নিখোঁজের দুইদিন পর ময়মনসিংহের ব্রহ্মপুত্র নদ থেকে আনন্দ মোহন কলেজের শিক্ষার্থী নুরুল্লাহ শাওনের (২৫) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গত শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে নগরীর ব্যাটবল চত্বর সংলগ্ন ব্রক্ষপুত্র নদ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। শাওন ময়মনসিংহ নগরীর আনন্দ মোহন কলেজের রসায়ন বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র। তিনি কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার...
মানিকগঞ্জে ভাষা শহীদ রফিক উদ্দিন আহমেদসহ দুইজন ভাষাসৈনিক পরিবারকে সংবর্ধনা দেয়া হয়েছে। শনিবার দুপুরে মানিকগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে শিল্পকলা একাডেমি মিলনায়তনে সংবর্ধনা অনুষ্ঠানে এ সংবর্ধনা দেয়া হয়। এ সময় ৫২’র ভাষা আন্দোলনের প্রথম শহীদ রফিক উদ্দিন আহমেদের ছোট ভাই খোরশেদ আলম, ভাষাসৈনিক মিরাজ উদ্দিন মাস্টারের মেয়ে মেহরুন নাহার ও ভাষাসৈনিক...
ফুলবাড়ীয়া উপ-স্বাস্থ্যকেন্দ্র
রমজানের শুরুতেই পাহাড়ি জেলা খাগড়াছড়িতে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম হঠাৎ করে বেড়ে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ ও অসন্তোষ সৃষ্টি করেছে। বাজারে দেখা গেছে, ব্রয়লার মুরগি কেজি প্রতি ২৪০-২৫০ টাকা, সোনালি মুরগি ৩৩০-৩৫০ টাকা, দেশি মুরগি ৫৮০ টাকা এবং গরুর মাংস ৭৫০-৯৫০ টাকায় বিক্রি হচ্ছে। রসুন ১৬০-১৯০ টাকা, পিয়াজ ৬৫-৮৫ টাকা, শসা...
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে রমজানের শুরুতেই খুচরা বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধি পেয়েছে। মাছ-মুরগি, সবজি, ডাল, মাংস থেকে শুরু করে খেজুরসহ প্রায় সব পণ্যের দাম বেড়েছে দুইদিনের ব্যবধানে। এতে সাধারণ ক্রেতারা পড়েছেন ভোগান্তিতে। বাজার ঘুরে দেখা যায়, মাত্র দুইদিনের ব্যবধানে ব্রয়লার মুরগির দাম কেজিপ্রতি বেড়েছে ৫০ টাকা। আগে যেখানে ১৭০ টাকায় ব্রয়লার...
গাজীপুরের কালীগঞ্জে রমজান মাস শুরু হতে না হতেই ফলমূল, কাঁচা বাজার, সবজি ও লেবুর অস্বাভাবিক মূল্যবৃদ্ধি দেখা দিয়েছে। খুচরা বাজারে ইফতারের প্রধান উপকরণ খেজুর থেকে শুরু করে আঙুর, আনার ও আপেল সবকিছুর দামই এখন আকাশচুম্বী। এছাড়া প্রতি হালি লেবুর দাম কমপক্ষে ২০০ টাকা। রমজানে এক সপ্তাহের ব্যবধানে কাঁচা সবজির দাম...
কক্সবাজারের চকরিয়ায় বেপরোয়া গতিতে আসা একটি ট্রাকের ধাক্কায় বাবা-ছেলের মৃত্যু হয়েছে। শুক্রবার রাত ৯টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া কলেজের উত্তর পাশে নলবিলা ফরেস্ট চেক পোস্টে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন-বরইতলী ইউনিয়নের মোটরসাইকেল আরোহী বাবা নুরুল হোসেন (৪৫) ও তার ছেলে শামীম হোসেন (১২)। চিরিংগা হাইওয়ে থানার ওসি মো. আরিফুল আমির...
সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার কাওয়াজুড়ি জলমহালে মব সৃষ্টি করে রাতের আঁধারে অর্ধকোটি টাকার মাছ লুটের ঘটনা ঘটেছে। গত শুক্রবার রাতে নামাজের সময় টর্চলাইট জ্বালিয়ে সংঘবদ্ধভাবে এ লুটপাট চালানো হয়েছে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। জানা যায়, গত শুক্রবার সন্ধ্যার পর থেকেই মাছ ধরার বিভিন্ন সরঞ্জাম নিয়ে কাওয়াজুড়ি জলমহালের সীমানায় জড়ো...
আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উপলক্ষে মুন্নু মেডিকেল কলেজ ও হাসপাতাল-এ দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। শনিবার সকাল সাড়ে ৮টা থেকে শুরু হওয়া এ কর্মসূচিতে জেলার বিভিন্ন এলাকা থেকে বিপুলসংখ্যক রোগী চিকিৎসা নিতে আসেন। সকালে জাতীয় পতাকা উত্তোলনের মধ্যদিয়ে কর্মসূচির সূচনা হয়। পরে কলেজ ও হাসপাতাল প্রাঙ্গণে প্রভাতফেরি...
অমর একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবসে ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় শহীদ মিনারের বেদিতে পুষ্পস্তবক অর্পণের সময় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে পুলিশের বাকবিতণ্ডার ঘটনা ঘটেছে। এ সময় উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য ইফতিয়ার কবীর বাপ্পী (৪০)কে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত বাপ্পী দেওখোলা ইউনিয়নের ভাটিপাড়া গ্রামের নুরুল কাইয়ুম মাস্টারের ছেলে। পুলিশ...
জকিগঞ্জ উপজেলার গরিব ও অসহায় মানুষের জন্য বিনামূল্যে এম্বুলেন্স সেবা চালু করেছে মাসুম আহমেদ কল্যাণ ট্রাস্ট। ট্রাস্টের উদ্যোগে ‘আলোকিত এম্বুলেন্স ফ্রি সার্ভিসের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। এখন থেকে জরুরি মুহূর্তে উপজেলার যেকোনো প্রান্তের সুবিধাবঞ্চিত ও সাধারণ মানুষ অসুস্থ অবস্থায় দ্রুত হাসপাতালে পৌঁছাতে এই সেবা গ্রহণ করতে পারবেন। এম্বুলেন্স ব্যবহারের জন্য...
জামালপুরের মেলান্দহে রেললাইনে বসে রোদ পোহাতে গিয়ে মো. কোরমান আলী (৬৫) নামে এক বৃদ্ধ ট্রেনে কাটা পড়ে মৃত্যুবরণ করেছে। শনিবার সকাল সাড়ে ৭টার দিকে মেলান্দহ রেলওয়ে স্টেশনে ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনের নিচে পড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত কোরমান আলী উপজেলার বাঘাডোবা এলাকার বাসিন্দা। তিনি ওই এলাকার মৃত আহাল আলীর ছেলে। জানা...
জনপ্রশাসন প্রতিমন্ত্রী আব্দুল বারী বলেছেন, বায়ান্নর ভাষা আন্দোলন থেকে শুরু করে চব্বিশের গণ-অভ্যুত্থান- সবই ছিল সাম্য, ন্যায়বিচার ও ভোটাধিকার প্রতিষ্ঠার লড়াই। দীর্ঘ সংগ্রামের পর জনগণের রায়ে গঠিত বর্তমান সরকারই একটি সমৃদ্ধ ও দুর্নীতিমুক্ত দেশ গড়ার মাধ্যমে শহীদদের রক্তঋণ শোধ করবে। শনিবার মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে...
কুমিল্লার দেবিদ্বার উপজেলায় গত ২৪ ঘণ্টায় পাগলা কুকুরের কামড়ে শিশু, নারী ও বৃদ্ধসহ ১৫ জন আহত হয়েছেন। গুরুতর আহত ৬ জনকে ঢাকার মহাখালী সংক্রামক ব্যাধি হাসপাতালে এবং বাকিদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে। এ ঘটনার পর স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। আহতদের মধ্যে রয়েছে দেবিদ্বার উপজেলার গুনাইঘর উত্তর ইউনিয়নের...
গাইবান্ধার সাঘাটা সরকারি বৈদু্্যতিক লাইন ও পাম্প থেকে পানি নিয়ে এম্বুলেন্স পরিষ্কার করায় বাধা দেয়ায়, উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তাকে লাঞ্ছিত করার ঘটনা ঘটেছে। গত বৃহস্পতিবার দুপুরে অফিস চলাকালীন ঘটনাটি ঘটেছে। তবে শুক্রবার বিষয়টি জানাজানি হয়ে একটি ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পরে। সাঘাটা উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল কবির ঘটনাটি নিশ্চিত...
কিশোরগঞ্জের কটিয়াদীতে সড়ক দুর্ঘটনায় তুলসী কান্তি রাউত (৮০) নামের এক মুক্তিযোদ্ধা নিহত হয়েছেন। তিনি উপজেলার চান্দপুর ইউনিয়নের পাঁচপাড়া গ্রামের মৃত যতীন্দ্র চন্দ্র রাউতের ছেলে। মুক্তিযুদ্ধকালীন ডেপুটি কমান্ডার ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক নির্বাচিত কমান্ডার ছিলেন। বৃহস্পতিবার সন্ধ্যায় ময়মনসিংহ-ভৈরব আঞ্চলিক মহাসড়কের ভোগপাড়া এলাকায় রাস্তা পারাপারের সময় একটি পিকআপ ধাক্কা দিলে তিনি...
যশোর-৬ (কেশবপুর) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য অধ্যাপক মোক্তার আলী শপথ নিয়ে কেশবপুরে ফিরেই কেশবপুর প্রেস ক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন। শুক্রবার সকালে প্রেস ক্লাব মিলনায়তনে তিনি সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন। এসময় কেশবপুর প্রেস ক্লাবের পক্ষ থেকে নবনির্বাচিত সংসদ সদস্য অধ্যাপক মোক্তার আলীকে সংবর্ধনা প্রদান করা হয়। সংবর্ধনা অনুষ্ঠানে কেশবপুর প্রেস...
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনে রায়পুর উপজেলার অধিকাংশ শিক্ষাপ্রতিষ্ঠানে শহীদ মিনার না থাকার চিত্র ফুটে উঠেছে। সরকারি ও বেসরকারি প্রাথমিক, মাধ্যমিক ও কলেজ পর্যায়ের মোট ২৭১টি প্রতিষ্ঠানের মধ্যে ২৩৯টিতেই নির্মিত হয়নি শহীদ মিনার। ফলে ভাষা শহীদদের প্রতি যথাযথ শ্রদ্ধা জানাতে পারছে না শিক্ষার্থীরা। পুরো উপজেলায় মাত্র ৩২টি...
মাগুরায় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযোগ্য মর্যাদায় উদ্যাপন উপলক্ষে চিত্রাঙ্কন ও আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে জেলা শিল্পকলা একাডেমির আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। মহান একুশে ফেব্রুয়ারি উপলক্ষে জেলা শিল্পকলা একাডেমিতে কবিতা আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা আয়োজন একটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ উদ্যোগ। প্রতিযোগিতায় শহরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ...
চট্টগ্রাম প্রেস ক্লাব ও বর্তমান ব্যবস্থাপনা কমিটিকে বিভিন্নভাবে বিতর্কিত করার অপচেষ্টা এবং ক্লাবের ঐতিহ্য নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত বিভ্রান্তিকর ও উস্কানিমূলক প্রচারণার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন চট্টগ্রাম প্রেস ক্লাবের নেতৃবৃন্দ। শুক্রবার এক যৌথ বিবৃতিতে সাংবাদিক নেতৃবৃন্দ বলেন, লন্ডন প্রবাসী সাংবাদিক জুলকারনাইন সায়ের চট্টগ্রামে সম্পাদক পরিচয়ে পরিচিত এক ব্যক্তির প্ররোচনায়...
২৮ মিনিট আগে
৪২ মিনিট আগে