বাংলারজমিন

৪ বনদস্যু আতঙ্ক

এক সপ্তাহে ৩০ জেলে অপহরণ, খোঁজ মেলেনি অনেকের

২০ ফেব্রুয়ারি (শুক্রবার), ২০২৬

আবারো বনদস্যু আতঙ্কে সুন্দরবনের জেলেরা। গত এক সপ্তাহের ব্যবধানে চারটি বনদস্যু দল ৩০ জেলেকে অপহরণ করেছে। তবে এদের মধ্যে এখনো অনেকেই মুক্তিপণ দিয়েও ফিরে আসেনি বলে জানা গেছে। জেলে ও তার পরিবার সূত্রে জানা যায়, গত ১৩ই ফেব্রুয়ারি পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের নারকেলবাড়িয়ার চর সংলগ্ন সাগর থেকে মুক্তিপণের দাবিতে সুমন...

রায়পুরায় এমপি হয়েই পৌরসভা টোলমুক্ত ঘোষণা করলেন আশরাফ

২০ ফেব্রুয়ারি (শুক্রবার), ২০২৬

নরসিংদীর রায়পুরা পৌরসভায় টোল আদায় বন্ধের ঘোষণা দিলেন নবনির্বাচিত সংসদ সদস্য ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল। গতকাল সামাজিক যোগাযোগমাধ্যমে ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল (এমপি) তার নিজ ফেসবুক পেজে লেখেন, ‘রায়পুরা পৌরসভার’ অভ্যন্তরে কোনো স্ট্যান্ডে সিএনজি, ভিভাটেক, অটোরিকশা ও টেম্পুসহ কোনো ধরনের যানবাহন থেকে কোনো প্রকার ‘টোল’ (চাঁদা/ট্যাক্স) নেয়া বা দেয়া যাবে...

‘আমার ছবি দিয়ে কেউ ব্যানার-ফেস্টুন করবেন না’

২০ ফেব্রুয়ারি (শুক্রবার), ২০২৬

ঢাকা-১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য খন্দকার আবু আশফাক বলেছেন, আমার ছবি ব্যবহার করে কেউ ব্যানার-ফেস্টুন বানাবেন না। রাস্তাঘাটে যা আছে সব নামিয়ে ফেলুন। যারা আমার ছবি ব্যবহার করে বড় বড় ব্যানার-ফেস্টুন বানান, বুঝতে হবে তাদের স্বার্থ আছে। সব আজই নামাবেন, অন্যথায় প্রশাসন আইনগত ব্যবস্থা নিতে বাধ্য হবে। গতকাল দোহার উপজেলা...

এক নিমিষেই শেষ দিনমজুর পরিবারটি

২০ ফেব্রুয়ারি (শুক্রবার), ২০২৬

নেছারাবাদ উপজেলার আটঘর কুড়িয়ানা ইউনিয়নের মাহমুদকাঠি গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে আলী আহমেদ (৭৫) নামে এক বৃদ্ধের বসতঘর পুড়ে ভস্মীভূত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল আনুমানিক সাতটার দিকে গ্রামের ৯নং ওয়ার্ড রুস্তম মহাজন বাড়ী এলাকায় এ ঘটনা ঘটে। আগুনে পরিবারটির প্রায় চার লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে স্থানীয়রা জানান।কান্নাজড়িত কণ্ঠে বৃদ্ধ মো. আলী...

সিরাজগঞ্জে অবসরপ্রাপ্ত সেটেলমেন্ট অফিসার ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা

২০ ফেব্রুয়ারি (শুক্রবার), ২০২৬

সিরাজগঞ্জে অবসরপ্রাপ্ত সহকারী সেটেলমেন্ট অফিসার আব্দুর রহমান (৭১) ও তার স্ত্রী আনজুমান আরা বেগমের (৫৮) বিরুদ্ধে সম্পদের তথ্য গোপন ও জ্ঞাত-আয়বহির্ভূত সম্পদ অর্জনের দায়ে দুদকে মামলা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে দুদক পাবনা সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সাধন চন্দ্র সূত্রধর বাদী হয়ে নিজ কার্যালয়ে এই মামলা দায়ের করেন। আসামি আব্দুর...

নওগাঁয় আওয়ামী লীগ কার্যালয়ের সামনে জয়বাংলা স্লোগান দিয়ে পতাকা উত্তোলন

২০ ফেব্রুয়ারি (শুক্রবার), ২০২৬

দীর্ঘ প্রায় ১৮ মাস পর রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ বাংলাদেশ আওয়ামী লীগের নওগাঁ জেলা কার্যালয়ের সামনে বৃহস্পতিবার সকাল ৭টার দিকে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেছেন নেতাকর্মীরা। এ সময় তারা জয়বাংলা জয়বঙ্গবন্ধুসহ বিভিন্ন স্লোগান দেন। তবে পতাকা উত্তোলনের পর খবর পেয়ে পুলিশ বাংলাদেশ আওয়ামী লীগের নওগাঁ জেলা কার্যালয়ের সামনে...

যশোর শহরে যানজট নিরসনে উচ্ছেদ অভিযান

২০ ফেব্রুয়ারি (শুক্রবার), ২০২৬

যানজট নিরসনে উচ্ছেদ অভিযান চালিয়েছে যশোর পৌরসভা। অভিযানে শহরের চৌরাস্তা থেকে দড়াটানা পর্যন্ত সড়কের উভয় পাশে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। গতকাল বেলা সাড়ে ১২টায় পৌর নির্বাহী কর্মকর্তা জায়েদ হোসেনের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়। এ সময় সড়কের উপর গড়ে ওঠা অবৈধ অস্থায়ী দোকান, বর্ধিত শেড এবং ফুটপাথ...

রমজানে বাজারদর নিয়ন্ত্রণে পাতারহাট বণিক সমিতির সতর্কবার্তা

২০ ফেব্রুয়ারি (শুক্রবার), ২০২৬

মেহেন্দিগঞ্জে পবিত্র মাহে রমজানকে কেন্দ্র করে গ্যাস, কাঁচামাল ও ফলের বাজারে স্থিতিশীলতা বজায় রাখার লক্ষ্যে পাতারহাট বন্দর ব্যবসায়ী সমিতির এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে সমিতির নিজস্ব কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।সমিতির পক্ষ থেকে জানানো হয়, প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত বাজার মনিটরিং কার্যক্রম চলবে। কোনো ব্যবসায়ী যদি অতি...

নবনিযুক্ত প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভাকে গাকৃবি ও ডুয়েটের অভিনন্দন

২০ ফেব্রুয়ারি (শুক্রবার), ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি’র ভূমিধস বিজয়ের মধ্যদিয়ে দেশের গণতান্ত্রিক উত্তরণে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় (গাকৃবি) ও গাজীপুরের ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট) আনন্দিত ও উদ্বেলিত। সরকারের ১১তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করায় তারেক রহমানকে ডুয়েট উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ জয়নাল আবেদীন এবং গাকৃবি শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. নাসরীন...

খুলনায় ব্যবসায়ী ও তার ছেলেকে কুপিয়ে জখম

২০ ফেব্রুয়ারি (শুক্রবার), ২০২৬

খুলনা মহানগরীর দৌলতপুর নিশাত কমপ্লেক্সের শুভ জুয়েলার্সের মালিক সুব্রত অধিকারী (৫২) এবং তার ছেলে রিজু অধিকারীকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। গুরুতর অবস্থায় ছেলে রিজু অধিকারী ঢাকা পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনায় দৌলতপুর জুয়েলারি ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। আহত সুব্রত অধিকারী জানান, গতকাল বুধবার দিবাগত রাত ১২টার কিছু সময়...

গাজীপুরে ট্রেনের ধাক্কায় গুরুতর আহত পুলিশের এসআই

২০ ফেব্রুয়ারি (শুক্রবার), ২০২৬

গাজীপুরে রেলওয়ে পুলিশের একজন এসআই মোবাইল ফোনে কথা বলার সময় ট্রেনের নিচে কাটা পড়ে গুরুতর আহত হয়েছেন। পরে তাকে শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. কাইয়ুম আলী জানান, বৃহস্পতিবার সকালে জেলা শহরের জয়দেবপুর রেলওয়ে...

১০ টাকা লিটার বিক্রি হচ্ছে দুধ

২০ ফেব্রুয়ারি (শুক্রবার), ২০২৬

পবিত্র রমজান মাসে কিশোরগঞ্জের করিমগঞ্জে দশ টাকা লিটারে দুধ বিক্রি শুরু করেছে জেসি অ্যাগ্রো ফার্ম। মাসব্যাপী এই কার্যক্রম চলবে। ক্রেতারা সরাসরি খামারে গিয়ে এই দুধ কিনতে পারবেন। করিমগঞ্জ উপজেলার রৌহা গ্রামের খামারটিতে বৃহস্পতিবার থেকে এই কার্যক্রম শুরু করা হয়েছে। জেসি অ্যাগ্রো ফার্ম সূত্রে জানা গেছে, তাদের খামারে শতাধিক গরুর মধ্যে...

শৈলকুপায় জমি নিয়ে বিরোধে কিল-ঘুষিতে প্রাণ গেল বৃদ্ধের

২০ ফেব্রুয়ারি (শুক্রবার), ২০২৬

ঝিনাইদহের শৈলকুপায় জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের কিল-ঘুষিতে কেসমত আলী (৬০) নামে এক বৃদ্ধের মৃত্যুর অভিযোগ উঠেছে। এ ঘটনার পর থেকে অভিযুক্তরা পলাতক রয়েছেন। বৃহস্পতিবার উপজেলার জয়ন্তীনগর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত কেসমত ওই গ্রামের সিরাজ সরদারের ছেলে। পুলিশ ও স্থানীয়রা জানায়, জয়ন্তীনগর গ্রামের কৃষক কেসমতের সঙ্গে বেশ কয়েক বছর...

টাকা দিচ্ছে না ব্যাংক, অর্থ সংকটে আটকে আছে মসজিদের নির্মাণকাজ

২০ ফেব্রুয়ারি (শুক্রবার), ২০২৬

ব্যাংক থেকে টাকা প্রদান না করায় অর্থ সংকটে আটকে আছে বালাগঞ্জ উপজেলার দেওয়ান বাজার ইউনিয়নের শিওরখাল উত্তরপাড়া জামে মসজিদের নির্মাণকাজ। চলতি বছরের ১১ই জানুয়ারি মসজিদের পুনর্নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। পুনর্নির্মাণ কাজ শুরু করার পর ব্যাংক শাখায় গচ্ছিত টাকা উত্তোলন করতে গিয়ে মসজিদ কমিটির লোকজন হয়রানির শিকার হচ্ছেন বলে...

সরাইলে নদীর পানি সেচে মাছ নিধন, কাজে আসেনি কৃষকদের লিখিত আবেদন

২০ ফেব্রুয়ারি (শুক্রবার), ২০২৬

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার কালীকচ্ছ ইউনিয়নের ধরন্তী হাওর এলাকায় পুটিয়া নদীতে ধরন্তী সেতুর দুই পাশে বাঁধ দিয়ে মৎস্য নিধন করেছে স্থানীয় প্রভাবশালী একটি মহল। এতে একদিকে হাওর এলাকার উন্মুক্ত জলাশয়ে দেশীয় জাতের মাছের বংশ বৃদ্ধি হুমকির সম্মুখীন হচ্ছে, অন্যদিকে চলতি বোরো মৌসুমে ওই হাওরে কৃষিজমিতে সেচ পানির সংকট দেখা দিয়েছে। প্রতিকার...

মুরাদনগরে ২ লাখ টাকাসহ ব্যবসায়ী নিখোঁজ, অপহরণের আশঙ্কা

১৯ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার), ২০২৬

কুমিল্লার মুরাদনগরে দুই লাখ টাকা নিয়ে বের হয়ে রহস্যজনকভাবে নিখোঁজ হয়েছেন ব্যবসায়ী নাসির উদ্দিন (৪৫)। নিখোঁজ নাসির উপজেলার কামাল্লা ইউনিয়ন কামারচর গ্রামের মৃত লাতু মিয়ার ছেলে। তিনি স্ত্রী ও তিন কন্যাসন্তানের জনক। থানায় অভিযোগ সূত্রে জানা গেছে- গত মঙ্গলবার দুপুরে নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে বের হওয়ার পর থেকে তার কোনো...

পেটভর্তি ইয়াবাসহ যুবক আটক

১৯ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার), ২০২৬

যশোরে পেটভর্তি ইয়াবাসহ মাসুদ রানা (২০) নামে এক যুবককে আটক করেছে র‌্যাব সদস্যরা। মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে শহরের মণিহার বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে আটক করা হয়। এরপর তাকে যশোর জেনারেল হাসপাতাল ভর্তি করা হয়েছে। আটক মাসুদ শার্শা উপজেলার গোরপাড়া কলোনিপাড়ার হোসেন আলীর ছেলে। র‌্যাব-৬ যশোর ক্যাম্পের অধিনায়ক মেজর এটিএম...

ফুলবাড়ীতে কুকুরের হামলায় আহত ৫১, এলাকায় আতঙ্ক

১৯ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার), ২০২৬

: দিনাজপুরের ফুলবাড়ীতে বেওয়ারিশ কুকুরের হামলায় একদিনে নারী-পুরুষ ও শিশুসহ অন্তত ৫১ জন আহত হয়েছেন। বুধবার সকাল ৭টা থেকে ১১টার মধ্যে উপজেলার শিবনগর ইউনিয়নের চক্কবির, পালপাড়া, দাসপাড়া, রামভদ্রপুর, পূর্ববাজিতপুর, দাদপুর আবাসন ও মালিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে মহিফুল বেগম (৭০) নামে এক বৃদ্ধা গুরুতর আহত হওয়ায় তাকে দিনাজপুর...