দেশ বিদেশ

নাইক্ষ্যংছড়িতে কৃষককে অপহরণ

৩১ মার্চ (মঙ্গলবার), ২০২৬

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে মো. রিদুয়ান করিম মিন্টু (৩৮) নামে এক কৃষককে অপহরণের ঘটনা ঘটেছে। গত রোববার রাতে উপজেলার আলিক্ষ্যং মৌজার লেদুর মুখ এলাকায় এ ঘটনা ঘটে। মিন্টু স্থানীয় বাসিন্দা মো. সোলতান আহমদের ছেলে। প্রতিদিনের মতো তামাক ক্ষেতের কাজ শেষে বাড়ি ফিরছিলেন মিন্টু। এ সময় ৮ থেকে ১০ জনের একটি সশস্ত্র সন্ত্রাসী...

জ্বালানি তেল আমদানি

যুক্তরাষ্ট্রের পরামর্শে রাশিয়াকে চিঠি, ফুয়েল কার্ড চালুর উদ্যোগ, তেল মজুতকারীদের ধরতে লাখ টাকা পুরস্কার ঘোষণা

৩১ মার্চ (মঙ্গলবার), ২০২৬

রাশিয়া থেকে ডিজেল আমদানির জন্য যুক্তরাষ্ট্রের ‘স্যাংশন ওয়েভার’ চেয়েছে বাংলাদেশ। যুক্তরাষ্ট্রের পরামর্শেই রাশিয়াকে চিঠি দেয়া হয়েছে। দুই মাস অথবা ৬ লাখ টন জ্বালানি তেল আমদানির জন্য স্যাংশন ওয়েভার চাওয়া হয়েছে। ওদিকে ইতিমধ্যে সারা দেশে অবৈধভাবে মজুত করা ২ লাখ ৮ হাজার ৬৫০ টন তেল উদ্ধার করেছে সরকার। ফুয়েল কার্ড...

বনানীতে চিরনিদ্রায় সমাহিত স্পিকারপত্নী দিলারা হাফিজ

৩১ মার্চ (মঙ্গলবার), ২০২৬

দু’দফা জানাজা শেষে চিরনিদ্রায় সমাহিত হলেন জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর-বিক্রম এমপি’র সহধর্মিণী অধ্যাপিকা দিলারা হাফিজ। গতকাল বিকালে বনানী সামরিক কবরস্থানে তাকে সমাহিত করা হয়। এর আগে সকালে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় তার প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় অংশ নেন প্রধানমন্ত্রী তারেক রহমান, বিরোধীদলীয় নেতা...

জ্বালানিমন্ত্রীকে নিয়ে কটূক্তি

আমির হামজার বিরুদ্ধে ১০০ কোটি টাকার মানহানি মামলা

৩১ মার্চ (মঙ্গলবার), ২০২৬

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে ‘আপাদমস্তক নাস্তিক ও ইসলামবিদ্বেষী’ বলে মন্তব্য করায় কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য ও ইসলামী বক্তা মুফতি আমির হামজার বিরুদ্ধে ১০০ কোটি টাকার মানহানির মামলা করা হয়েছে। সোমবার দুপুরে সিরাজগঞ্জ সদর আমলী আদালতে এড. এসএম নাজমুল ইসলাম বাদী হয়ে মামলাটি করেন।...

মানবতাবিরোধী অপরাধের অভিযোগে মাসুদ ও মামুনকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

৩০ মার্চ (সোমবার), ২০২৬

মানবতাবিরোধী অপরাধের পৃথক দুই মামলায় ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল (অব.) শেখ মামুন খালেদ ও লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরীকে আগামী ৭ই এপ্রিল হাজিরের নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন বিচারিক প্যানেল এ আদেশ দেন। এদিন বেলা সোয়া ১১টায় চিফ প্রসিকিউটর...

এবারের ঈদযাত্রা আগের চেয়ে স্বস্তিদায়ক হয়েছে দাবি সড়ক মন্ত্রীর

৩০ মার্চ (সোমবার), ২০২৬

এবারের ঈদযাত্রা অন্যবারের তুলনায় স্বস্তিদায়ক হয়েছে বলে দাবি করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। মন্ত্রী বলছেন, ঈদযাত্রায় দুয়েকটি ‘অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা’ ঘটেছে। তবুও ঈদযাত্রা স্বস্তির হয়েছে। রোববার সচিবালয়ে সড়ক দুর্ঘটনা রোধ ও সড়কে নিরাপত্তা জোরদারসহ ৭ এজেন্ডা নিয়ে সংশ্লিষ্টদের নিয়ে বৈঠক করেন সড়ক পরিবহন মন্ত্রী। এ সময় সাংবাদিকদের এক...

নবীন ফ্যাশন বন্ধ হাতিরঝিল থানার ওসির নিঃশর্ত ক্ষমা প্রার্থনা

৩০ মার্চ (সোমবার), ২০২৬

রাজধানীর মগবাজার এলাকায় নবীন ফ্যাশনের একটি পাঞ্জাবির দোকান বন্ধ করে দেয়ার ঘটনায় নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করেছেন হাতিরঝিল থানার ওসি গোলাম মর্তুজা। গতকাল ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তাফিজুর রহমানের আদালতে হাজির হয়ে তিনি পুলিশের ভূমিকা নিয়ে লিখিত ব্যাখ্যা দেয়ার পাশাপাশি নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করেন। আদালতে রাষ্ট্রপক্ষের আইনজীবী জামাল উদ্দিন মারজিন...

অনিয়মে জড়িত আইন কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে- নবনিযুক্ত অ্যাটর্নি জেনারেল

৩০ মার্চ (সোমবার), ২০২৬

অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের কিছু আইন কর্মকর্তার নোট বাণিজ্য ও অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে। তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন নবনিযুক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল। রোববার অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। দেশের ১৮তম অ্যাটর্নি জেনারেল হিসেবে নিযুক্ত হয়ে...

সরকার ঋণের বোঝা বাড়াবে না: রাশেদ আল মাহমুদ

৩০ মার্চ (সোমবার), ২০২৬

সরকার আগের মতো দেশি-বিদেশি ঋণের বোঝা বাড়াবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর। তিনি বলেন, সামাজিক সুরক্ষার অর্থায়ন স্থানীয় রাজস্ব আয়ের মাধ্যমেই সংস্থান করা হবে। সে জন্য যেকোনো অর্থবছরের তুলনায় রাজস্ব আয় বাড়ানো হবে। তবে রাজস্বের হার না বাড়িয়েই আয় বাড়াতে তিনটি টাস্কফোর্স দিনরাত...

রাজশাহী অঞ্চলে বেড়েই চলেছে শিশুরোগ ‘হাম’, শনাক্তের হার ৩১ শতাংশ

৩০ মার্চ (সোমবার), ২০২৬

রাজশাহী অঞ্চলে শিশুদের মাঝে ছড়িয়ে পড়ছে অত্যন্ত সংক্রামক রোগ ‘হাম’। এর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হওয়া শিশুদের নমুনা পরীক্ষা করে হাম রোগের উপস্থিতি নিশ্চিত হওয়া যাচ্ছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) বিভাগের সাতটি সদর হাসপাতাল এবং চারটি মেডিকেল কলেজ হাসপাতাল থেকে নমুনা সংগ্রহ করে ঢাকায় (আইপিএইচ) নিয়ে গিয়ে পরীক্ষা করছেন।স্বাস্থ্যের রাজশাহী...

১১ জেলায় নতুন ডিসি

৩০ মার্চ (সোমবার), ২০২৬

১১ জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার। জেলাগুলো হলো-রাজশাহী, চুয়াডাঙ্গা, খুলনা, মাদারীপুর, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, হবিগঞ্জ, নরসিংদী, মেহেরপুর, লালমনিরহাট ও বান্দরবান। গতকাল এসব জেলায় নতুন ডিসি নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপ-সচিব কাজী শহিদুল ইসলামকে রাজশাহীতে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপ-সচিব লুৎফুন নাহারকে চুয়াডাঙ্গায়, মাধ্যমিক ও উচ্চশিক্ষা...

সংবিধানের দোহাই দিয়ে বিএনপি গণভোটের আদেশকে অস্বীকার করছে: নাহিদ ইসলাম

২৯ মার্চ (রবিবার), ২০২৬

এনসিপি’র আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, গণভোটে জনগণের রায় প্রতিফলিত হয়েছে। ৭০% মানুষ গণভোটে হ্যাঁ-এর পক্ষে রায় দিয়েছে। বিএনপি নিজেও এই নির্বাচনে অংশগ্রহণ করেছে। বিএনপি’র দলীয় প্রধান গণভোটের পক্ষে অবস্থান নিয়েছেন। এখন তারা সংবিধানের দোহাই দিচ্ছেন। সংবিধানের দোহাই দিয়ে তারা গণভোটের আদেশকে অস্বীকার করছে। শনিবার বিকালে শহরের চাষাড়ায় জেলা পরিষদের ডাক...

চিকিৎসা খাতকে এগিয়ে নিতে চিকিৎসকদের সহযোগিতা দরকার: স্বাস্থ্যমন্ত্রী

২৯ মার্চ (রবিবার), ২০২৬

দেশের স্বাস্থ্য খাতকে দুষ্কৃতি ও দুর্নীতিমুক্ত করার প্রত্যয় ব্যক্ত করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল। দেশের চিকিৎসা খাতকে এগিয়ে নিতে চিকিৎসকদের সহযোগিতা চেয়ে তিনি বলেছেন, তারা সহযোগিতা না করলে, স্বাস্থ্য মন্ত্রণালয়ে থেকে মানুষের সেবা করা কঠিন।শনিবার রাজধানীর শাহবাগে একটি কনভেনশন সেন্টারে আয়োজিত এক অনুষ্ঠানে মন্ত্রী বক্তব্য রাখছিলেন বলে স্বাস্থ্য...

মধ্যপ্রাচ্যে সংঘাত: অর্থনীতির স্বার্থে দ্রুত করণীয় নির্ধারণের আহ্বান

২৯ মার্চ (রবিবার), ২০২৬

বিশ্ব রাজনীতির নতুন উত্তেজনার কেন্দ্রবিন্দুতে এখন যুক্তরাষ্ট্র ও ইরানের দ্বন্দ্ব। মধ্যপ্রাচ্যে সংঘাতের আশঙ্কা বাড়ার সঙ্গে সঙ্গে বৈশ্বিক অর্থনীতি, জ্বালানি সরবরাহ ও সমুদ্রপথের বাণিজ্যে অস্থিরতা তৈরি হয়েছে। এই ভূরাজনৈতিক উত্তেজনা সরাসরি যুদ্ধক্ষেত্র থেকে অনেক দূরে থাকা দেশগুলোর অর্থনীতিতেও প্রভাব ফেলছে। বাংলাদেশের মতো রপ্তানিনির্ভর অর্থনীতির জন্য এই পরিস্থিতি বিশেষভাবে উদ্বেগজনক। বিশ্লেষকরা বলছেন,...

রাজশাহী মেডিকেলে ছড়িয়ে পড়েছে হাম, আইসিইউ’র স্বল্পতায় ৩ শিশুর মৃত্যু

২৯ মার্চ (রবিবার), ২০২৬

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ছড়িয়ে পড়েছে হাম। এরই মধ্যে শিশু ওয়ার্ড থেকে হামে আক্রান্ত চার শিশুকে গত বৃহস্পতিবার নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেয়ার সুপারিশ করা হয়েছিল। তাদের মধ্যে তিনজনই মারা গেছে। বেঁচে থাকা শিশু জান্নাতুল মাওয়াকে শনিবার বিকালে আইসিইউয়ে নেয়া হয়েছে। পাশাপাশি আরও তিন শিশুকে আইসিইউয়ে নেয়ার সুপারিশ করা হয়েছে।...

মধ্যপ্রাচ্যে যুদ্ধ: ওষুধের কাঁচামাল আমদানিতে বিকল্প উৎস খোঁজার নির্দেশ

২৯ মার্চ (রবিবার), ২০২৬

মধ্যপ্রাচ্যে বিরাজমান ক্রমবর্ধমান যুদ্ধাবস্থা ও বৈশ্বিক সরবরাহ চেইন ব্যাহত হওয়ার আশঙ্কায় দেশের স্বাস্থ্য খাত নিয়ে সরকারের পক্ষ থেকে ব্যাপক তৎপরতা শুরু হয়েছে। বিশেষ করে ওষুধের কাঁচামাল বা অ্যাক্টিভ ফার্মাসিউটিক্যাল ইনগ্রেডিয়েন্ট (এপিআই) আমদানিতে চীন ও ভারতের ওপর নির্ভরতা কমিয়ে বিকল্প উৎস খোঁজার জন্য জরুরি নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।...

র‌্যাবের মহাপরিচালক আহসান হাবীবের দায়িত্ব গ্রহণ

২৯ মার্চ (রবিবার), ২০২৬

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) ১২তম মহাপরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন অতিরিক্ত আইজিপি মো. আহসান হাবীব পলাশ। গত ১৬ই মার্চ র‌্যাবের ডিজি হিসেবে তাকে নিয়োগ দেয় সরকার। গতকাল র‌্যাব হেডকোয়ার্টার থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।আহসান হাবীব পলাশ ১৯৯৫ সালে বিসিএস ১৫তম ব্যাচে সহকারী পুলিশ সুপার হিসেবে যোগদান করেন।...

পাকিস্তান, সৌদি আরব, তুরস্ক ও মিশরের পররাষ্ট্রমন্ত্রীরা রোববার বৈঠকে বসছেন

২৯ মার্চ (রবিবার), ২০২৬

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে রোববার থেকে একটি উচ্চপর্যায়ের কূটনৈতিক সম্মেলন শুরু হচ্ছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার-এর আমন্ত্রণে সৌদি আরব, তুরস্ক ও মিশরের পররাষ্ট্রমন্ত্রীরা দুইদিনের সফরে আসছেন। এ খবর দিয়েছে অনলাইন আল-জাজিরা। ২৯ থেকে ৩০শে মার্চ পর্যন্ত সৌদি আরবের প্রিন্স ফয়সাল বিন ফারহান...

ওমানের সালালাহ বন্দরে ড্রোন হামলা

২৯ মার্চ (রবিবার), ২০২৬

ওমানের সালালাহ বন্দরকে লক্ষ্য করে ‘দুটি মানববিহীন আকাশযান (ড্রোন)’ দিয়ে হামলা চালানো হয়েছে বলে শনিবার জানিয়েছে দেশটির সরকারি সংবাদ সংস্থা ওমান নিউজ এজেন্সি। এক নিরাপত্তা সূত্রের বরাতে তারা জানায়, সালালাহ বন্দরে এই হামলায় একজন বিদেশি শ্রমিক আহত হয়েছেন এবং একটি ক্রেন ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে আহত ওই শ্রমিকের পরিচয় জানা যায়নি।...

ইরান যুদ্ধ নিয়ে প্রশ্ন উঠছে যুক্তরাষ্ট্রেই

২৯ মার্চ (রবিবার), ২০২৬

মতামত জরিপগুলো ইঙ্গিত দিচ্ছে যে, যুদ্ধ শুরুর দিন থেকেই মার্কিন জনগণের বেশির ভাগই ইরানে চলমান যুক্তরাষ্ট্র-ইসরাইল সামরিক অভিযানের বিরুদ্ধে। তবে যুদ্ধ চতুর্থ সপ্তাহে পৌঁছার সময়েও রিপাবলিকানরা বেশির ভাগই তাদের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের পাশে ছিল। কিন্তু এখন সেটা বদলাতে পারে।টেক্সাসে অনুষ্ঠিত বার্ষিক কনজারভেটিভ পলিটিক্যাল অ্যাকশন কনফারেন্সে (সিপ্যাক) দলের অনেক সমর্থক প্রশ্ন...

চারদিনের সফরে পাবনায় পৌঁছেছেন রাষ্ট্রপতি

২৯ মার্চ (রবিবার), ২০২৬

চারদিনের সরকারি সফরে নিজ জেলা পাবনায় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। শনিবার দুপুর ১২টা ৪০ মিনিটে বঙ্গভবন থেকে হেলিকপ্টারযোগে পাবনা শহীদ এডভোকেট আমিন উদ্দিন স্টেডিয়ামে অবতরণ করেন। পরে তাকে ফুল দিয়ে বরণ করে নেয়া হয়। এসময় পাবনা-৫ (সদর) আসনের সংসদ সদস্য এডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস, রাজশাহী বিভাগীয় কমিশনার আ ন...

ইরানের প্রেসিডেন্টের সঙ্গে ঘণ্টাব্যাপী ফোনালাপ পাকিস্তানের প্রধানমন্ত্রীর

২৯ মার্চ (রবিবার), ২০২৬

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে ঘণ্টাব্যাপী ফোনালাপ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। পাকিস্তানের উচ্চপর্যায়ের একটি সূত্র সিএনএন’কে এ তথ্য জানিয়েছেন। এই ফোনালাপ অনুষ্ঠিত হয়েছে এমন এক সময়, যখন ইসলামাবাদে তুরস্ক, মিশর, সৌদি আরব ও পাকিস্তানসহ কয়েকটি আঞ্চলিক শক্তির পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক হওয়ার একদিন বাকি। এর আগে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে...

মমতার সরকারের বিরুদ্ধে বিজেপি’র চার্জশিট

যশোর-খুলনাকে ভারতে আনার উস্কানি

২৯ মার্চ (রবিবার), ২০২৬

অনুপ্রবেশ ইস্যুতে ফের সোচ্চার হয়েছে বিজেপি। সম্প্রতি এক সাংবাদিক সম্মেলনে বিজেপি’র পশ্চিমবঙ্গ কমিটির সভাপতি শমীক ভট্টাচার্য খিদিরপুর, মহেশতলা এবং মুর্শিদাবাদের সাম্প্রতিক ঘটনাগুলোর প্রসঙ্গ টেনে অভিযোগ করেন, রাজ্যের বিভিন্ন প্রান্তে ধর্মীয় মেরূকরণ বাড়ানো হয়েছে। তার দাবি, সীমান্তবর্তী জেলাগুলোতে জনবিন্যাসেও পরিবর্তন এসেছে। বাংলাদেশ থেকে অনুপ্রবেশের অভিযোগও ফের তোলেন তিনি। বিতর্ক উস্কে দিয়ে...

‘নরকে স্বাগতম’

২৯ মার্চ (রবিবার), ২০২৬

ইরানের ইংরেজি ভাষার দৈনিক তেহরান টাইমস-এর শনিবারের প্রথম পাতার সংবাদ শিরোনাম ‘ওয়েলকাম টু হেল’। ওয়াশিংটনের প্রতি কঠোর হুঁশিয়ারি প্রকাশ করে সেখানে বলা হয়েছে, কোনো মার্কিন সেনা যদি ইরানের মাটিতে পা রাখে, তবে তারা ‘কেবল কফিনে করেই ফিরে যাবে।’ ইরান থেকে এই সতর্কবার্তা এসেছে এমন সময়ে, যখন মার্কিন গণমাধ্যম শুক্রবার জানিয়েছে...

হরমুজ প্রণালিকে ‘ট্রাম্প প্রণালি’ বললেন ট্রাম্প

২৯ মার্চ (রবিবার), ২০২৬

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প শুক্রবার জোর দিয়ে বলেন, শান্তিচুক্তি করতে হলে ইরানকে অবশ্যই হরমুজ প্রণালি দিয়ে তেল পরিবহন চালু করতে হবে। তিনি মজা করে এই গুরুত্বপূর্ণ জলপথকে ‘স্ট্রেইট অব ট্রাম্প’ বা ট্রাম্প প্রণালি বলে উল্লেখ করেন। ট্রাম্প তার ক্ষমতার দ্বিতীয় মেয়াদে ওয়াশিংটনের বিভিন্ন স্থাপনার নাম নিজের নামে পরিবর্তন করেছেন। তবে...

টাঙ্গাইলে ট্রেনে কাটা পড়ে সাদুল্লাপুরের নিহত ৫ পরিবারে শোকের মাতম

২৯ মার্চ (রবিবার), ২০২৬

টাঙ্গাইলের কালিহাতীতে ট্রেনে কাটা পড়ে গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার মা-ছেলেসহ ৫ জন নিহত হয়েছেন। তাদের লাশ গ্রামের বাড়িতে পৌঁছামাত্র এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এদিকে শনিবার সকালে সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাট ইউনিয়নে পূর্ব নিজপাড়া ও বোয়ালীদহ গ্রামে ৫ জনের মরদেহ পৌঁছায়। এসময় পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসে। নিহতরা হলো-পূর্ব নিজপাড়া গ্রামের...

হরমুজ প্রণালিতে ক্ষমতার চিত্র বদলে দিতে পারে যে ৩টি দ্বীপ

২৯ মার্চ (রবিবার), ২০২৬

হরমুজ প্রণালির কাছে অবস্থিত তিনটি দ্বীপ যুক্তরাষ্ট্রের জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। বিশেষ করে এই জলপথে আরোপিত অবরোধ ভাঙার প্রচেষ্টায় এই তিনটি দ্বীপকে এখন দৃশ্যত টার্গেট তাদের। যুক্তরাষ্ট্র ও ইসরাইল তেহরানের বিরুদ্ধে উস্কানিহীন যুদ্ধ শুরু করার কয়েকদিন পরই ইরান এই গুরুত্বপূর্ণ জলপথ বন্ধ করে দেয়। ২৮শে ফেব্রুয়ারির হামলায় ইরানের সর্বোচ্চ নেতা...