জামায়াতের সেই সংসদ সদস্যকে মাইক্রোওয়েভ দিতে চাইলেন পার্থ

জামায়াতের সেই সংসদ সদস্যকে মাইক্রোওয়েভ দিতে চাইলেন পার্থ

ফন্ট সাইজ:

জামায়াতের সেই সংসদ সদস্যকে মাইক্রোওয়েভ দিতে চাইলেন সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ। সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেটের ওপর বক্তব্য দিতে গিয়ে মাইক্রোওয়েভ, ওয়াশিং মেশিন এবং পর্দা চেয়েছিলেন। তার জবাবে বৃহস্পতিবার পয়েন্ট অফ অর্ডারে দাঁড়িয়ে সেই সংসদ সদস্যকে আন্দালিব রহমান পার্থ মাইক্রোওয়েব দিতে চান। পাশাপাশি জামায়াতের নেতা যা চেয়েছেন তা দিতে প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ জানান। এ সময় তিনি আরও বলেন, জামায়াতের এমপি’র এই ডিমান্ডস ওয়াশিং মেশিন, মাইক্রোওয়েভ, অ্যান্ড কার্টিনস এইটা আমাকে অনেক লজ্জা দেয়।
গতকাল ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় ও প্রথম বাজেট অধিবেশনের আলোচনা শুরুর প্রাক্কালে পয়েন্ট অর্ডারে দাঁড়িয়ে কথা বলেন আন্দালিব রহমান পার্থ।

গত ১৭ই জুন বাজেট আলোচনায় অংশ নিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সংসদ সদস্য মিজানুর রহমান সংসদ সদস্যদের (এমপি) জন্য বরাদ্দ দেয়া ফ্ল্যাটগুলোয় একটি করে ওয়াশিং মেশিন ও মাইক্রোওভেন দেয়ার দাবি জানিয়েছেন। একই সঙ্গে তিনি ফ্ল্যাটগুলোর দরজা-জানালায় পর্দা লাগানোরও দাবি জানিয়েছেন।

বৃহস্পতিবার পয়েন্ট অফ অর্ডারে আন্দালিব রহমান পার্থ বলেন, পয়েন্ট অর্ডার সংসদ চলাকালীন বা সংসদ ব্যাপারে হতে হবে। এজন্য আমি মনে করলাম যে, এটা একটা ব্রডার কনটেক্সটে সংসদকে এফেক্ট করে। অনেক কষ্টের পরেই পার্লামেন্ট আমরা পেয়েছি এবং আমি আমার প্রথম স্পিচেও বলেছিলাম যে, বেস্ট পার্ট অফ দ্য পার্লামেন্ট। এই যে এখানে স্বৈরাচারের কোনো দোসর বা ফ্যাসিস্টের কেউ নেই। গত পার্লামেন্টে শুধু গণতন্ত্রকেই হত্যা করেনি, পার্লামেন্টের স্ট্যান্ডার্ডকে সাংঘাতিকভাবে নষ্ট করেছে। আমরা দেখেছি মমতাজ থেকে আরম্ভ করে এখানে গান হয়েছে। এখানে অন্য কিছু হয়েছে।

পার্থ বলেন, আমার কাছে মনে হচ্ছে যে, ডাইরেক্টলি ওদিকে না গেলেও কিছু কিছু জায়গায় কিন্তু আমরা ওদিকে চলে যাচ্ছি। আমরা কিন্তু মেম্বার অফ পার্লামেন্ট ছাড়াও অ্যাম্বাসেডরস অফ দ্য পার্লামেন্ট। আমরা যখন বাইরে কোথাও যাই আমরা পার্লামেন্টকে রিপ্রেজেন্ট করি। কালকে বা পরশুদিন পার্লামেন্ট থেকে যাওয়ার পরপর আমি অনেক টেলিফোন পাই এবং সেখানে আমি ডিফেন্ড করার চেষ্টা করি এবং ডেইলি স্টার নিউজ করে জামায়াত এমপি’র ডিমান্ডস ওয়াশিং মেশিন, মাইক্রোওয়েভ, অ্যান্ড কার্টিনস এইটা আমাকে অনেক লজ্জা দেয় এবং আমি মনে করি এই পার্লামেন্টকে অনেক লজ্জা দেয়- একটা মেম্বার অফ পার্লামেন্ট এখানে দাঁড়িয়ে যেখানে জনগণের কথা বলবে। যেখানে জনগণের বিভিন্ন দাবির কথা বলবে- সেখানে একজন মেম্বার অফ পার্লামেন্ট দাঁড়িয়ে উনি ওয়াশিং মেশিন পেলেন না, মাইক্রোওয়েভ পেলেন না, কার্টিনস পেলেন না সেই ব্যাপারে দাঁড়িয়ে কথা বলবেন।

১১ দলীয় জোটের সংসদ সদস্যদের গাড়ি ও প্লট না নেয়ার ঘোষণা স্মরণ করে দিয়ে পার্থ আরও বলেন, যেখানে আবার বলা হয় যে, আমরা গাড়ি নেবো না, আমরা প্লট নেবো না এই ব্যাপারে তাহলে আমার কাছে মনে হয় যে, আসলেই যদি গাড়ি আর প্লট যখন উনারা বাদ দিলেন তখন উনাদের বুকের ওপরে কত বড় পাথর চাপা দিয়ে বাদ দিতে হলো যে, মাইক্রোওয়েভ আর ওয়াশিং মেশিনের জন্য এই পার্লামেন্টে দাঁড়িয়ে কথা বলতে হচ্ছে। আমার মনে হচ্ছে যে, এই স্ট্যান্ডার্ড আর স্ট্রাচার আমাদেরকে মেনটেইন করা উচিত। আমি বলবো আমাদের মাননীয় যারা আছেন উনাদেরকে স্পেশালি আমাদের বিরোধী দল এবং এটা কালকে হয়তো আমাদেরকেও বলতে পারে।

পার্থ বলেন, আমি জেনারেলি এটা বলছি যে, আমি খুব সিরিয়াসলি বলছি বা তারপরও যদি আমার ভাই যেহেতু কমেন্ট করেছেন উনি চান। আমি উনাকে এমব্যারেস না করে আগামীতে যদি উনার পর্দা বা মাইক্রোওয়েভ লাগে আমি আমার তরফ থেকে উনাকে একটা মাইক্রোওয়েভ দিতে চাই এবং আমি প্রধানমন্ত্রীকে রিকোয়েস্ট করতে চাই- যদি ওয়াশিং মেশিনটা উনি দেন এবং হোম মিনিস্টার থাকলে আমি বলতাম যে, উনি পর্দাটা যদি কিনে দিয়ে উনার সংসারটা আমরা বুঝিয়ে দিতে পারতাম। তারপরও যদি আমার পার্লামেন্টকে উনি ইমব্যারেস না করতেন।

Rakib (from Saudi Arabia)

১ মাস আগে

You became an MP through favoritism/brokerage. Nothing happened during Hasina's time, and nothing will happen now either."

Mozammel

১ মাস আগে

জামায়াতে ইসলামী কিছু কিছু বাতিল মাল এই পার্লামেন্টে আসতে যারা জীবনে মনে হয় কোন কিছু দেখে নাই। এটা তাদের দোষ না!!! খলিফা হারুনুর রশীদের সেই পানির গল্পের মতো ঘটনা।

SM Rafiqul Islam

১ মাস আগে

পার্থকে অন্য আর ১০ জন নেতার চেয়ে সবদিক থেকে ভালো এবং ভদ্র এটাই জানতাম। কিন্তু গতকাল সংসদে তার জামাতের এমপিকে ওভেন কিনে দেওয়ার প্রস্তাবে আসলেই খুব হতাশ হয়েছি। আর বেশি কিছু লিখতে চাই না তবে পার্থ সাহেবকে বলছি সব যায়গায় দাম্ভিকতা দেখানো উচিত নয়। শুভকামনা রইল। জাজাকআল্লাহ খাইরান।

মীর

১ মাস আগে

জামায়াতের সেই সংসদ সদস্যকে মাইক্রোওয়েভ দিতে চাইলেন পার্থ : এমপি হোস্টেল বা সার্ভিস অ্যাপার্টমেন্ট হলে সব সুবিধা থাকার কথা,এমপিরা যে জায়গায় ঘুমায় সেখানে কাঁথা বালিশ আছে?খুবই ছোট আবদার এবং দরকার!

মন্তব্য করুন