দেশ বিদেশ

তরুণদের সুরক্ষায় ই-সিগারেট ও বিক্রয়স্থলে তামাকপণ্য প্রদর্শন নিষিদ্ধের ধারা বহাল রাখার আহ্বান তামাকবিরোধী সংগঠনসমূহের

২ এপ্রিল (বৃহস্পতিবার), ২০২৬

তামাক নিয়ন্ত্রণ (সংশোধন) অধ্যাদেশ ২০২৫ থেকে ই-সিগারেট এবং বিক্রয়স্থলে (পয়েন্ট অব সেল) তামাকজাত দ্রব্য প্রদর্শন নিষিদ্ধের ধারা বাদ দেয়ার সরকারি সিদ্ধান্তে গভীর উদ্বেগ প্রকাশ করেছে দেশের শীর্ষস্থানীয় তামাকবিরোধী সংগঠনগুলো। গবেষণায় প্রমাণিত যে, ই-সিগারেটের মতো ইমার্জিং টোব্যাকো প্রোডাক্ট জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর এবং এটি তরুণদের নিকোটিন আসক্তির অন্যতম মাধ্যম (গেটওয়ে) হিসেবে...

ইরানে যুদ্ধের উত্তেজনা বৃটেনের মাটিতেও

২ এপ্রিল (বৃহস্পতিবার), ২০২৬

মধ্যপ্রাচ্যে নাটকীয় উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা এবার বৃটেনের মাটিতেও পৌঁছে গেছে। ইরান ইঙ্গিত দিয়েছে, তারা বৃটেন সংশ্লিষ্ট সামরিক স্থাপনাগুলোকে টার্গেট করতে পারে। লন্ডনে ইরানের রাষ্ট্রদূত সাইয়্যেদ আলি মুসাভি সতর্ক করে বলেন, যুক্তরাষ্ট্রের যুদ্ধ প্রচেষ্টার সঙ্গে যুক্ত ঘাঁটিগুলো বৈধ লক্ষ্য হতে পারে। উত্তেজনা আরও বাড়লে সেগুলো ইরানের হামলার আওতায় পড়তে পারে। এ...

সাবেক খাদ্যমন্ত্রী কামরুলের স্বাস্থ্য পরীক্ষার প্রতিবেদন দাখিলের নির্দেশ

২ এপ্রিল (বৃহস্পতিবার), ২০২৬

সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলামের স্বাস্থ্য পরীক্ষা করে মেডিকেল রিপোর্ট ৯ই এপ্রিল দাখিল করতে কারা কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল-১। বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ নির্দেশ দেন। এ বিষয়ে চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম বলেন, বিচার নিজ গতিতে চলবে। কিন্তু মানুষ হিসেবে যদি কেউ অসুস্থ হন বা চিকিৎসার প্রয়োজন হয়, সেটা আমরা যথাযথভাবে...

বায়তুল মোকাররম এলাকায় অভিযানে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ৬

২ এপ্রিল (বৃহস্পতিবার), ২০২৬

রাজধানীর বায়তুল মোকাররম এলাকায় অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রসহ ছয়জনকে গ্রেপ্তার করেছে ডিএমপি’র মতিঝিল বিভাগ। গ্রেপ্তারকৃতরা হলেন- ইদ্রিস আলী, রুহুল আমিন, জহিরুল ইসলাম, ফিরোজ উদ্দিন, শাহজাহান ও রাশেদুল ইসলাম। বুধবার এ তথ্য জানান- ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের সহকারী পুলিশ কমিশনার আরিফা আখতার প্রীতি।তিনি বলেন, মঙ্গলবার রাত আনুমানিক...

জনগণের ম্যান্ডেটকে অপমান করায় রাজপথে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের

২ এপ্রিল (বৃহস্পতিবার), ২০২৬

জনগণের ম্যান্ডেটকে অপমান করায় রাজপথে আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াত আমীর ডা. শফিকুর রহমান। বুধবার সন্ধ্যায় জাতীয় সংসদের মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ হুঁশিয়ারি দেন। শফিকুর রহমান বলেন, জনগণ গণভোটে রায় দিয়েছে সংবিধান সংস্কারের পক্ষে, সংশোধনের জন্য নয়। কিন্তু সরকার জনগণের সেই চূড়ান্ত রায়কে...

বাগেরহাট-২ সহ কয়েকটি আসনের ব্যালট-রেজাল্টশিট ইসি’র হেফাজতে নেয়ার নির্দেশ

২ এপ্রিল (বৃহস্পতিবার), ২০২৬

ভোট গণনায় কারচুপির অভিযোগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাট-২, দিনাজপুর-৩ ও ঠাকুরগাঁও-২ আসনের ব্যালট পেপারসহ প্রয়োজনীয় সরঞ্জামাদি সংরক্ষণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একইসঙ্গে এসব আসনের ব্যালট-রেজাল্টশিট ও নির্বাচনী নথি ইসির হেফাজতে নেয়ার নির্দেশ দেয়া হয়েছে। পাশাপাশি আসনের অন্য প্রার্থীদের নোটিশ ইস্যু করেছেন আদালত। বুধবার বিচারপতি মোহাম্মদ আলীর একক হাইকোর্ট বেঞ্চ এ...

চার জেলায় নতুন ডিসি

২ এপ্রিল (বৃহস্পতিবার), ২০২৬

চার জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার। গতকাল রাজবাড়ী, ঠাকুরগাঁও, পাবনা ও রংপুর জেলায় ডিসি নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। বাংলাদেশ পাবলিক প্রকিউরমেন্ট অথরিটির (বিপিপিএ) পরিচালক (উপ-সচিব) আফরোজা পারভীনকে রাজবাড়ীতে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপ-সচিব মোহাম্মদ রফিকুল হককে ঠাকুরগাঁওয়ে ও আমিনুল ইসলামকে পাবনায় এবং বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের...

নীলফামারী জেলা পরিষদের প্রশাসক হলেন মিজানুর রহমান

২ এপ্রিল (বৃহস্পতিবার), ২০২৬

নীলফামারী জেলা বিএনপি’র উপদেষ্টা পরিষদের অন্যতম সদস্য আইনজীবী মিজানুর রহমান চৌধুরী শামীমকে নীলফামারী জেলা পরিষদের প্রশাসক নিয়োগ করা হয়েছে। মিজানুর রহমান আইন পেশার পাশাপাশি বিএনপি’র রাজনীতির সঙ্গে সরাসরি জড়িত ছিলেন। তার এই নিয়োগকে অভিনন্দন জানিয়েছেন, জেলা বিএনপি’র আহ্বায়ক মীর সেলীম ফারুক, যুগ্ম আহ্বায়ক সোহেল পারভেজ, মোস্তফা প্রধান বাচ্চু, রেয়াজুল ইসলাম...

সুন্দরবনকে বিষমুক্ত করা হবে: প্রতিমন্ত্রী ফরিদুল ইসলাম

২ এপ্রিল (বৃহস্পতিবার), ২০২৬

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম বলেছেন, সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার করা আত্মহত্যার শামিল। এতে ভবিষ্যৎ প্রজন্মের মৎস্য সম্পদ ধ্বংস হয়ে যাচ্ছে এবং জলজ ও বনজ সম্পদ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, যেকোনো মূল্যে সুন্দরবনকে বিষমুক্ত করা হবে। বুধবার বেলা ১২টায় সাতক্ষীরার শ্যামনগর...

বাগেরহাট-২ আসনের ব্যালট-রেজাল্ট শিট ইসির হেফাজতে নেয়ার নির্দেশ

১ এপ্রিল (বুধবার), ২০২৬

ভোট গণনায় কারচুপির অভিযোগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাট-২ আসনের ব্যালট-রেজাল্টশিট ও নির্বাচনী নথি ইসির হেফাজতে নেয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একইসঙ্গে এই আসনের অন্য প্রার্থীদের নোটিশ ইস্যু করেছেন আদালত।বুধবার বিচারপতি মোহাম্মদ আলীর একক হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। ভোটের ফল চ্যালেঞ্জ করে এই আসনের বিএনপির প্রার্থী ব্যারিস্টার শেখ মোহাম্মদ জাকির...

শাপলা চত্বরে হত্যাযজ্ঞ

ট্রাইব্যুনালের মামলায় সাবেক ডিআইজি জলিল কারাগারে

১ এপ্রিল (বুধবার), ২০২৬

মানবতাবিরোধী অপরাধের মামলায় পুলিশের সাবেক উপ-মহাপরিদর্শক (ডিআইজি) আবদুল জলিল মণ্ডলকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। একইসঙ্গে মামলার পরবর্তী শুনানির জন্য আগামী ৫ই এপ্রিল দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল। মঙ্গলবার অবসরপ্রাপ্ত জেলা জজ মহিতুল হক এনাম চৌধুরীর নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ আদেশ দেন।২০১৩ সালে রাজধানীর মতিঝিলের শাপলা...

বরিশালে দু’জনকে ক্রসফায়ারে হত্যা

হাসানাত আবদুল্লাহসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়েছেন ট্রাইব্যুনাল

১ এপ্রিল (বুধবার), ২০২৬

রাজনৈতিক বিরোধের জেরে বরিশালের আগৈলঝাড়ায় ছাত্রদল ও জাসাসের দুই নেতাকে ক্রসফায়ারে হত্যার ঘটনায় সাবেক এমপি আবুল হাসানাত আবদুল্লাহ এবং তৎকালীন পুলিশ সুপারসহ ৪ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনাল-২-এ আনুষ্ঠানিক অভিযোগ (ফরমাল চার্জ) দাখিল করা হয়েছে। ট্রাইব্যুনাল অভিযোগ আমলে নিয়ে পরবর্তী শুনানির জন্য ১৫ই এপ্রিল দিন ধার্য করেন ট্রাইব্যুনাল। একইসঙ্গে পলাতক দুই আসামির...

পদত্যাগপত্র জমা দিয়েছেন হাইকোর্টের বিচারপতি রেজাউল হাসান

১ এপ্রিল (বুধবার), ২০২৬

সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি মো. রেজাউল হাসান ব্যক্তিগত কারণ দেখিয়ে রাষ্ট্রপতি বরাবর পদত্যাগপত্র জমা দিয়েছেন। তার বিরুদ্ধে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের কার্যক্রম চলমান ছিল। বিষয়টি নিশ্চিত করে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের জনসংযোগ কর্মকর্তা (পিআরও) শফিকুল ইসলাম মানবজমিনকে বলেন, বিচারপতি মো. রেজাউল হাসানের পদত্যাগপত্রটি সুপ্রিম কোর্ট প্রশাসন থেকে গতকাল সোমবার রাষ্ট্রপতি...

আসামে বিজেপি’র নির্বাচনী ইস্তেহারে বাংলাদেশে পুশব্যাকের প্রতিশ্রুতি

১ এপ্রিল (বুধবার), ২০২৬

আসামে ক্ষমতাসীন বিজেপি দলের ইস্তেহারে ঘোষিত কথিত বিদেশিদের আরও বেশি করে ‘পুশব্যাক’ করার প্রতিশ্রুতি দেয়া হয়েছে। নির্বাচনী ইস্তেহারের মূল বিষয়গুলো ঘোষণা করে আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেন, রাজ্যের ফরেনার্স ট্রাইব্যুনাল কর্তৃক বিদেশি ঘোষিত ব্যক্তিদের কূটনৈতিক প্রক্রিয়া এড়িয়ে বাংলাদেশে ‘ঠেলে ফেরত পাঠানোর’ জন্য প্রতিশ্রুতি দিচ্ছে। আসাম থেকে প্রতিদিন বাংলাদেশিদের ফেরত...

খোলাবাজারে চোরাই তেলের দৌরাত্ম্য, পাম্পে সংকট চরমে

১ এপ্রিল (বুধবার), ২০২৬

মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির প্রভাব পড়েছে দেশের জ্বালানি খাতে। আর এই পরিস্থিতিকে পুঁজি করে নারায়ণগঞ্জের রূপগঞ্জে গড়ে উঠেছে চোরাই তেলের শক্তিশালী সিন্ডিকেট। ফিলিং স্টেশনগুলোতে যখন জ্বালানি সংকটে হাহাকার, তখন খোলা বাজারে উল্টো চিত্র। চড়া দামে অবাধে বিক্রি হচ্ছে পেট্রোল ও অকটেন। উপজেলার অন্তত ১৫টি ফিলিং স্টেশনে পেট্রোল ও অকটেনের সরবরাহ...

সিরাজগঞ্জে ‘ফুয়েল কার্ড’ পেতে দীর্ঘ লাইন

১ এপ্রিল (বুধবার), ২০২৬

সিরাজগঞ্জে জ্বালানি তেলের সরবরাহ ও বিপণন স্বাভাবিক রাখতে ‘ফুয়েল কার্ড’ বিতরণ শুরু করেছে জেলা প্রশাসন। গতকাল সকাল ৯টা থেকে জেলা প্রশাসকের কার্যালয়ে এ কার্ড বিতরণ কার্যক্রম শুরু হয়। তবে সকাল ৭টা থেকেই লাইনে দাঁড়ায় গ্রাহকরা। দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ফুয়েল কার্ডের জন্য প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়ে কার্ড সংগ্রহের জন্য দীর্ঘ অপেক্ষাও...

ই-ভ্যালির রাসেল-শামীমা দম্পতির বিরুদ্ধে ৩১০ কোটি টাকার মানিলন্ডারিং মামলা

৩১ মার্চ (মঙ্গলবার), ২০২৬

অনলাইনে পণ্য বিক্রির নামে গ্রাহকদের কাছ থেকে অর্ডার নিয়ে নির্ধারিত সময়ে পণ্য সরবরাহ না করায় ই-ভ্যালির মালিক মো. রাসেল ও তার স্ত্রী শামীমা নাসরিনের বিরুদ্ধে মানিলন্ডারিং প্রতিরোধ আইনে মামলা দায়ের হয়েছে। গত ২৯শে মার্চ রাজধানীর কাফরুল থানায় ৩১০ কোটি ১৯ লাখ ১৩ হাজার ৪০৭ টাকা আত্মসাৎ করার অভিযোগে মামলাটি দায়ের...

পাচার হওয়া ৪৪ কোটি টাকা ফেরত আনলো সিআইডি

৩১ মার্চ (মঙ্গলবার), ২০২৬

ফেসবুক ও ইউটিউবে বিজ্ঞাপনের মাধ্যমে দ্রুত লাভের প্রলোভন দেখিয়ে পাচার হয়ে যাওয়া প্রায় ৩ দশমিক ৬ মিলিয়ন মার্কিন ডলার ফেরত এনেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। অনলাইনভিত্তিক প্রতারণামূলক প্ল্যাটফরম এমটিএফইয়ের (মেটারভার্স ফরেন এক্সচেঞ্জ) মাধ্যমে পাচার হওয়া এসব ডলারের মূল্য প্রায় ৪৪ কোটি ১৪ লাখ টাকার বেশি। উচ্চ মুনাফার প্রলোভন দেখিয়ে...

অস্ট্রেলিয়া-ইউরোপসহ বিভিন্ন দেশের জাল ভিসা তৈরি চক্রের দুই সদস্য গ্রেপ্তার

৩১ মার্চ (মঙ্গলবার), ২০২৬

অস্ট্রেলিয়া-ইউরোপসহ বিশ্বের বিভিন্ন উন্নত দেশের জাল ভিসা তৈরি করে প্রতারণা ও মানব পাচারকারী চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাব। একইসঙ্গে তাদের কাছ থেকে ভিসা তৈরির ডিভাইস ও বিপুল পরিমাণ জাল ভিসা জব্দ করা হয়েছে। গতকাল বিকালে র‌্যাব-৪ ব্যাটালিয়ন সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এমনটাই জানান ইউনিটটির কোম্পানি কমান্ডার অতিরিক্ত...

যাত্রীকল্যাণ সমিতির রিপোর্ট

ঈদযাত্রায় ৩৭৭ দুর্ঘটনায় ৩৯৪ জন নিহত

৩১ মার্চ (মঙ্গলবার), ২০২৬

পবিত্র ঈদুল ফিতরে দেশের সড়ক, রেল ও নৌপথে ৩৭৭টি দুর্ঘটনা ঘটেছে। এতে নিহত হয়েছেন ৩৯৪ জন। আর আহত হয়েছেন ১ হাজার ২৮৮ জন। এর মধ্যে শুধু সড়কেই ৩৪৬টি দুর্ঘটনায় ৩৫১ জনের মৃত্যু হয়েছে। সোমবার এক সংবাদ সম্মেলনে দুর্ঘটনার এ তথ্য জানায় বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। বিভিন্ন গণমাধ্যমের খবর পর্যালোচনা...

নির্বাচনী প্রচারণায় মমতা

দিল্লির জমিদাররা আমার সব ক্ষমতা কেড়ে নিয়েছে

৩১ মার্চ (মঙ্গলবার), ২০২৬

পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের প্রচারে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অন্য সব দলের নেতাদের থেকে বেশ কয়েক ধাপ এগিয়ে রয়েছেন। গত সপ্তাহে উত্তরবঙ্গ থেকে তিনি প্রচার শুরু করেন। তৃণমূল কংগ্রেস নেত্রী এবার প্রচারে নির্বাচন কমিশন ও বিজেপিকে আক্রমণ করেছেন। সোমবার মমতা দক্ষিণবঙ্গে তিনটি জনসভায় বলেন, দিল্লির জমিদারেরা আমার হাত থেকে সব ক্ষমতা...

‘শহীদ তায়িমের তলপেটে, বুকে, হাঁটুর নিচে শটগানের পিলেটের জখম ছিল’

৩১ মার্চ (মঙ্গলবার), ২০২৬

শহীদ তায়িম ভূঁইয়ার লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গের মেঝেতে পূর্ব-পশ্চিমে শোয়া অবস্থায় ছিল। মৃতের পরিহিত শার্টের সবগুলো বোতাম খোলা ছিল, শার্টের রং ছিল সাদা-কালো চেক, পরিহিত প্যান্টের বাম পায়ের উপর থেকে প্যান্টের হাঁটুর উপরের অংশ কাটা ছিল। আমি খোলা চোখে তার তলপেটে, বুকে, উভয় পায়ের হাঁটুর নিচে ও উপরে...

বিক্রি বন্ধ রেখে কৃত্রিম সংকট তৈরি

ফিলিং স্টেশনকে লাখ টাকা জরিমানা

৩১ মার্চ (মঙ্গলবার), ২০২৬

নির্ধারিত পরিমাণের চেয়ে কম তেল সরবরাহ এবং মজুত থাকা সত্ত্বেও বিক্রি বন্ধ রেখে কৃত্রিম সংকট তৈরির অভিযোগে চট্টগ্রামের একটি ফিলিং স্টেশনকে মোট এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম আমিরুল মোস্তফার নেতৃত্বে নগরের বন্দর এলাকায় এ অভিযান পরিচালিত হয়। অভিযানে...

এবার সন্ত্রাসবিরোধী মামলায় সাংবাদিক শওকত মাহমুদ গ্রেপ্তার

৩১ মার্চ (মঙ্গলবার), ২০২৬

রাজধানীর শাহবাগ থানায় দায়ের হওয়া সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় সাংবাদিক শওকত মাহমুদকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ দিয়েছেন আদালত। সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানা এ আদেশ দেন।মামলার নথি থেকে জানা যায়, গত বছরের ৫ই আগস্ট ‘মঞ্চ ৭১’ নামে একটি সংগঠনের আত্মপ্রকাশ ঘটে। পরে একই বছরের ২৮শে আগস্ট সকাল ১০টায় ঢাকা রিপোর্টার্স...

আবার তেলের মূল্য ১১৬ ডলার

৩১ মার্চ (মঙ্গলবার), ২০২৬

ইরানে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য স্থল অভিযানের খবরে প্রায় দু’সপ্তাহের মধ্যে আবার তেলের দাম সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। সোমবার সকালে দাম শতকরা ৩ ভাগ বৃদ্ধি পেয়ে প্রতি ব্যারেল ব্রেন্ট ক্রুড বিক্রি হচ্ছিল ১১৬ ডলারে। ফলে আন্তর্জাতিক এই সূচকটি ১৯শে মার্চের পর সর্বোচ্চ অবস্থানে পৌঁছায়। ১৯শে মার্চ এই দাম সাময়িকভাবে ১১৯ ডলার স্পর্শ করেছিল।...