বাংলারজমিন

ভবিষ্যতে ভর্তুকি লাগবে না টিসিবি’র: বাণিজ্য উপদেষ্টা

১৮ ফেব্রুয়ারি (বুধবার), ২০২৬

চলতি অর্থবছরে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের ফলে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) প্রায় এক হাজার কোটি টাকা সাশ্রয় করেছে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। মঙ্গলবার রাজধানীতে পবিত্র রমজান উপলক্ষে টিসিবি’র ট্রাকসেল কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।বাণিজ্য উপদেষ্টা বলেন, এ ধারা অব্যাহত থাকলে আগামী ৪ থেকে ৫ বছরের...

প্রধানমন্ত্রী তারেক রহমান ও মন্ত্রিসভাকে ঢাবি সাদা দলের অভিনন্দন

১৮ ফেব্রুয়ারি (বুধবার), ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয় অর্জনের পর এককভাবে সরকার গঠন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। নতুন সরকারের প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানসহ তার নেতৃত্বাধীন নতুন মন্ত্রিসভাকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে বাংলাদেশি জাতীয়তাবাদে বিশ্বাসী ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সংগঠন সাদা দল। মঙ্গলবার সংগঠনের আহ্বায়ক অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান...

হোমনায় মা ও দুই শিশুকে গলাকেটে হত্যা

১৭ ফেব্রুয়ারি (মঙ্গলবার), ২০২৬

কুমিল্লার হোমনায় মা ও দুই শিশুকে গলাকেটে হত্যার ঘটনা ঘটেছে। গত সোমবার রাত থেকে মঙ্গলবার সকালের মধ্যে উপজেলার ঘারমোড়া ইউনিয়নের মনিপুর গ্রামে এ নৃশংস হত্যাকাণ্ড সংঘটিত হয়। খবর পেয়ে হোমনা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ভবনের মূল গেটের তালা ভেঙে এবং একটি ফ্ল্যাটের তিনটি কক্ষে মা ও দুই শিশুর গলাকাটা মরদেহ...

নতুন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গণি

১৭ ফেব্রুয়ারি (মঙ্গলবার), ২০২৬

নতুন মন্ত্রিপরিষদ সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন বর্তমানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি। সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ মামুন শিবলীর স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে বলা হয়, রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হিসেবে নাসিমুল গনিকে মন্ত্রিপরিষদ সচিব হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ দেয়া হলো। জনস্বার্থে জারি...

লালমাইয়ে কিশোরীকে ধর্ষণের ঘটনায় এক মাসেও গ্রেপ্তার হয়নি অভিযুক্ত

১৭ ফেব্রুয়ারি (মঙ্গলবার), ২০২৬

কুমিল্লার লালমাইয়ে এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। গত ১১ই জানুয়ারি রাতে উপজেলার নাওড়া গ্রামের জাহাঙ্গীর সরদারের মালিকানাধীন বাগানে এ ঘটনা ঘটে। ঘটনার পরপরই কিশোরীর পিতা বাদী হয়ে বাগমারা উত্তর ইউনিয়নের নাওড়া গ্রামের মন্তাজ সরদারের ছেলে মামুন (৪০) এর বিরুদ্ধে লালমাই থানায় মামলা রুজু করেন। তবে ঘটনার এক মাস পার হলেও...

নাফ নদের শূন্যরেখায় হস্তান্তর

আরাকান আর্মির বন্দিশালা থেকে ফিরলেন ৭৩ জেলে

১৭ ফেব্রুয়ারি (মঙ্গলবার), ২০২৬

মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির হাতে বিভিন্ন সময়ে বন্দি হওয়া ৭৩ জন জেলে দীর্ঘ প্রতীক্ষার পর বাংলাদেশে ফিরেছেন। ফেরত আসা ৭৩ জনের মধ্যে ৬৬ জন বাংলাদেশি নাগরিক এবং ৭ জন এফডিএমএন (রোহিঙ্গা) সদস্য রয়েছেন। সোমবার দুপুরে টেকনাফ ব্যাটালিয়ন (২-বিজিবি) এর অধিনায়ক লে. কর্নেল মো. হানিফুর রহমান ভূঁইয়া এই তথ্য নিশ্চিত...

অনিয়ম ও বিশৃঙ্খলা কোনোভাবেই বরদাশ্ত করা হবে না: নাসের রহমান

১৭ ফেব্রুয়ারি (মঙ্গলবার), ২০২৬

মৌলভীবাজার-৩ (সদর ও রাজনগর) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য এম নাসের রহমান তার ভেরিফায়েড ফেসবুক পেজে তার নির্বাচনী এলাকার জনগণের উদ্দেশ্যে বার্তা দেন। ওই বার্তায় তিনি নিজের নির্বাচনী এলাকাসহ সমগ্র মৌলভীবাজার জেলার জনগণের উদ্দেশ্যে অনিয়ম ও বিশৃঙ্খলার বিরুদ্ধে তার কঠোর অবস্থান তুলে ধরেন। সোমবার দুপুরে...

২৯তম বর্ষে পদার্পণ

‘গুজবের ভিড়ে মানবজমিন সত্যের অবিচল কণ্ঠস্বর’

১৭ ফেব্রুয়ারি (মঙ্গলবার), ২০২৬

তথ্যপ্রযুক্তির এই যুগে গুজব আর অপপ্রচারের ভিড়ে ‘মানবজমিন’ সত্যের অবিচল কণ্ঠস্বর হিসেবে নিজেকে প্রমাণ করেছে। চটকদার সংবাদের পেছনে না ছুটে পত্রিকাটি গত ২৮ বছর ধরে সাহসের সঙ্গে সাধারণ মানুষের কথা বলেছে। আমরা আশাকরি, আগামীদিনেও তারা এই স্বচ্ছতা ও সাহসিকতা বজায় রাখবে। সাতক্ষীরায় দৈনিক মানবজমিনের ২৯তম বর্ষে পদার্পণ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে...

চট্টগ্রাম ইপিজেড থেকে ট্রাক চুরি

সোনাগাজী যুবদলের সদস্য সচিব পবির বহিষ্কার

১৭ ফেব্রুয়ারি (মঙ্গলবার), ২০২৬

চট্টগ্রাম ইপিজেড থেকে ট্রাক চুরির ঘটনায় ফেনীর সোনাগাজী উপজেলা যুবদলের সদস্য সচিব ইমাম হোসেন পবিরকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। সোমবার বিকালে যুবদলের কেন্দ্রীয় সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বহিষ্কারের কথা জানানো হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, যুবদলের সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম...

জেলের জালে উঠে এলো শিশুর মরদেহ

১৭ ফেব্রুয়ারি (মঙ্গলবার), ২০২৬

ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় ফিশারিতে জেলেরা মাছ ধারার সময় জালে উঠে আসে এক শিশুর মরদেহ। পরে দুপুর ১টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন। গতকাল দুপুরে উপজেলার আন্ধারিয়াপাড়া গ্রামের দক্ষিণ পাশে ফিশারিতে এ ঘটনা ঘটে। এর আগে সোমবার সকাল ১০টা থেকে শিশু আব্দুল্লাহ হেল ফুয়াদ (৯)কে পাওয়া যাচ্ছিলো...

দেবরের লাথিতে প্রাণ গেল ভাবির

১৭ ফেব্রুয়ারি (মঙ্গলবার), ২০২৬

টাঙ্গাইলের ঘাটাইলে জমি সংক্রান্ত বিরোধের জেরে দেবরের লাথিতে ভাবি রওশনারার (৬৫) মৃত্যুর অভিযোগ উঠেছে। গত রোববার সন্ধ্যায় উপজেলার দেউলাবাড়ি ইউনিয়নের রসুলপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রওশনারা ওই এলাকার মজিবরের স্ত্রী। অভিযুক্ত দেবর হবিবর রহমান ঘটনার পর থেকে পলাতক রয়েছে। পুলিশ ও নিহতের স্বামী মজিবর জানায়, মজিবরের সঙ্গে তারই আপন...

রোগীর মৃত্যুর ঘটনায় ক্লিনিক ভাঙচুর, দুই চিকিৎসক আহত

১৭ ফেব্রুয়ারি (মঙ্গলবার), ২০২৬

মেহেরপুরে একটি ক্লিনিকে নাসিমা খাতুন (৫৫) নামের এক রোগীর মৃত্যুর ঘটনায় রোগীর স্বজনরা ক্লিনিক ভাঙচুর ও দুই চিকিৎসককে হামলা চালিয়ে আহত করেছে। রোববার রাতে মেহেরপুর শহরের মল্লিক পাড়ায় মেহেরপুর ক্লিনিকে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, মেহেরপুরের গাংনী উপজেলার গাড়াবাড়ীয়া গ্রামের মুজিবুর রহমানের স্ত্রী নাসিমা খাতুনের জরায়ু নাড়িতে অপারেশনের লক্ষ্যে অপারেশন...

মূল্য তালিকায় গরমিল, খাতুনগঞ্জের ৭ প্রতিষ্ঠানকে জরিমানা

১৭ ফেব্রুয়ারি (মঙ্গলবার), ২০২৬

পবিত্র রমজানকে সামনে রেখে চট্টগ্রামের বৃহৎ পাইকারি ভোগ্যপণ্যের বাজার খাতুনগঞ্জে অভিযান পরিচালনা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অভিযানে বিভিন্ন অনিয়মে ৭টি প্রতিষ্ঠানকে মোট এক লাখ ২১ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল সংস্থাটির চট্টগ্রাম বিভাগীয় ও জেলা কার্যালয়ের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়। এতে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা...

ইয়াবা নির্মূল, প্রত্যাবাসনে জোর চায় সীমান্তবাসী

১৭ ফেব্রুয়ারি (মঙ্গলবার), ২০২৬

দীর্ঘদিন পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ক্ষমতায় আসায় সীমান্তবর্তী উখিয়া-টেকনাফ অঞ্চলের মানুষের প্রত্যাশা বেড়েছে বলে মনে করছেন স্থানীয়রা। কক্সবাজারের চারটি সংসদীয় আসনের মধ্যে এই অঞ্চল ঐতিহ্যগতভাবে বিএনপি অধ্যুষিত হিসেবে পরিচিত। ফলে নতুন সরকার গঠনের পর উন্নয়ন, নিরাপত্তা ও রাজনৈতিক স্থিতিশীলতার বিষয়ে বাড়তি আশাবাদ তৈরি হয়েছে জনমনে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে...

ট্রাকচাপায় সেনাসদস্য নিহতের ঘটনায় লালমনিরহাট থেকে ঘাতক চালককে গ্রেপ্তার

১৭ ফেব্রুয়ারি (মঙ্গলবার), ২০২৬

কুড়িগ্রামে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক সাবেক সেনাসদস্য নিহতের ঘটনায় ঘাতক ট্রাকচালককে লালমনিরহাট থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৩। সোমবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করে র‌্যাব-১৩, রংপুর। জানা গেছে, সোমবার গভীর রাতে বিশেষ অভিযান চালিয়ে ঘাতক ট্রাকচালক হাবিবুর রহমানকে গ্রেপ্তার করা হয়। তিনি রংপুরের পীরগাছা উপজেলার নুরুজ্জামান মিয়ার ছেলে। এজাহার...

জননেতা পীর হবিবুর রহমানের ২২তম মৃত্যুবার্ষিকী পালিত

১৭ ফেব্রুয়ারি (মঙ্গলবার), ২০২৬

ভাষা সৈনিক, অবিভক্ত পূর্বপাকিস্তান প্রাদেশিক পরিষদের সদস্য (এমএলএ), মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, সিলেট-৩ আসনের সাবেক এমপি, গণতন্ত্রী পার্টির সাবেক কেন্দ্রীয় সভাপতি, সিলেটের কৃতী সন্তান, মজলুম জননেতা পীর হবিবুর রহমানের ২২তম মৃত্যুবার্ষিকী গণতন্ত্রী পার্টি সিলেট জেলা ও মহানগর শাখার উদ্যোগে সোমবার দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে পালন করা হয়েছে। পালিত কর্মসূচির মধ্যে...

রমজান মাসে দিনের বেলায় হোটেল-রেস্তরাঁ বন্ধের দাবিতে সিলেটে স্মারকলিপি

১৭ ফেব্রুয়ারি (মঙ্গলবার), ২০২৬

সিলেটের অরাজনৈতিক কল্যাণমূলক স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন সিলেট কল্যাণ সংস্থা (সিকস), সিকস’র অঙ্গসংগঠন সিলেট বিভাগ যুব কল্যাণ সংস্থা ও সিলেট প্রবাসী কল্যাণ সংস্থার যৌথ আয়োজনে সোমবার সকাল ১১টার দিকে দিনের বেলায় পানাহার থেকে বিরত রাখতে হোটেল-রেস্তরাঁ বন্ধের দাবিতে সিলেটের জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে ৩০ মিনিট অবস্থান কর্মসূচিও জেলা প্রশাসক বরাবরে স্মারকলিপি...

শ্যামনগরে তরমুজ ক্ষেত লণ্ডভণ্ড

১৭ ফেব্রুয়ারি (মঙ্গলবার), ২০২৬

সাতক্ষীরার শ্যামনগরে রাতের আঁধারে এক কৃষকের তরমুজ ক্ষেত লণ্ডভণ্ড করে দিয়েছে দুর্বৃত্তরা। সোমবার গভীর রাতে উপজেলার কৈখালী ইউনিয়নের জয়াখালীর কৃষক মাওলানা আমিন আলীর তরমুজ ক্ষেতে এ হামলা চালায় দুর্বৃত্তরা। ফলে তরমুজের চারা উপড়ে ফেলায় ক্ষতিগ্রস্ত কৃষক পরিবারটি বড় ধরনের আর্থিক বিপর্যয়ের মুখে পড়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, সীমান্ত এবং সুন্দরবন...

মানিকগঞ্জে দলের বিরুদ্ধে বিদ্রোহ করাই ‘আতা’র স্বভাব, বিরক্ত দলীয় নেতৃবৃন্দ

১৭ ফেব্রুয়ারি (মঙ্গলবার), ২০২৬

আতাউর রহমান আতা। নানা কারণে আলোচিত-সমালোচিত। বিএনপি’র রাজনীতিতে নিজেকে জাহির করার চেষ্টা করলেও বরাবরই দলের বিরুদ্ধে অবস্থান করাটাই যেন তার নেশা এবং পেশা। দীর্ঘদিন ধরেই স্রোতের বাইরে অবস্থান নিয়ে সমালোচনার জন্ম দিয়ে যাচ্ছেন তিনি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনেও তেমনটি করেছেন বিতর্কিত ও দলের বহিষ্কৃত এই নেতা। মানিকগঞ্জে বিএনপি’র রাজনীতিতে...

সিলেট জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সুহেল সভাপতি, জুবের সম্পাদক

১৭ ফেব্রুয়ারি (মঙ্গলবার), ২০২৬

সিলেট জেলা আইনজীবী সমিতির নির্বাচনে গোলাম ইয়াহইয়া চৌধুরী (সুহেল) সভাপতি ও জোবায়ের বখ্ত জুবের সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন। গতকাল ভোরে ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার মো. ছয়ফুল আলম এডভোকেট। এ সময় তাকে সহযোগিতা করেন সহকারী নির্বাচন কমিশনার এডভোকেট মো. আব্দুল্লাহ আল-হেলাল ও এডভোকেট মো. কাওছার জুবায়ের। রোববার সকাল...

মারকাজ মসজিদের উন্নয়ন কাজ পরিদর্শনে খন্দকার মুক্তাদির

১৭ ফেব্রুয়ারি (মঙ্গলবার), ২০২৬

সিলেট-১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, ধর্মীয় প্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়ন ও মুসল্লিদের সুযোগ-সুবিধা নিশ্চিত করা আমাদের নৈতিক দায়িত্ব। মসজিদের পবিত্রতা রক্ষা এবং মুসল্লিদের ওজুর সুব্যবস্থা করতে চলমান উন্নয়ন কাজ দ্রুততম সময়ে সম্পন্ন করা হবে। নগরীর খোজারখলা মারকাজ জামে মসজিদের অজুখানার চলমান উন্নয়ন কাজ...

লিটনকে মন্ত্রী হিসেবে দেখতে চায় ত্রিশালবাসী

১৭ ফেব্রুয়ারি (মঙ্গলবার), ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসন থেকে নবনির্বাচিত সংসদ সদস্য ডা. মাহবুবুর রহমানকে মন্ত্রী হিসেবে দেখতে চায় ত্রিশালবাসী। দলমত নির্বিশেষে উপজেলার সর্বস্তরের মানুষের প্রত্যাশা এবার ত্রিশাল থেকে একজন মন্ত্রী মন্ত্রিপরিষদে স্থান পান। একাধিকবার সরকার দলীয় সংসদ সদস্য নির্বাচিত হলেও প্রত্যাশিত উন্নয়ন হয়নি বলে স্থানীয়দের অভিযোগ। এ ছাড়া বিভিন্ন সময়ে...

রেললাইনে সেলফি তুলতে গিয়ে যুবকের মৃত্যু

১৭ ফেব্রুয়ারি (মঙ্গলবার), ২০২৬

কুমিল্লার লালমাইয়ে রেললাইনে দাঁড়িয়ে সেলফি তুলতে গিয়ে ট্রেনে কাটা পড়ে মহিউদ্দিন (৩২) নামে এক যুবক নিহত হয়েছেন। গত রোববার লালমাই উপজেলার বাগমারা দুধবাজার বাইপাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবক বরুড়া উপজেলার শিলমুড়ি ইউনিয়নের পশ্চিম চেঙ্গাহাটা গ্রামের শহিদুল ইসলামের ছেলে ও পেশায় অটোরিকশাচালক ছিলেন। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়,...

একজন সালমা নজির নিয়ে ভাটি অঞ্চলের স্বপ্ন

১৭ ফেব্রুয়ারি (মঙ্গলবার), ২০২৬

সুনামগঞ্জের রাজনীতিতে নতুন করে আলোচনায় এসেছেন সালমা নজির। তিনি প্রয়াত সংসদ সদস্য নজির হোসেনের সহধর্মিণী। সামাজিক যোগাযোগমাধ্যমে স্থানীয় নেতাকর্মীদের একটি অংশ তাকে সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্য (এমপি) হিসেবে মনোনয়ন দেয়ার জোর দাবি তুলেছেন। তাকে নিয়ে ভাটি অঞ্চলের মানুষ স্বপ্ন বুনছেন। হাওরাঞ্চলের মানুষের প্রত্যাশা রাজনৈতিক অভিজ্ঞতা ও সামাজিক সম্পৃক্ততার সমন্বয়ে...

যশোরের ৬ আসনে জামানত হারালেন ২৪ প্রার্থী

১৭ ফেব্রুয়ারি (মঙ্গলবার), ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোরের ছয়টি সংসদীয় আসনে ২৪ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে। এই নির্বাচনে মোট ৩৭ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনে বিএনপি ও জামায়াতে ইসলামী ছাড়া প্রতিদ্বন্দ্বী আর সব প্রার্থী জামানাত হারিয়েছেন। জামানত হারানো প্রার্থীদের মধ্যে জাতীয় পার্টির (লাঙ্গল) ৫ জন, ইসলামী আন্দোলনের (হাতপাখা) ৬ জন, আমার বাংলাদেশ এবি পার্টির...

সাভার পার্কিং করা বাস ও ভাঙ্গাড়ির গোডাউনে আগুন

১৭ ফেব্রুয়ারি (মঙ্গলবার), ২০২৬

সাভারের হেমায়েতপুর এলাকায় হানিফ পরিবহনের একটি পার্কিং করা বাসে এবং একটি ভাঙ্গাড়ির গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে সাভার ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় ১ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। সোমবার সকালে সাভার মডেল থানার পাশে ভাঙ্গাড়ির গোডাউনে এবং রোববার রাতে উপজেলার হেমায়েতপুর এলাকার কফিল পাম্পের...

টেকনাফে নারী-শিশুসহ ১৫ ভুক্তভোগী উদ্ধার

১৭ ফেব্রুয়ারি (মঙ্গলবার), ২০২৬

কক্সবাজারের টেকনাফে মানব পাচারকারীদের কবল থেকে নারী, পুরুষ ও শিশুসহ ১৫ জন ভুক্তভোগীকে উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড ও র‌্যাব। মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে তাদের একটি গুদাম ঘরে বন্দি করে রাখা হয়েছিল। সোমবার দুপুরে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন। গোয়েন্দা...

গোলাপগঞ্জে ইয়াবাসহ গ্রেপ্তার ২

১৭ ফেব্রুয়ারি (মঙ্গলবার), ২০২৬

সিলেটের গোলাপগঞ্জে ২ হাজার পিস ইয়াবা ২ জনকে গ্রেপ্তার করেছে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ। গত রোববার সন্ধ্যা ৬টায় গোলাপগঞ্জ পৌরসভাস্থ সিলেট-জকিগঞ্জ সড়কের নূরজাহান ফিলিং স্টেশনের সামনে চেকপোস্ট বসিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ইয়াবা ও একটি সিএনজি অটোরিকশা জব্দ করা হয়। গ্রেপ্তারকৃত আসামিরা হলো, জকিগঞ্জ উপজেলার...

ফরিদপুরে বাস খাদে পড়ে আহত অন্তত ৫০

১৭ ফেব্রুয়ারি (মঙ্গলবার), ২০২৬

ফরিদপুরের নগরকান্দায় ফরিদপুর-বরিশাল মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে অন্তত ৫০ জন আহত হয়েছেন। সোমবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, বরিশাল থেকে যশোরগামী চাকলাদার পরিবহন নামের একটি বাস জেলার ভাঙ্গা উপজেলার পুকুরিয়া স্ট্যান্ড অতিক্রম করে নগরকান্দার জোয়ারকান্দি এলাকায় গিয়ে একটি অটোরিকশাকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের...

সদরপুরে সরকারি নির্দেশনা অমান্য করে অবাধে জাটকা নিধন

১৭ ফেব্রুয়ারি (মঙ্গলবার), ২০২৬

ফরিদপুরের সদরপুর উপজেলার পদ্মা ও আড়িয়াল খাঁ নদের বিভিন্ন স্পটে সরকারি নির্দেশনা অমান্য করে প্রতিনিয়ত জাটকা নিধন করেই চলছে কিছু অসাধু জেলেচক্র। ফলে ব্যাহত হচ্ছে ইলিশ উৎপাদন। সংশ্লিষ্ট মৎস্য দপ্তরের নিষ্ক্রিয়তার সুযোগে এই অসাধু জেলেরা নিধনকৃত জাটকা ইলিশ প্রকাশ্যেই স্থানীয় বিভিন্ন হাট-বাজারে বিক্রি করলেও এদের বিরুদ্ধে নেয়া হচ্ছে না কোনো...

মিলনকে মন্ত্রী হিসেবে দেখতে চায় কালীগঞ্জবাসী

১৭ ফেব্রুয়ারি (মঙ্গলবার), ২০২৬

সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর-৫ আসনে বিএনপি’র ধানের শীষ মনোনীত প্রার্থী হিসেবে একেএম ফজলুল হক মিলন বিপুল ভোটে জয়ী হয়েছেন। তিনি কালীগঞ্জ উপজেলার বর্তুল গ্রামের বাসিন্দা। বিজয়ী হওয়ায় পর হাট-বাজার থেকে শুরু করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও ইউটিউবে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ তাকে মন্ত্রী হিসেবে দেখার জোর...