দেশ বিদেশ

পবিত্র ওমরাহ পালনে সৌদি আরব গেছেন জামায়াত আমীর

৫ মার্চ (বৃহস্পতিবার), ২০২৬

পবিত্র ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরব গেছেন জামায়াতে ইসলামীর আমীর ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। মঙ্গলবার দিবাগত রাত ৩টায় তিনি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সৌদি আরবের উদ্দেশ্যে রওনা হন। মঙ্গলবার রাতে জামায়াতের প্রচার ও মিডিয়া বিভাগ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।...

পরিবারসহ নিজের ব্যাংক হিসাব উন্মুক্ত করলেন আসিফ মাহমুদ

৫ মার্চ (বৃহস্পতিবার), ২০২৬

উপদেষ্টা থাকাকালে দুর্নীতির অভিযোগের পরিপ্রেক্ষিতে পরিবারের বাবা, মা, স্ত্রীসহ নিজের ব্যাংক হিসাব উন্মুক্ত করেছেন এনসিপি’র মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। বুধবার সন্ধ্যায় রাজধানীর বাংলা মোটরে এনসিপি’র কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব হিসাব তুলে ধরেন।আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টার পদ থেকে পদত্যাগের সময় মন্ত্রিপরিষদ বিভাগের কাছে...

পহেলা বৈশাখের মধ্যে কৃষক কার্ড: কৃষিমন্ত্রী

৫ মার্চ (বৃহস্পতিবার), ২০২৬

কৃষকদের জন্য বহুল আলোচিত কৃষক কার্ড কার্যক্রম আগামী পহেলা বৈশাখের মধ্যে চালু করার আশাবাদ ব্যক্ত করেছেন কৃষি, খাদ্য এবং মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন-উর রশীদ। নির্ধারিত সময়ের মধ্যেই পাইলট প্রকল্প শুরু করা সম্ভব হবে এবং পরবর্তীতে তা সারা দেশে সম্প্রসারণ করা হবে। প্রাথমিকভাবে এটি পাইলট প্রকল্প হিসেবে চালু হবে। প্রথম...

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি চূড়ান্ত নয়, প্রয়োজনে সংশোধন: বাণিজ্যমন্ত্রী

৫ মার্চ (বৃহস্পতিবার), ২০২৬

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি প্রসঙ্গে বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির বলেছেন, কোনো চুক্তিই চূড়ান্ত নয়। প্রতিটি চুক্তিতে সংশোধন ও পুনরায় আলোচনার সুযোগ থাকে। ভবিষ্যতে প্রয়োজন হলে আলোচনা করে বাণিজ্য চুক্তিতে পরিবর্তন আনা সম্ভব। বলেন, চুক্তিতে এমন কিছু উপাদান রয়েছে, যা ভবিষ্যতে দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদার করতে সহায়ক হতে পারে।বুধবার...

ছয় সিটিতে প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে রিট

৫ মার্চ (বৃহস্পতিবার), ২০২৬

ঢাকা উত্তর ও দক্ষিণসহ দেশের ছয়টি সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে রিট দায়ের করা হয়েছে। বুধবার বাংলাদেশ সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় ছয় আইনজীবী এ রিট আবেদন করেন। আইন অনুযায়ী ৩০ দিনের মধ্যে সংশ্লিষ্ট সিটি করপোরেশনগুলোতে মেয়র নির্বাচনের আয়োজনের নির্দেশনা প্রার্থনা করা হয়েছে।রিটকারী আইনজীবীরা হলেন- মো. গোলাম কিবরিয়া, জিল্লুর...

সংসদ নির্বাচন

২৯৭ আসনের কেন্দ্রভিত্তিক ফলাফল ঘোষণা

৫ মার্চ (বৃহস্পতিবার), ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের কেন্দ্রভিত্তিক বিস্তারিত ফলাফল প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। ৩০০টি সংসদীয় আসনের মধ্যে যে ২৯৭টি আসনের আনুষ্ঠানিক ফল আগেই ঘোষণা করা হয়েছিল। বুধবার ওই সকল বিস্তারিত তথ্য কমিশনের ওয়েবসাইটে প্রকাশ করা হয়। এর ফলে ভোটার ও প্রার্থীরা এখন থেকে প্রতিটি কেন্দ্রের পৃথক ফলাফল যাচাই করতে পারবেন।ইসি জানিয়েছে,...

সাবেক অর্থমন্ত্রী লোটাস কামালের ব্যবসায়িক পার্টনার নোমানের দেশত্যাগে নিষেধাজ্ঞা

৫ মার্চ (বৃহস্পতিবার), ২০২৬

আওয়ামী লীগ সরকারের সাবেক অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামাল ও তার মেয়ে নাফিসা কামালের ব্যবসায়িক পার্টনার মোহাম্মদ আবু নোমানের দেশত্যাগের নিষেধাজ্ঞার আদেশ দিয়েছেন ঢাকার একটি আদালত। বুধবার দুর্নীতির গুরুতর কিছু অভিযোগের অনুসন্ধান চলমান থাকায় ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ আদালত এই আদেশ দেন। মালয়েশিয়ায় শ্রমিক প্রেরণে সিন্ডিকেট ও অর্থ...

সংসদের কার্যক্রম সম্পর্কে চিফ হুইপ ও হুইপদের অবহিতকরণে বিশেষ সভা

৫ মার্চ (বৃহস্পতিবার), ২০২৬

জাতীয় সংসদ ও সংসদ সচিবালয়ের কার্যক্রম সম্পর্কে চিফ হুইপ ও হুইপদেরকে অবহিতকরণে এক বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার জাতীয় সংসদ সচিবালয়ের কেবিনেট কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। সংসদের চিফ হুইপ মো. নূরুল ইসলামের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন- হুইপ আলহাজ মো. জি.কে. গউছ, রকিবুল ইসলাম, মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু, এম রুহুল...

পরিবেশ দূষণকারী প্রতিষ্ঠানের নাম গণমাধ্যম ও ওয়েবসাইটে প্রকাশে হাইকোর্টের নির্দেশ

৫ মার্চ (বৃহস্পতিবার), ২০২৬

পরিবেশ দূষণের জন্য দায়ী প্রতিষ্ঠানগুলোর নাম-পরিচয় গণমাধ্যমে ও ওয়েবসাইটে প্রকাশ করতে পরিবেশ অধিদপ্তরকে নির্দেশ দিয়েছেন হাইকোর্র্ট। গতকাল বুধবার বিচারপতি ফরিদ আহমেদ ও বিচারপতি মোহাম্মদ তাজরুল হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন। ২০২২ সালে জারি করা এ সংক্রান্ত রুল যথাযথ ঘোষণা করে এ রায় দেয়া হলো।আদালত রায়ে বলেছে, তথ্য...

ঈদের ছুটি হতে পারে সাত দিন

৫ মার্চ (বৃহস্পতিবার), ২০২৬

আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে পূর্বঘোষিত ছুটির পাশাপাশি ১৮ই মার্চও ছুটির প্রস্তাব করা হয়েছে। বৃহস্পতিবার মন্ত্রিসভার বৈঠকে এ প্রস্তাব উপস্থাপন করা হবে। আর এটি অনুমোদন করা হলে এবার কার্যত ছুটি হবে মোট সাতদিন। চাঁদ দেখা সাপেক্ষে ২১শে মার্চ পবিত্র ঈদুল ফিতর হতে পারে। সম্ভাব্য এই তারিখ ধরে আগেই পাঁচদিনের ছুটির...

উত্তরায় ডাকাতিকালে বৃদ্ধা খুনের ঘটনায় গ্রেপ্তার ২

৫ মার্চ (বৃহস্পতিবার), ২০২৬

রাজধানীর উত্তরায় একটি বাসায় ডাকাতির সময় দুর্বৃত্তদের হাতে রেজিনা মমতাজ নামে এক বৃদ্ধার মৃত্যু হয়। এ ঘটনার রহস্য উদ্ঘাটনসহ দু’জনকে গ্রেপ্তার করেছে তুরাগ থানা পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলো- নূরে আলম বাঘ (৪৭) ও রাসেল মাদব্বর ওরফে রাসেল ইসলাম জনি (২৫)। বুধবার ডিএমপি’র মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ...

পুলিশ বাহিনীর পুনর্গঠনে জাপানের সহযোগিতা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী

৪ মার্চ (বুধবার), ২০২৬

পুলিশ বাহিনীর সংস্কার ও পুনর্গঠনে জাপানের সহযোগিতা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ্‌উদ্দিন আহমেদ। বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনইচি গতকাল সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর কার্যালয়ে তার সঙ্গে সাক্ষাৎ করতে এলে তিনি এ সহযোগিতা চান। সালাহউদ্দিন আহমেদ জানান, জাপান বাংলাদেশের পরীক্ষিত বন্ধু ও অন্যতম বৃহৎ উন্নয়ন অংশীদার। দেশটি জাইকার (জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা) মাধ্যমে মেট্রোরেল...

আল জাজিরার রিপোর্ট

কাতারএনার্জির এলএনজি উৎপাদন বন্ধ, গ্যাসের দাম আকাশছোঁয়া

৪ মার্চ (বুধবার), ২০২৬

ইরানের হামলার পর কাতারের রাষ্ট্রায়ত্ত জ্বালানি প্রতিষ্ঠান কাতারএনার্জি তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) উৎপাদন বন্ধ ঘোষণা করেছে। এর জেরে ইউরোপ ও এশিয়ায় গ্যাসের দাম হঠাৎ করে বেড়ে গেছে। একই সময়ে সৌদি আরব জানিয়েছে, ড্রোন হামলার পর আগুন লাগায় পূর্বাঞ্চলের কাছে অবস্থিত রাস তানুরা অয়েল রিফাইনারির কিছু ইউনিট সাময়িকভাবে বন্ধ করা হয়েছে।...

এক মাসে হারিয়ে যাওয়া ৫০ মোবাইলফোন উদ্ধার

৪ মার্চ (বুধবার), ২০২৬

রাজধানীতে হারিয়ে যাওয়া ৫০টি মোবাইলফোন জিডি’র ভিত্তিতে তথ্য-প্রযুক্তির সহায়তায় উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) পল্টন মডেল থানা। ফেব্রুয়ারি মাসে অভিযান পরিচালনা করে দেশের বিভিন্ন স্থান থেকে মোবাইলফোনগুলো উদ্ধার করা হয়। মঙ্গলবার ডিএমপি’র মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এই তথ্য...

বগুড়া নয়, কড়াইল বস্তি থেকে ফ্যামিলি কার্ড বিতরণ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

৪ মার্চ (বুধবার), ২০২৬

বগুড়া নয়, আগামী ১০ই মার্চ রাজধানীর কড়াইল বস্তি এলাকা থেকে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে এই তথ্য জানিয়েছেন সমাজকল্যাণমন্ত্রী ডা. এজেডএম জাহিদ হোসেন। এর আগে ১০ই মার্চ প্রধানমন্ত্রীর বগুড়া সফর করে ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচিতে অংশ নেয়ার কথা ছিল। তবে...

আদালতের ঘাড়ে বন্দুক নয়, অবিলম্বে জুলাই সনদ কার্যকর দেখতে চায় জামায়াত

৪ মার্চ (বুধবার), ২০২৬

আদালতের ঘাড়ে বন্দুক রেখে কেয়ারটেকার সরকার ব্যবস্থা বিলুপ্ত করার কারণেই বিগত ১৬ বছর দেশে ভয়াবহ অবস্থা তৈরি হয়েছিল বলে মন্তব্য করেছেন- জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এবং মিডিয়া ও প্রচার বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের। তিনি বলেন, এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঘটুকÑ তা আমরা আর দেখতে চাই না। তাই জুলাই জাতীয়...

রাজা বদলালেই বা কী, প্রজারাই তো বদলে গিয়েছে

সংস্কৃতির ভণ্ডামি ও ন্যাকামি

৩ মার্চ (মঙ্গলবার), ২০২৬

আমার সোনার বাংলা' গাওয়া দেশদ্রোহ কী করে হয়, এই প্রশ্নে টেলিভিশন চ্যানেলের পর্দায় এক তথাকথিত নেতা মুখ ফুলিয়ে বিকৃত স্বরে এ কথা বলার সাহস পান যে, "রবীন্দ্রনাথ লিখেছিলেন, তা বললে তো হবে না, বাবা!’ এবং, বৃহত্তর বাঙালি সমাজ চোখ নামিয়ে বসে থাকে।একজন অর্থনীতির বিশেষজ্ঞ আচমকা রবীন্দ্রনাথ ঠাকুরের নাম টেনে এনে...

আহলান-সাহলান মাহে রমজান শ্রমিককে কষ্ট নয়, মর্যাদা দিন

৩ মার্চ (মঙ্গলবার), ২০২৬

মাহে রমজানে আপনার প্রতিষ্ঠানে হাড়ভাঙা শ্রম দিয়ে যে মানুষগুলো আপনাকে এগিয়ে নিলো, দিনশেষে মালিকপক্ষ তাদেরই পিঠে ছুরি মারেন। এমন অবস্থা দেখা যায় ঈদের আগে। কারখানার সামনে আন্দোলন। বকেয়া আদায়সহ বোনাসের দাবি। তারা মালিকদেরই ভাই। মালিকপক্ষের কাজ করে ঘাম ঝরায় তারা, আবার সেই তাদের ব্যবহারে কষ্ট পেয়ে কাঁদে তাদের প্রাণ।হযরত রাসূলুল্লাহ...

ফেব্রুয়ারিতে রেমিট্যান্স এলো ৩ বিলিয়ন ডলার

৩ মার্চ (মঙ্গলবার), ২০২৬

পবিত্র রমজান ও আসন্ন ঈদুল ফিতরকে কেন্দ্র করে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সে ইতিবাচক প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। এর ধারাবাহিকতায় সদ্য সমাপ্ত ফেব্রুয়ারি মাসে ৩ বিলিয়ন ডলারের বেশি রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানিয়েছেন। সংশ্লিষ্টদের মতে, রমজান ও ঈদকে কেন্দ্র করে পরিবারের...

পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মধ্যপ্রাচ্যের চার দেশের মন্ত্রীর ফোনালাপ

বাংলাদেশি অভিবাসীদের নিরাপত্তা নিশ্চিতের আশ্বাস

৩ মার্চ (মঙ্গলবার), ২০২৬

ইরান-ইসরাইলের মধ্যে চলমান সংঘাতময় পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যের চার দেশের মন্ত্রীর সঙ্গে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর টেলিফোন আলাপ হয়েছে। এ সময় কুয়েত, বাহ্রাইন, কাতার ও আমিরাতের মন্ত্রীরা তাদের দেশে বসবাসরত বাংলাদেশি অভিবাসীদের নিরাপত্তা নিশ্চিতের আশ্বাস দেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে। বাংলাদেশি অভিবাসীদের হতাহতের ঘটনায় শোক প্রকাশ করেন তারা। পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য...

ইসলামী ব্যাংকিং দ্রুত বিকশিত হচ্ছে: প্রতিমন্ত্রী

৩ মার্চ (মঙ্গলবার), ২০২৬

বিশ্বব্যাপী ইসলামী ব্যাংকিং দ্রুত বিকাশ লাভ করছে এবং এটি বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়ন ও দারিদ্র্যবিমোচনে অনন্য অবদান রাখছে বলে মন্তব্য করেছেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন, এমপি। তিনি বলেন, বর্তমান সরকার এই শিল্পের টেকসই বিকাশ এবং কর্মসংস্থান সৃষ্টিতে সব ধরনের সহযোগিতা করতে বদ্ধপরিকর।রোববার রাজধানীর হোটেল ৭১-এ সেন্ট্রাল শরীয়াহ্...

১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম অপরিবর্তিত

৩ মার্চ (মঙ্গলবার), ২০২৬

ভোক্তাপর্যায়ে সরকারি ও বেসরকারি তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) নতুন দাম ঘোষণা করা হয়েছে। যেখানে ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম অপরিবর্তিত রাখা হয়েছে। গতকাল এ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। ফেব্রুয়ারির মতো মার্চেও ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম ১ হাজার ৩৪১ টাকা রেখেছে সরকার। মাসভিত্তিক দাম নির্ধারণের...

মানবতাবিরোধী অপরাধে কামরুল-মেননের বিচার শুরুর আবেদন

৩ মার্চ (মঙ্গলবার), ২০২৬

জুলাই গণ-অভ্যুত্থান চলাকালে সংঘটিত হত্যাসহ মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কামরুল ইসলাম ও ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আবেদন করেছে প্রসিকিউশন। পরে, অভিযোগ গঠনের ওপর আসামিপক্ষের বক্তব্য উপস্থাপনের জন্য আগামী ১১ই মার্চ দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল। সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর...

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ

কূটনৈতিক এলাকার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে

৩ মার্চ (মঙ্গলবার), ২০২৬

চলমান বৈশ্বিক পরিস্থিতিতে মার্কিন দূতাবাসসহ ডিপ্লোমেটিক এরিয়ার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। গতকাল সকালে সচিবালয়ে ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এ কথা জানান। পরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ফয়সল হাসান স্বাক্ষরিত এক সংবাদ বিবৃতিতে এই তথ্য জানানো হয়।...

শিক্ষার ৬ মাসের দৃশ্যমান উন্নতির পরিকল্পনা যাচ্ছে প্রধানমন্ত্রীর কাছে

৩ মার্চ (মঙ্গলবার), ২০২৬

প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ছয় মাসের পরিকল্পনা জানতে চেয়েছেন। আগামী বৃহস্পতিবার মন্ত্রিসভার বৈঠক আছে। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী পরিকল্পনাগুলো আমরা মন্ত্রিসভার বৈঠকে উপস্থাপন করবো। প্রধানমন্ত্রীর কাছে জমা দিতে হবে শিক্ষা মন্ত্রণালয়ের কোন কোন লক্ষ্য, কতোখানি বাস্তবায়নের টোটাল প্ল্যান এবং ছয় মাসে তার ভেতরে কী কী দৃশ্যমান হতে পারে। এসব তথ্য জানিয়েছেন...

ঢাকায় অভিযানের সময় মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তা গুলিবিদ্ধ

৩ মার্চ (মঙ্গলবার), ২০২৬

রাজধানীর সায়েদাবাদে বাস টার্মিনালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) অভিযানে মাদক কারবারিদের গুলিতে সিদ্দিকুর রহমান (৩৮) নামের এক ইন্সপেক্টর গুলিবিদ্ধ হয়েছেন। গতকাল দুপুর ১২টার দিকে এই ঘটনা ঘটে। পরে গুলিবিদ্ধ অবস্থায় ১২টা ৫৫ মিনিটে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। তিনি চার নম্বর ওয়ার্ডে...

ঈদের আগে সোনার ভরি বেড়ে ২ লাখ ৭৪ হাজার

৩ মার্চ (মঙ্গলবার), ২০২৬

দেশের বাজারে সোনার দাম আরও বাড়ানো হয়েছে। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনার দাম বাড়ানো হয়েছে ৫ হাজার ৪২৪ টাকা। এতে এক ভরি সোনার দাম দাঁড়িয়েছে ২ লাখ ৭৪ হাজার ১০৪ টাকা। স্থানীয় বাজারে তেজাবী সোনার (পাকা সোনা) দাম বাড়ার পরিপ্রেক্ষিতে এই দাম বাড়ানো হয়েছে।...

স্বর্ণ ও রুপার দাম বেড়েছে আন্তর্জাতিক বাজারে

৩ মার্চ (মঙ্গলবার), ২০২৬

ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সমন্বিত হামলার পর পশ্চিম এশিয়ায় উত্তেজনা আরও বেড়ে গেছে। এর ফলে বিনিয়োগকারীদের মধ্যে হতাশা দেখা দিয়েছে। ফলে তারা দ্রুত বুলিয়ন বা মূল্যবান ধাতুর দিকে ঝুঁকছেন। ঝুঁকি নেয়ার প্রবণতা কমে যাওয়ায় শেয়ারবাজার ও অন্যান্য অস্থির সম্পদ থেকে অর্থ সরিয়ে আন্তর্জাতিক বাজারে স্বর্ণ ও রুপার মতো নিরাপদ বিনিয়োগে...