং বিদ্যুৎ খাতে বৈপ্লবিক রূপান্তরের লক্ষ্যে রুফটপ সোলার (ছাদ সৌরবিদ্যুৎ) প্রযুক্তিকে দ্রুত জাতীয় অগ্রাধিকার হিসেবে ঘোষণার দাবি জানিয়েছে নাগরিক সমাজ ও কমিউনিটি প্রতিনিধিরা। বৃহস্পতিবার সিলেটে আইডিয়া, প্রতিবেশ ও উন্নয়ন ফোরাম-সিলেট, ক্লিন, বিডব্লিউজিইডি এবং স্থানীয় কমিউনিটি প্ল্যাটফরমসমূহের যৌথ উদ্যোগে আয়োজিত এক বিশাল মোবিলাইজেশন কর্মসূচিতে...

মানিকগঞ্জে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

২০ ফেব্রুয়ারি (শুক্রবার), ২০২৬

মানিকগঞ্জের ঘিওরে ডিভাইডারের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় আশিক হোসেন (২০) নামের এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকালে বরংগাইল-টাঙ্গাইল আঞ্চলিক মহাসড়কের উপজেলার পঞ্চরাস্তা নতুন ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আলামিন মিয়া নামের এক মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হয়েছেন। নিহত আশিক টাঙ্গাইলের নাগরপুর উপজেলার মামুদনগর ইউনিয়নের বাড়িগ্রাম এলাকার মওলা মিয়ার ছেলে।...

মৌলভীবাজারে হঠাৎ দাম বাড়লো লেবু ও কলার

২০ ফেব্রুয়ারি (শুক্রবার), ২০২৬

লেবুর রাজ্যে এখন লেবুর দর ক্রেতাদের নাগালের বাইরে। প্রতি হালি কাগজি ও জাড়া লেবু (মধ্যম) বিক্রি হচ্ছে ১০০ ও ৫০০ টাকা। আর সাতকরা প্রতি হালি ৪০০ থেকে ১২০০ টাকায়। প্রতি বছর রমজান আসলেই অস্বাভাবিক দর বাড়ে লেবু ও কলার। এরইসঙ্গে বাড়ে শসা, বেগুন, কাঁচামরিচ ও নাগামরিচসহ অন্যান্য খাদ্যদ্রব্যের। তবে এ...