শেষের পাতা

মেহেরপুরে বিচার চলাকালে আদালতে পাথর নিক্ষেপ

১৯ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার), ২০২৬

মেহেরপুর জজ আদালতের বিচার চলছিল খোলা এজলাসে। হঠাৎ বিকট শব্দে থমকে যায় আদালত। জানালা ভেঙে ছুটে আসে একটি পাথর। আতঙ্কে ছোটাছুটি শুরু হয় আইনজীবী ও বিচারপ্রার্থীদের মধ্যে। কিছুক্ষণ পর বিচারকের সামনে দাঁড়িয়ে এক ব্যক্তি দাবি করেন, তিনি ইসলামের বাণী পৌঁছে দিতে এসেছিলেন, প্রবেশে বাধা পেয়ে পাথর ছুড়েছেন। আদালতের বারান্দায় দায়িত্বরত...

রিকশায় শপথ নিতে আসেন হানজালা

১৮ ফেব্রুয়ারি (বুধবার), ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বিজয়ীদের শপথগ্রহণ অনুষ্ঠানে রিকশায় করে আসেন সাইদ উদ্দিন আহমাদ হানজালা। তিনি পীরজাদা হানজালা নামে পরিচিত। হানজালা মাদারীপুর-১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও বাংলাদেশ খেলাফত মজলিসের নেতা। মঙ্গলবার বেলা পৌনে ১২টায় শপথ নিতে রাজধানীর সংসদ ভবন এলাকায় রিকশাযোগে প্রবেশ করেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে তার এই রিকশায় করে...

সিলেট অঞ্চলের তিন জেলায় মন্ত্রী না থাকায় হতাশা

১৮ ফেব্রুয়ারি (বুধবার), ২০২৬

অতীতে এমন ঘটনা ঘটেনি। যেটি এবারই ঘটলো সিলেট অঞ্চলে। এক জেলা দুই মন্ত্রী। বাকি তিন জেলাই মন্ত্রীশূন্য। অথচ আলোচনায় ছিলেন অনেকেই। এমন ঘটনায় হতাশা বিরাজ করছে সিলেট অঞ্চলে। উন্নয়ন কর্মকাণ্ডও প্রশ্ন দেখা দিতে পারে বলে আশঙ্কা অনেকেরই। এবারের জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি প্রধান তারেক রহমানকে হতাশ করেননি সিলেটের মানুষ। মন-প্রাণ উজাড়...

যেমন হবে বিরোধী দলের ছায়া মন্ত্রিসভা

১৭ ফেব্রুয়ারি (মঙ্গলবার), ২০২৬

নির্বাচনে নিরঙ্কুশ জয়ের পর সরকার গঠনের প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। অন্যদিকে সংসদে কার্যকর বিরোধী ভূমিকা রাখতে ছায়া মন্ত্রিসভা গঠনের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোট। জোট নেতারা বলছেন, সরকারের জবাবদিহিতা নিশ্চিত ও রাষ্ট্র পরিচালনায় ভারসাম্য আনতেই তাদের এ উদ্যোগ। বিরোধী দলের এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন...

এইচআরএসএস-এর তথ্য

নির্বাচনের পরে ৩০ জেলায় দুই শতাধিক সহিংসতা, নিহত ৩

১৬ ফেব্রুয়ারি (সোমবার), ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী দু’দিনে দেশের ৩০টি জেলায় দুই শতাধিক সহিংসতার ঘটনা ঘটেছে। এতে নিহত হয়েছেন তিনজন এবং আহত শতাধিক। রোববার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে নির্বাচন পর্যবেক্ষণ সংস্থা হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটির (এইচআরএসএস) সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়। সংস্থাটির নির্বাহী পরিচালক এজাজুল ইসলাম বলেন, নির্বাচন পরবর্তী দুইদিনে ৩০টি জেলায়...