দিরাইয়ে জলমহালের দখল নিয়ে সংঘর্ষ, আহত ২০
সুনামগঞ্জের দিরাইয়ে জলমহালের দখলকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে ১৫-২০ জন আহত হয়েছেন। এর মধ্যে গুরুতর আহত ৪ জনকে সিলেটে এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে। শনিবার বেলা ১১টায় উপজেলার ভাটিপাড়া ইউনিয়নের ভাটিপাড়া বাজারে শিশির নূর ও রাসেল মিয়ার লোকদের মধ্যে ঘণ্টাব্যাপী এ সংঘর্ষের ঘটনা ঘটে। গুরুতর আহতরা...
