বাংলারজমিন

ফরিদপুর-১ আসনে ত্রিমুখী লড়াই

১০ ফেব্রুয়ারি (মঙ্গলবার), ২০২৬

ফরিদপুর-১ (বোয়ালমারী, আলফাডাঙ্গা এবং মধুখালী) আসনের ৩ প্রার্থীর মধ্যে মূলত প্রতিদ্বন্দ্বিতা স্পষ্ট হয়ে উঠেছে। বিএনপি, জামায়াতে ইসলামী এবং স্বতন্ত্র প্রার্থীর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের সম্ভাবনা রয়েছে। এ আসনে অধিকাংশ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী বিজয়ী হয়েছেন। প্রতিদ্বন্দ্বিতা হয়েছে বিএনপি’র সঙ্গে। এবার আওয়ামী লীগ নির্বাচনে না থাকায় পাল্টে যাচ্ছে এ আসনের ভোট। মুখোমুখি...

রামগঞ্জে বিভিন্ন দল থেকে ৩৪৮ জনের জামায়াতে যোগদান

১০ ফেব্রুয়ারি (মঙ্গলবার), ২০২৬

লক্ষ্মীপুরের রামগঞ্জে বিভিন্ন রাজনৈতিক দল থেকে ৩৪৮ জন নেতাকর্মী জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন। সোমবার সকাল ১০টায় রামগঞ্জ সরকারি কলেজ মাঠে আয়োজিত এক যোগদান অনুষ্ঠানের মাধ্যমে তারা আনুষ্ঠানিকভাবে জামায়াতে ইসলামীতে যোগ দেন। উপজেলা জামায়াতে ইসলামীর আমীর নাজমুল হাসান পাটোয়ারীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- এনসিপি’র যুগ্ম আহ্বায়ক ও ১১...

ধোবাউড়ায় বিএনপি প্রার্থী প্রিন্সের নির্বাচনী সমাবেশ

১০ ফেব্রুয়ারি (মঙ্গলবার), ২০২৬

ময়মনসিংহের ধোবাউড়া উপজেলায় বিএনপি মনোনীত প্রার্থী ও দলের যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্সের বিশাল নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গত রোববার বিকালে ধোবাউড়া বহুমুখী উচ্চ বিদ্যালয় খেলার মাঠে উপজেলা বিএনপি’র আহ্বায়ক অধ্যাপক আজহারুল ইসলাম কাজলের সভাপতিত্বে ও সদস্য সচিব আনিসুর রহমান মানিকের সঞ্চালনায় এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় প্রিন্স...

‘নির্বাচিত হলে সব দল-মতের মানুষের উপর মানবিক আচরণ করবো’

১০ ফেব্রুয়ারি (মঙ্গলবার), ২০২৬

ভোলা-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক এমপি আলহাজ হাফিজ ইব্রাহীম বলেন, আমি আপনাদের ভোটে এমপি নির্বাচিত হই তাহলে আমরা সকল দল-মত, ধর্ম-বর্ণ সকল লোকের সঙ্গে মানবিক আচরণ করবো। সকলে আমরা মিলেমিশে শান্তিতে বসবাস করবো। সোমবার সকাল ১০টায় তার নির্বাচনী এলাকা দৌলতখান পৌরশহরের মধ্যবাজারে উপজেলা ও...

গোলাপগঞ্জে হেলিকপ্টারের নির্বাচনী জনসভায় জনতার ঢল

১০ ফেব্রুয়ারি (মঙ্গলবার), ২০২৬

সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনে আলেম-ওলামা মনোনীত স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী হাফিজ মাওলানা মুহাম্মদ ফখরুল ইসলাম (হেলিকপ্টার প্রতীক) এর নির্বাচনী জনসভায় ছিল মানুষের ঢল। গত রোববার গোলাপগঞ্জ পৌর শহরের চৌমুহনীতে আয়োজিত জনসভায় হেলিকপ্টার মার্কার কর্মী-সমর্থকদের ঢল নামে। মাগরিবের পর থেকে শুরু হওয়া জনসভায় বিকাল থেকেই খণ্ড খণ্ড মিছিলে অংশগ্রহণ করতে থাকে। গোলাপগঞ্জের...

দিনাজপুর-৫ আসনে ত্রিমুখী লড়াইয়ের সম্ভাবনা

১০ ফেব্রুয়ারি (মঙ্গলবার), ২০২৬

দিনাজপুর-৫ আসনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের প্রচার-প্রচারণা ব্যাপক জমে উঠেছে। এ আসনে ত্রিমুখী ভোটযুদ্ধের সম্ভাবনা রয়েছে। পার্বতীপুর ও ফুলবাড়ী উপজেলা নিয়ে গঠিত এ আসনে ৭ জন প্রার্থী প্রতীক পাওয়ার পর থেকে ভোটযুদ্ধে নেমেছেন। প্রার্থীদের মধ্যে রয়েছেনÑ বিএনপি’র প্রার্থী যুক্তরাজ্য বিএনপি’র সহ-সভাপতি ব্যারিস্টার এ কে এম কামরুজ্জামান (ধানের শীষ), ১০ দলীয় জোটের প্রার্থী...

উল্লাপাড়ায় শেষ নির্বাচনী জনসভায় ধানের শীষে ভোট চাইলেন এম আকবর আলী

১০ ফেব্রুয়ারি (মঙ্গলবার), ২০২৬

সোমবার সিরাজগঞ্জ-৪ উল্লাপাড়া আসনে বিএনপি’র এমপি প্রার্থী এম আকবর আলীর শেষ নির্বাচনী জনসভায় তিনি তার ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে জয়ী করার আহ্বান জানান- উপস্থিত সকলকে। তিনি বলেন, এটাই আমার শেষ নির্বাচন। জীবনে আর হয়তো নির্বাচন করতে পারবো না। আমি এই আসনে দুইবার বিএনপি দলীয় সংসদ সদস্য নির্বাচিত হয়ে শিক্ষা,...

মৌলভীবাজারে নির্বাচনী নিরাপত্তা নিয়ে যৌথ বাহিনীর মহড়া

১০ ফেব্রুয়ারি (মঙ্গলবার), ২০২৬

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ভোটকেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করতে মৌলভীবাজারে যৌথ বাহিনীর সমন্বিত মহড়া হয়েছে। গতকাল দুপুরে মৌলভীবাজার এম সাইফুর রহমান স্টেডিয়ামে এ মহড়ার আয়োজন করা হয়। মহড়ায় একটি ভোটকেন্দ্রে স্বাভাবিক কার্যক্রম চলাকালে দুর্বৃত্তদের অনুপ্রবেশ, ভোটগ্রহণে বাধা প্রদান, ব্যালট বাক্স ছিনতাই এবং বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টির দৃশ্য প্রদর্শন করা...

মনু নদী রক্ষা ও চার লেন সড়কসহ উন্নয়ন প্রতিশ্রুতি বিলালের

১০ ফেব্রুয়ারি (মঙ্গলবার), ২০২৬

মৌলভীবাজার-৩ (সদর-রাজনগর) আসনের সার্বিক উন্নয়নে নদীভাঙন রোধ, যোগাযোগ অবকাঠামো উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য ও কৃষিখাতকে অগ্রাধিকার দেয়ার প্রতিশ্রুতি দিয়েছেন ১১ দলীয় জোট সমর্থিত খেলাফত মজলিস মনোনীত দেওয়াল ঘড়ি প্রতীকের প্রার্থী মাওলানা আহমদ বিলাল। গতকাল দুপুর থেকে বিকাল পর্যন্ত মৌলভীবাজার সদর ও রাজনগর উপজেলার বিভিন্ন এলাকায় গণসংযোগ, মিছিল, উঠান বৈঠক ও জনসভায়...

দিনাজপুর-১

আওয়ামী লীগের দুর্গ দখলে মরিয়া বিএনপি ও জামায়াত

১০ ফেব্রুয়ারি (মঙ্গলবার), ২০২৬

দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) নির্বাচনী আসনে প্রার্থীদের শেষ মুহূর্তের প্রচারণায় মেতে উঠেছে দুই উপজেলার নেতাকর্মীরা। এই আসনে ব্যাপকসংখ্যক সংখ্যালঘু ভোটার থাকায় সব দলের দৃষ্টি তাদের দিকে। এই ভোটাররা এবার যেদিকে যাবে সেই প্রার্থীর জয় নিশ্চিত হতে পারে বলে ধারণা করছেন এলাকার সচেতন মানুষ। শেষ পর্যন্ত যদি ভোটের পরিবেশ ঠিক থাকে এবং প্রশাসন...

‘বিএনপি ঐকমত্যের সরকার গঠনের বিষয়ে চিন্তা করতে পারে’

১০ ফেব্রুয়ারি (মঙ্গলবার), ২০২৬

চট্টগ্রাম-১১ আসনের বিএনপি’র প্রার্থী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, প্রয়োজন হলে বিএনপি ঐকমত্যের সরকার গঠনের বিষয়ে চিন্তা করতে পারে। ৪২টি রাজনৈতিক দলের ঘোষিত ৩১ দফা সংস্কার প্রস্তাব বাস্তবায়নে যেসব দল একমত হবে, তাদের সঙ্গে আলোচনার সুযোগ রয়েছে। তবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দলীয়ভাবে নেয়া হবে বলে জানান তিনি। সোমবার সকালে...

শ্রীপুর পৌর মুক্ত মঞ্চে বিএনপি’র জনসভা, উন্নয়নের প্রতিশ্রুতি

১০ ফেব্রুয়ারি (মঙ্গলবার), ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গাজীপুর-৩ আসনের শ্রীপুর পৌর বিএনপি’র উদ্যোগে এক বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে। শ্রীপুর পৌর এলাকার মুক্ত মঞ্চে আয়োজিত এ জনসভায় হাজার হাজার নেতাকর্মী ও সমর্থকের উপস্থিতি ছিল। শ্রীপুর পৌর বিএনপি’র আহ্বায়ক হুমায়ুন কবির সরকারের সভাপতিত্বে সদস্য সচিব বিল্লাল হোসেন বেপারীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে...

সিলেট গণসমাবেশে মুক্তাদির

ক্ষমতা চাইতে আসিনি পাশে থাকতে এসেছি

১০ ফেব্রুয়ারি (মঙ্গলবার), ২০২৬

জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-১ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদিরের প্রচারণার শেষ গণমিছিল ইতিহাস সৃষ্টি করেছে। জনতার বাঁধভাঙা জোয়ারে সিলেটে স্মরণকালের সবচেয়ে বৃহৎ মিছিল হয়েছে। উচ্ছ্বাস আর আনন্দের মিশেলে সিলেট নগরীর কয়েক কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত ছিল এই গণমিছিল। গতকাল বিকাল সাড়ে ৩টায় সিলেট নগরীর আলিয়া মাদ্রাসা...

শেষ নির্বাচনী জনসভার এমরান গোলাপগঞ্জের জনসমুদ্র প্রমাণ করে সিলেট-৬ আসন ধানের শীষের

১০ ফেব্রুয়ারি (মঙ্গলবার), ২০২৬

সিলেট-৬ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও জেলার সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরীর শেষ নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকালে গোলাপগঞ্জ উপজেলা সদরের বাস টার্মিনালে এ জনসভা অনুষ্ঠিত হয়। জনসভা বিকালে হলেও দুপুরের পর থেকে সভাস্থলে বিএনপি’র নেতাকর্মী ও সমর্থকসহ সাধারণ মানুষ জড়ো হতে থাকেন। খণ্ড খণ্ড মিছিল...

সনাতনী ধর্মাবলম্বীদের উদ্দেশ্যে রিতা

আপনারা নিরাপত্তাহীনতায় ভুগবেন না, আমি আপনাদের পাশে আছি

১০ ফেব্রুয়ারি (মঙ্গলবার), ২০২৬

মানিকগঞ্জ-৩ আসনের বিএনপি মনোনীত প্রার্থী আফরোজা খান রিতা সনাতনী ধর্মাবলম্বীদের উদ্দেশ্যে বলেছেন, আপনারা কখনো নিরাপত্তাহীনতায় ভুগবেন না এবং নিজেদের অসহায় মনে করবেন না। আমি আপনাদের পাশে আছি। যতদিন বেঁচে থাকবো, আপনাদের নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করে যাবো। গত রোববার সন্ধ্যায় মানিকগঞ্জ শহরের কালীবাড়ি আনন্দময়ী কালীমন্দিরে সনাতনীদের সঙ্গে নির্বাচনী পথসভায় এসব...

নির্বাচনী সভায় জিকে গউছ

নিজ আসনে জামানত হারানো মুরুব্বি প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন বড় তামাশা

১০ ফেব্রুয়ারি (মঙ্গলবার), ২০২৬

হবিগঞ্জ-৩ আসনের বিএনপি মনোনীত প্রার্থী কেন্দ্রীয় বিএনপি’র সাংগঠনিক সম্পাদক জিকে গউছ বলেছেন, জামায়াতের মুরুব্বি হবিগঞ্জ এসে অনেক সুন্দর সুন্দর কথা বলে গেছেন। কিন্তু তিনি নারীদের সম্পর্কে যে বক্তব্য রেখেছেন তা মুখে আনলে অজু থাকবে না। এ ছাড়া মৌলভীবাজারে নিজ এলাকার আসনে নির্বাচন করে তার জামানত বাজেয়াপ্ত হয়েছিল। অথচ এই নাকি...

দৌলতপুরে দুর্ঘটনায় নিহত তিন বন্ধুকে পাশাপাশি কবরে সমাহিত

১০ ফেব্রুয়ারি (মঙ্গলবার), ২০২৬

কুষ্টিয়ার দৌলতপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত সপ্তম শ্রেণি পড়া ৩ বন্ধুকে পাশাপাশি কবরে সমাহিত করা হয়েছে। সোমবার বেলা ১১টায় জানাজা শেষে দুই বন্ধুর কবরের পাশেই চিকিৎসাধীন অবস্থায় সাইফ হোসেন (১৪) মারা গেলে তার দাফন সম্পন্ন করা হয়। গত রোববার রাতে ঢাকা নিউরো সাইন্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আহত সাইফ হোসেনের মত্যু হয়।...

নরসিংদীতে দুর্বৃত্তের গুলিতে ইউপি সদস্যের স্বামী নিহত

১০ ফেব্রুয়ারি (মঙ্গলবার), ২০২৬

নরসিংদীর রায়পুরায় দুর্বৃত্তদের ছোড়া গুলিতে রফিক ইসলাম (৫০) নামে একজন নিহত হয়েছেন। গত রোববার রাত সাড়ে ৯টার দিকে গুলির ঘটনাটি ঘটে বলে নিশ্চিত করেছেন চরমধুয়ার ইউপি চেয়ারম্যান আহসান শিকদার। নিহত রফিক চরমধুয়া ইউনিয়নের গাজীপুরা গ্রামের মঙ্গল মিয়ার ছেলে ও পেশায় গরু কারবারি ছিলেন। তার স্ত্রী লাভলী বেগম চরমধুয়া ইউপি’র ৬...

জমি নিয়ে বিরোধে ছুরিকাঘাতে ভাইকে হত্যা

১০ ফেব্রুয়ারি (মঙ্গলবার), ২০২৬

জামালপুরের মেলান্দহে জমি সংক্রান্ত বিরোধের জেরে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই নিহত হয়েছেন। সোমবার সকালে উপজেলার কামদেববাড়ী (শেখবাড়ী) এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন মেলান্দহ থানার ওসি ওবায়দুর রহমান। নিহত মো. নূরনবী (৩৬) ওই এলাকার মৃত সুরুজ শেখের ছেলে। অভিযুক্ত ছোট ভাই আলম (৩০) একই এলাকার বাসিন্দা। পুলিশ ও...

কুষ্টিয়ায় মেডিকেল কলেজছাত্রীর রহস্যজনক মৃত্যু

১০ ফেব্রুয়ারি (মঙ্গলবার), ২০২৬

কুষ্টিয়া সদর উপজেলায় সামিয়া নিঝুম (২০) নামের এক মেডিকেল কলেজছাত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গত রোববার রাত সাড়ে ৮টার দিকে কুষ্টিয়া শহরের হাউজিং ই-ব্লক এলাকার একটি বহুতল ভবনের চতুর্থ তলার একটি কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। কুষ্টিয়া মডেল থানার ওসি কবির হোসেন মাতুব্বার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। নিহত...

ক্ষমতায় যাওয়ার জন্য মানুষ এতো নিচে নামতে পারে: মুফতি রেজাউল করীম

১০ ফেব্রুয়ারি (মঙ্গলবার), ২০২৬

বিএনপি এবং জামায়াত জোট পরিষ্কার করেছে- তারা কোরআনুল কারিম বা ইসলাম অনুসারে দেশ পরিচালনা করবে না। তাদের সঙ্গে জামায়াতের জোট না হওয়ার প্রসঙ্গ টেনে বলেন, ক্ষমতায় যাওয়ার জন্য মানুষ এতো নিচে নামতে পারে তা চিন্তাও করা যায় না। সোমবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের প্রার্থী নেছার...

মাগুরা-১ আসনের একমাত্র নারী প্রার্থী শম্পা

১০ ফেব্রুয়ারি (মঙ্গলবার), ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা-১ আসনে সাতজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে একমাত্র নারী প্রার্থী হচ্ছেন বুয়েটের সাবেক ছাত্রনেতা ও সমাজতান্ত্রিক মহিলা ফোরামের সভাপতি বাসদ কেন্দ্রীয় সংসদ কমিটির সদস্য ও মাগুরা জেলা আহ্বায়ক ইঞ্জিনিয়ার শম্পা বসু। শম্পা বসু জানান, নির্বাচনকে সামনে রেখে এ আসনের বিভিন্ন এলাকায় ভোটারদের সঙ্গে গণসংযোগ ও...

ময়মনসিংহ-২ আসনে ত্রিমুখী লড়াইয়ের আভাস

১০ ফেব্রুয়ারি (মঙ্গলবার), ২০২৬

ময়মনসিংহ-২ (তারাকান্দা-ফুলপুর) আসনে নির্বাচনকে কেন্দ্র করে সরগরম নির্বাচনী মাঠ। প্রার্থীদের নানামুখী তৎপরতায় নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে গ্রামগঞ্জের প্রতিটি জনপদে। স্থানীয় ভোটার ও রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এবারের নির্বাচনে এ আসনে ত্রিমুখী লড়াইয়ের জোরালো আভাস পাওয়া যাচ্ছে। নির্বাচনী মাঠে মূল আলোচনায় রয়েছেন তিন হেভিওয়েট প্রার্থীÑ মোতাহার হোসেন তালুকদার (ধানের শীষ), ১১...

রূপগঞ্জে জামায়াতে ইসলামীর গণসংযোগ ও পথসভা

১০ ফেব্রুয়ারি (মঙ্গলবার), ২০২৬

নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মো. আনোয়ার হোসেন মোল্লা গণসংযোগ, মিছিল ও পথসভা করেছেন। সোমবার দুপুরে উপজেলার সাওঘাট বেবিস্ট্যান্ড এলাকায় আয়োজিত পথসভায় তিনি বলেন, শান্তি, প্রগতি ও সহাবস্থানের রাজনীতিতে জনগণ জামায়াতে ইসলামীর ওপর আস্থা রাখে এবং তাদের রাষ্ট্রক্ষমতায় দেখতে চায়। তিনি বলেন, আগামী ১২ই ফেব্রুয়ারির নির্বাচন সারা দেশের...

‘যেকোনো ধরনের সহিংসতা প্রতিরোধে কোস্ট গার্ড সর্বদা প্রস্তুত’

১০ ফেব্রুয়ারি (মঙ্গলবার), ২০২৬

বাংলাদেশ কোস্ট গার্ডের মহাপরিচালক রিয়ার এডমিরাল মো. জিয়াউল হক বলেছেন, ভোটারদের নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ, নির্বাচনী উপকরণ সুরক্ষা এবং যেকোনো ধরনের সহিংসতা বা নাশকতা প্রতিরোধে বাংলাদেশ কোস্ট গার্ড সর্বদা প্রস্তুত রয়েছে। উপকূলীয় ও নদী তীরবর্তী দুর্গম এলাকায় একমাত্র স্ট্যাটিক ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে কোস্ট গার্ড দায়িত্ব পালন করছে। সোমবার দুপুর ১২টায়...

ঢাকা-১৯ নির্বাচনী হালচাল

প্রার্থীদের শেষ মুহূর্তের প্রচার-প্রচারণা ও প্রতিশ্রুতি

১০ ফেব্রুয়ারি (মঙ্গলবার), ২০২৬

রাজধানীর উপকণ্ঠ সাভার-আশুলিয়া নিয়ে গঠিত ঢাকা-১৯ আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের শেষ মুহূর্তের প্রচার-প্রচারণা জমে উঠেছে। সকাল থেকে শুরু করে গভীর রাত পর্যন্ত সাভার-আশুলিয়ার বিভিন্ন এলাকা, পাড়া-মহল্লা চষে বেড়াচ্ছেন প্রার্থী ও সমর্থকরা। উঠান বৈঠকও করছেন পাশাপাশি ভোটারদের কাছে প্রার্থীরা গিয়ে নানা প্রতিশ্রুতি দিচ্ছেন ও ভোট প্রার্থনা...

গাজীপুর-১ ও ২ আসনের ২০ প্রার্থীর ভোটের অঙ্ক

১০ ফেব্রুয়ারি (মঙ্গলবার), ২০২৬

রাজধানী ঢাকার পাশের শিল্পনগরী গাজীপুর এবারো জাতীয় সংসদ নির্বাচনে গুরুত্বপূর্ণ জেলা হিসেবে আলোচনায়। জেলার পাঁচটি আসনেই ভোটের সমীকরণ সহজ নয়। কোথাও অনেক বেশি ভোটার সংখ্যা, কোথাও শ্রমিক ভোট, কোথাও ব্যক্তিগত জনপ্রিয়তা, আবার কোথাও দলীয় রাজনীতির ভাঙাগড়া নির্বাচনের ফল নির্ধারণে বড় ভূমিকা রাখবে। এবারের নির্বাচনে গাজীপুর জেলার পাঁচটি আসনে মোট ৪২...

‘জোটগত সিদ্ধান্ত অমান্য করে আব্দুল মান্নান পরিকল্পিত নাটক করছেন’

৯ ফেব্রুয়ারি (সোমবার), ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার-৩ (সদর-রাজনগর) আসনের ১১ দলীয় জোট সমর্থিত খেলাফত মজলিস মনোনীত দেয়ালঘড়ি প্রতীকের প্রার্থী মাওলানা আহমদ বিলাল বলেছেন, আব্দুল মান্নান জোটগত সিদ্ধান্ত অমান্য করে পরিকল্পিত নাটক সাজিয়ে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন। তবে মৌলভীবাজার ও রাজনগরের মানুষ ইতিমধ্যেই এই নাটক প্রত্যাখ্যান করেছে। গতকাল বিকাল থেকে রাত পর্যন্ত...

প্রবাসী ও নারীদের প্রাধান্য দিয়ে ঢাকা-১ আসনে জামায়াত প্রার্থী ব্যারিস্টার নজরুলের ১৪ প্রতিশ্রুতি

৯ ফেব্রুয়ারি (সোমবার), ২০২৬

ঢাকা-১ আসনে (দোহার-নবাবগঞ্জ) বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী ব্যারিস্টার নজরুল ইসলাম ১৪ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন। রোববার সন্ধ্যায় জয়পাড়া জামায়াতের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে ব্যারিস্টার নজরুল এই ইশতেহার ঘোষণা করেন। ‘ইনসাফভিত্তিক সমাজ, সুশাসন, সমৃদ্ধি ও মানবিক মূল্যবোধ’ শীর্ষক এই ইশতেহারে প্রবাসী কল্যাণ, স্বাস্থ্য, শিক্ষা, কর্মসংস্থান ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে দোহার-নবাবগঞ্জকে...

কুমিল্লা -১০

বিএনপি-জামায়াত হাড্ডাহাড্ডি লড়াই

৯ ফেব্রুয়ারি (সোমবার), ২০২৬

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লা-১০ (নাঙ্গলকেট-লালমাই) আসনে ভোটের রাজনীতি জমে উঠছে। বদলাতে শুরু করেছে সমীকরণ। নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে, ততই নির্বাচনী উত্তাপ বাড়ছে। প্রার্থীদের সক্রিয় প্রচারণায় বদলাতে শুরু করেছে এ আসনের ভোটের হিসাব। নাঙ্গলকোট ও লালমাই উপজেলা নিয়ে গঠিত কুমিল্লা-১০ আসন। বিএনপি’র আধিক্য হিসেবে পরিচিত আসনটিতে...

‘ইশতেহার জনগণের সঙ্গে সামাজিক চুক্তি, জয়ী হলে রাষ্ট্রীয় চুক্তি হবে’

৯ ফেব্রুয়ারি (সোমবার), ২০২৬

বিএনপি’র নির্বাচনী ইশতেহার জনগণের সঙ্গে দলের একটি ‘সামাজিক চুক্তি’ বলে মন্তব্য করেছেন যশোর-৩ (সদর) আসনের বিএনপি মনোনীত প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিত। তিনি বলেছেন, জনগণের ভোটে বিএনপি সরকার গঠনের সুযোগ পেলে এই সামাজিক চুক্তি রাষ্ট্রীয় চুক্তিতে পরিণত হবে। রোববার সকালে যশোর সদর উপজেলার নওয়াপাড়া ইউনিয়নের শেখহাটি এলাকায় নির্বাচনী পথসভায় বক্তব্যকালে তিনি...

চট্টগ্রাম-১

মিরসরাইয়ে ধানের শীষ ও দাঁড়িপাল্লার জমজমাট লড়াই

৯ ফেব্রুয়ারি (সোমবার), ২০২৬

চট্টগ্রাম-১ মিরসরাই আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ ও দাঁড়িপাল্লার প্রচারণা জমে উঠেছে। প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার ১৬ ইউনিয়ন ও ২ পৌরসভায় চালাচ্ছেন নির্বাচনী প্রচারণা। দুয়ারে দুয়ারে গিয়ে চাইছেন ভোট। নিজেদের মতো করে গণসংযোগ এবং উঠান বৈঠক, পাড়া বৈঠক চালিয়ে যাচ্ছেন প্রার্থীরা। আবার পছন্দের প্রার্থীর জন্য ভোট...

জানুয়ারিতে সিলেটে সড়ক দুর্ঘটনায় ২৫ জনের প্রাণহানি

৯ ফেব্রুয়ারি (সোমবার), ২০২৬

নতুন বছরের প্রথম মাসে সিলেট বিভাগে সড়ক দুর্ঘটনায় ২৫ জনের প্রাণহানি হয়েছে। জানুয়ারিতে সিলেট বিভাগে সবচেয়ে বেশি প্রাণহানি ঘটেছে সিলেট ও হবিগঞ্জ জেলায়। কম সংঘটিত হয়েছে মৌলভীবাজার জেলায়। জানুয়ারি মাসে সিলেট বিভাগে ২৫টি সড়ক দুর্ঘটনায় ২৫ জন নিহত ও ৩৫ জন আহত হয়েছেন। রোববার নিরাপদ সড়ক চাই (নিসচা) সিলেট বিভাগীয়...

অন্তিম সময়ে নির্বাচন বানচালের অপচেষ্টায় লিপ্ত একটি গোষ্ঠী: আরিফুল হক

৯ ফেব্রুয়ারি (সোমবার), ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি-জমিয়ত ঐক্যজোট মনোনীত সিলেট-৪ আসনের সংসদ সদস্য প্রার্থী, বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও সাবেক মেয়র জননেতা আরিফুল হক চৌধুরী বলেছেন, একটি বিশেষ গোষ্ঠী অন্তিম সময়ে এসে আসন্ন নির্বাচন বানচালের গভীর ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে তারা নানামুখী অপতৎপরতা চালাচ্ছে। এই ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধভাবে...

বিয়ানীবাজারে সেনাবাহিনী চেয়ে ইসিতে এমরান চৌধুরীর আবেদন

৯ ফেব্রুয়ারি (সোমবার), ২০২৬

সিলেট-৬ আসনের বিয়ানীবাজার উপজেলায় সেনাবাহিনী মোতায়েন চেয়ে ইলেকশন কমিশন (ইসি) এবং নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটি বরাবরে আবেদন করেছেন বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও জেলার সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী। গত ৪ ও ৫ই ফেব্রুয়ারি- এই দুই আবেদন দাখিল করেন তিনি। আবেদনে এমরান চৌধুরী উল্লেখ করেন- ‘অন্যান্য জাতীয়...

বান্দরবানে শেষ মুহূর্তের প্রচারে ব্যস্ত প্রার্থীরা

৯ ফেব্রুয়ারি (সোমবার), ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শেষ মুহূর্তে বান্দরবানে জমে উঠেছে প্রচার-প্রচারণা। প্রার্থীরা ছুটে বেড়াচ্ছেন দূর-দূরান্তে। মারমা, চাকমা, ম্রো, ত্রিপুরা, তঞ্চঙ্গ্যা, বম, খুমি, লুসাই, খেয়াং, পাংখোয়া, চাক ও বাঙালিসহ ১৪টি জাতিগোষ্ঠীর বসবাস এই জেলায়। তবে জোটবদ্ধ বহিরাগত প্রার্থী ঘোষণায় বান্দরবান ৩০০নং সংসদীয় আসনে নির্বাচনী হাওয়া অনেকটায় বদলে গেছে। ভোটারদের মধ্যে নির্বাচনী আমেজে...