দেশ বিদেশ

হরমুজ প্রণালিতে মালয়েশিয়ার জাহাজ চলাচল শুরু

২৮ মার্চ (শনিবার), ২০২৬

মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার মধ্যে ইরানের অনুমতিতে হরমুজ প্রণালি দিয়ে আবারো মালয়েশিয়ার জাহাজ চলাচল শুরু হয়েছে বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। একইসঙ্গে তিনি ইরানের প্রেসিডেন্টের সঙ্গে সরাসরি যোগাযোগের মাধ্যমে পরিস্থিতি পর্যবেক্ষণের কথাও জানিয়েছেন।আন্তর্জাতিক সংবাদ মাধ্যম রয়টার্স ও প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম এক টেলিভিশন ভাষণ ও নিজের ফেসবুক বার্তায় বলেন, ইরান, মিশর,...

দূতাবাসের পোস্টে মোদিকে ট্রাম্পের বার্তা, কূটনৈতিক মহলে ব্যাপক কৌতূহল

২৮ মার্চ (শনিবার), ২০২৬

প্রায় মাসব্যাপী চলমান মধ্যপ্রাচ্যের যুদ্ধ এবং ইরানে মার্কিন সেনার স্থল আক্রমণের আশঙ্কার মধ্যে শুক্রবার ভারতে অবস্থিত মার্কিন দূতাবাসের পোস্ট করা মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের এক বার্তায় কূটনৈতিক মহলে ব্যাপক কৌতূহল তৈরি হয়েছে। ট্রাম্পের বার্তায় বলা হয়েছে, ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং আমি এমন দু’জন ব্যক্তি যারা কাজ করিয়ে নিতে পারি।’ তার...

এলপিজি আমদানিতে ঋণসীমা শিথিল করলো কেন্দ্রীয় ব্যাংক

২৮ মার্চ (শনিবার), ২০২৬

ইরান যুদ্ধকে কেন্দ্র করে বিশ্ব জুড়ে জ্বালানি তেল ও গ্যাসের তীব্র সংকট এবং অস্বাভাবিক দাম পেয়েছে। উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় এবং দেশে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস বা এলপিজি’র সরবরাহ স্বাভাবিক রাখতে এর আমদানিকারকদের জন্য একক গ্রাহকের ঋণসীমা তুলে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। গত বুধবার এ বিষয়ে সার্কুলার জারি করেছে কেন্দ্রীয় ব্যাংক। প্রজ্ঞাপনে বলা...

আইনশৃঙ্খলা, ন্যায়বিচার ও সুশাসন নিশ্চিত করা পুলিশের প্রধান এজেন্ডা- আইজিপি

২৮ মার্চ (শনিবার), ২০২৬

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক করা এবং ন্যায়বিচার ও সুশাসন নিশ্চিত করা পুলিশের প্রধান এজেন্ডা বলে মন্তব্য করেছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির। শুক্রবার (২৭শে মার্চ) বিকালে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার কার্যালয়ের সামনে সাংবাদিকদের সঙ্গে ব্রিফিংকালে তিনি এ মন্তব্য করেন। আইজিপি বলেন, আসলে আমাদের দেশের টাকা বিদেশে চলে গেছে।...

যুক্তরাষ্ট্রে গ্লোবাল সামিটের সমাপনী অনুষ্ঠানে জুবাইদা রহমান

২৭ মার্চ (শুক্রবার), ২০২৬

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে প্রেসিডেন্ট ভবন হোয়াইট হাউসে ‘ফস্টারিং দ্য ফিউচার টুগেদার গ্লোবাল কোয়ালিশন সামিট’-এর সমাপনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান। বিএনপি’র মিডিয়া সেল জানায়, বুধবার ওয়াশিংটন ডিসি’র হোয়াইট হাউসে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এই সম্মেলনে বিশ্বের ৪৫টির অধিক দেশের ফার্স্টলেডি ও রাষ্ট্রনেতাদের সহধর্মিণীরা অংশগ্রহণ করেন।যুক্তরাষ্ট্রের...

বিশ্ববিদ্যালয়ে ফ্রি ওয়াই-ফাই সুবিধা নিশ্চিত করতে ইউজিসি’র নির্দেশনা

২৭ মার্চ (শুক্রবার), ২০২৬

দেশের সব পাবলিক ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ে দ্রুত ফ্রি ওয়াই-ফাই সুবিধা নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয়গুলোকে নির্দেশনা দেয়ার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। সরকারের নির্বাচনী ইশতেহারে শিক্ষা খাতে ডিজিটাল সুবিধা সম্প্রসারণ, শিক্ষার্থীদের শিক্ষা ও গবেষণায় সহায়তা দেয়া এবং ডিজিটাল বৈষম্য হ্রাসে ‘ফ্রি ওয়াই-ফাই’ চালুর অঙ্গীকার করা হয়েছে। তারই অংশ হিসেবে ইউজিসি এ...

বঙ্গভবনে প্রেসিডেন্টের সংবর্ধনায় প্রধানমন্ত্রী

২৭ মার্চ (শুক্রবার), ২০২৬

দেশের ৫৬তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ উপলক্ষে বঙ্গভবনে এক সংবর্ধনার আয়োজন করেন প্রেসিডেন্ট মো. সাহাবুদ্দিন এবং তার সহধর্মিণী ড. রেবেকা সুলতানা। ওই সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান ও কন্যা ব্যারিস্টার জাইমা রহমান। বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা ১০ মিনিটে বঙ্গভবনে যান প্রধানমন্ত্রী। বঙ্গভবনে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান প্রেসিডেন্ট সাহাবুদ্দিন। ...

বিপিজিএমইএ নির্বাচন : বর্তমান পর্ষদ বিলুপ্ত করে প্রশাসক বসানোর দাবি

২৭ মার্চ (শুক্রবার), ২০২৬

বাংলাদেশ প্লাস্টিক দ্রব্য প্রস্তুতকারক ও রপ্তানিকারক এসোসিয়েশনের (বিপিজিএমইএ) পরিচালনা পরিষদের ২০২৬-২০২৮ মেয়াদের জন্য একতরফা নির্বাচন করার পাঁয়তারা চলছে বলে অভিযোগ করেছেন সংগঠনের সাধারণ সদস্যরা। এ কারণে আসন্ন নির্বাচন স্থগিত করে এখানে প্রশাসক নিয়োগ ও পুনঃতফসিল ঘোষণার জন্য বাণিজ্য মন্ত্রণালয়ে একটি আবেদন জমা দিয়েছেন তারা। বাণিজ্য সচিব বরাবর আবেদনটি করেন বিপিজিএমইএ’র...

যুক্তরাষ্ট্র ও ইরানের আলোচনা শুরু হলে আশার আলো দেখছে চীন

২৭ মার্চ (শুক্রবার), ২০২৬

যদি যুক্তরাষ্ট্র ও ইরান আলোচনা শুরু করে তবে সেক্ষেত্রে আশার আলো দেখতে পাচ্ছে চীন। দেশটির পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই যুদ্ধরত পক্ষগুলোর মধ্যে সংলাপ করার জন্য বৈশ্বিক প্রচেষ্টার আহ্বান জানিয়েছেন। তিনি মিশর ও তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে মার্কিন-ইসরাইলের ইরান যুদ্ধ নিয়ে কথা বলেছেন। তার অফিসের বিবৃতিতে জানানো হয়েছে এ কথা। ওয়াং ই মিশরের...

৮ মাসে রাজস্ব ঘাটতি ৭১ হাজার কোটি টাকা

২৭ মার্চ (শুক্রবার), ২০২৬

চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম আট মাসে (জুলাই-ফেব্রুয়ারি) রাজস্ব ঘাটতি ৭১ হাজার ৪৭১ কোটি টাকা ছাড়িয়েছে। যেখানে সাত মাস শেষে জানুয়ারি পর্যন্ত ছিল ৬০ হাজার কোটি টাকার বেশি। আর ৬ মাস শেষে ডিসেম্বর পর্যন্ত ঘাটতি ছিল প্রায় ৪৬ হাজার কোটি টাকা। রাজস্ব আদায়ে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ঘাটতি বেড়ে যাচ্ছে ক্রমবর্ধমান...

সেই রাতে রেলগেটে হেলাল ও মেহেদীর স্থলে দায়িত্বে ছিলেন অন্য দু’জন

২৭ মার্চ (শুক্রবার), ২০২৬

কুমিল্লায় ট্রেন ও বাসের সংঘর্ষে ১২ জন নিহতের ঘটনায় নতুন তথ্য বেরিয়ে এসেছে। ওইদিন রাতে হেলাল উদ্দিন ও মেহেদী হাসানের পদুয়ার বাজার রেলগেটে ডিউটি ছিল। তবে তারা বদলি হিসেবে গেটম্যান নাজমুল হাসান ও ওয়েম্যান কাউসারকে দায়িত্ব দেন। সেদিন রাতে নাজমুল ও কাউসার দায়িত্বে ছিলেন। যদিও কাগজ-কলমে নাম ছিল হেলাল ও...

জেডি ভ্যান্স যুদ্ধ বন্ধের আলোচনায় পাকিস্তান সফর করতে পারেন

২৭ মার্চ (শুক্রবার), ২০২৬

ইরানের সঙ্গে যুদ্ধ বন্ধে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের প্রস্তাবে আলোচনা করতে এ সপ্তাহের শেষের দিকে পাকিস্তান সফর করতে পারেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। এ খবর দিয়ে অনলাইন সিএনএন বলেছে, ইরানি প্রতিনিধিরা ট্রাম্প প্রশাসনকে জানিয়ে দিয়েছে যে, তারা ট্রাম্পের দূত স্টিভ উইটকফ এবং জামাই জারেড কুশনারের সঙ্গে আবার আলোচনায় যেতে চায়...

কাগজপত্র ছাড়া মোটরযানে জ্বালানি তেল সরবরাহে নিষেধাজ্ঞা

২৭ মার্চ (শুক্রবার), ২০২৬

রেজিস্ট্রেশন সনদ, ফিটনেস সনদ ও চালকের হালনাগাদ ড্রাইভিং লাইসেন্স ছাড়া মোটরসাইকেলসহ সব ধরনের মোটরযানে জ্বালানি তেল সরবরাহ না করতে ফেনীর পেট্রোল পাম্প, প্যাকড পয়েন্ট ও এজেন্সিগুলোকে অনুরোধ জানানো হয়েছে। বুধবার রাতে ফেনীর জেলা প্রশাসক মনিরা হক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সড়ক পরিবহন আইন,...

দিনাজপুরে মোটরসাইকেলের তেল নিতে গিয়ে হিটস্ট্রোকে মৃত্যু

২৭ মার্চ (শুক্রবার), ২০২৬

দিনাজপুরের কাহারোলে মোটরসাইকেলের জ্বালানি তেল নিতে গিয়ে হিটস্ট্রোকে একজনের মৃত্যু হয়েছে। গতকাল দুপুরে উপজেলায় আছমা-লতিফা ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে। মৃত ব্যক্তি এনায়েতুল করিম (৫০) পার্শ্ববর্তী বীরগঞ্জ উপজেলার সাতোর গ্রামের মোজাম্মেল হকের ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলার তারগাঁও ইউনিয়নের ইছাইল গ্রামে শ্বশুরবাড়িতে ঈদের দাওয়াত খেয়ে বাড়ি ফেরার সময় কাহারোল আছমা-লতিফা ফিলিং...

ঈশ্বরগঞ্জে জমি নিয়ে বিরোধে ভাইয়ের হাতে ভাই খুন

২৬ মার্চ (বৃহস্পতিবার), ২০২৬

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে জমি নিয়ে বিরোধের জের ধরে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাইয়ের মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। উপজেলার সোহাগী ইউনিয়নের সোহাগী বাজার থেকে বাড়ি ফেরার পথে মোহাম্মাদ কাশেমের (৫৫) ছুরিকাঘাতে ফুফাতো ভাই আবুল কালাম (৬৫) নিহত হয়েছে। মঙ্গলবার রাত সাড়ে ৭টার দিকে বাজার থেকে বাড়ি ফেরার পথে উপজেলার সোহাগী...

লক্ষ্মীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’গ্রুপের গোলাগুলি, পথচারী গুলিবিদ্ধ

২৬ মার্চ (বৃহস্পতিবার), ২০২৬

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রামের দুই গ্রুপের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে আব্দুর রহিম নামে এক পথচারী গুলিবিদ্ধ ও সাইফুল ইসলাম মানিক নামে একজনকে পিটিয়ে আহত করা হয়। গত মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে সদর উপজেলার চন্দ্রগঞ্জ পশ্চিম বাজারে আফজাল রোডের মুখে চন্দ্রগঞ্জ ইউনিয়ন বিএনপি’র কার্যালয়ের সামনে...

রংপুরে মাদক মামলায় সাজাপ্রাপ্ত দুই পলাতক আসামি গ্রেপ্তার

২৬ মার্চ (বৃহস্পতিবার), ২০২৬

রংপুরে মাদক মামলায় সাজাপ্রাপ্ত দুই পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব। এরা হলো- রংপুর নগরীর দক্ষিণ কামারপাড়ার সাজু মিয়ার ছেলে শহিদুল ইসলাম (৪৮) ও মাহিগঞ্জ বীরভদ্র বালাটারী গ্রামের মাহমুদ উল্লাহর ছেলে শফিকুল ইসলাম শফিক। মঙ্গলবার পৃথক অভিযান চালিয়ে রংপুর নগরী থেকে তাদের গ্রেপ্তার করা হয়। বুধবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন,...

ঈদ আনন্দে মিসাইলের ভয়

১৯ মার্চ (বৃহস্পতিবার), ২০২৬

ইসরাইল-ইরানের যুদ্ধ চলমান। একের পর এক হামলা। প্রতিনিয়ত আতঙ্ক বিরাজ করছে গোটা মধ্যপ্রাচ্যে। যেখানে জীবিকার তাগিদে অবস্থান করছেন অসংখ্য বাংলাদেশি। চলমান যুদ্ধের থমথমে পরিস্থিতির মধ্যেই আগামীকাল ঈদ। ভয় আতঙ্ক যেখানে বাস করছে, সেখানে ঈদের আনন্দ প্রায় মøান প্রবাসীদের কাছে। বর্তমান পরিস্থিতিতে নিয়মিত কার্যক্রম চালিয়ে গেলেও নানা শঙ্কা থাকছে কাতার প্রবাসীদের...

সদরঘাটে ঘরমুখো মানুষের উপচে পড়া ভিড়, দুই লঞ্চের সংঘর্ষে নিহত ১

১৯ মার্চ (বৃহস্পতিবার), ২০২৬

রাজধানীর সদরঘাটে দুই লঞ্চের সংঘর্ষে একজনের মৃত্যু হয়েছে। বুধবার বিকাল সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে। এসময় অন্তঃসত্ত্ব্বা নারীসহ আরও বেশ কয়েকজন আহত হয়েছেন। অন্তত ৩ জন নিখোঁজ রয়েছেন। নিখোঁজদের উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিসের কর্মীরা।বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ- ডিএমপি’র কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফয়সাল।...

নেতারা কে কোথায় ঈদ করবেন

১৯ মার্চ (বৃহস্পতিবার), ২০২৬

দীর্ঘ দুই দশক পর ভিন্ন পরিবেশে ঈদ উদ্‌যাপনের সুযোগ পাচ্ছেন বিএনপি নেতারা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভূমিধস বিজয়ে সরকার গঠনের পর প্রথম ঈদ পালন করবেন তারা। এবার ঈদ উদ্‌যাপন করতে বেশির ভাগ মন্ত্রী-এমপি ও সিনিয়র নেতা এলাকায় যাচ্ছেন। পরিবারের পাশাপাশি দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের সঙ্গে ঈদের আনন্দ ভাগ করে...

দ্য ওয়াল স্ট্রিট জার্নালের রিপোর্ট

ইরানের শাসনব্যবস্থাকে অকার্যকর দেখতে চায় উপসাগরীয় বিভিন্ন দেশ

১৯ মার্চ (বৃহস্পতিবার), ২০২৬

ইরানের হামলায় ক্ষতিগ্রস্ত হওয়া এবং হরমুজ প্রণালির অচলাবস্থার কারণে সংযুক্ত আরব আমিরাতসহ উপসাগরীয় কয়েকটি দেশ এখন ইরানের শাসনব্যবস্থাকে অস্তিত্বের জন্য হুমকি হিসেবে দেখছে। একসময় যাদের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক গড়ার চেষ্টা করেছিল, সেই ইরানকে যুদ্ধ শেষে দুর্বল, ভঙ্গুর রাষ্ট্র হিসেবে দেখতে চায়। যেন ভবিষ্যতে এ ধরনের সংকট আর না ঘটে।যুক্তরাষ্ট্র ও...