বাংলারজমিন

পঞ্চগড়ে বিএনপি’র সঙ্গে জামায়াত ও এনসিপি নেতাকর্মীদের সংঘর্ষ, আহত ১৩

১১ ফেব্রুয়ারি (বুধবার), ২০২৬

পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় বিএনপি সঙ্গে জামায়াত ও এনসিপি নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ১৩ জন আহত হয়েছেন। সোমবার রাত সাড়ে ১০টার পর উপজেলার ধামোর ইউনিয়নের রমজানপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। দু’পক্ষের ৯ জন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। বিএনপি...

নির্বাচনের সার্বিক পরিস্থিতি নিয়ে মৌলভীবাজারে জেলা প্রশাসকের প্রেস ব্রিফিং

১১ ফেব্রুয়ারি (বুধবার), ২০২৬

নির্বাচনকে অবাধ সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে উদ্যাপনের লক্ষ্যে গণমাধ্যমকর্মীদের সহযোগিতা চেয়েছেন মৌলভীবাজার জেলা প্রশাসক মো. তৌহিদুজ্জামান পাভেল। মঙ্গলবার বিকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে নির্বাচন নিয়ে সাংবাদিকদের প্রেস ব্রিফিংকালে জেলা প্রশাসক বলেন-ভোটগ্রহণের শুরু থেকে শেষ পর্যন্ত সাংবাদিকরা দায়িত্বশীল আচরণ করবেনÑ এমনটা প্রত্যাশা করেন তিনি। পাশাপাশি নতুন এক প্রেক্ষাপটে এবারের নির্বাচনে আইনশৃঙ্খলা...

সিলেটে ৮০ শতাংশ অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি র‌্যাব অধিনায়কের

১১ ফেব্রুয়ারি (বুধবার), ২০২৬

সিলেটে সার্বিক পরিস্থিতি শান্ত রয়েছে। বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া বড় ধরনের কোনো হুমকি বা ঝুঁকি নেই বলে জানিয়েছে র‌্যাব-৯। যৌথবাহিনীর অভিযানে ইতিমধ্যে প্রায় ৮০ শতাংশ অবৈধ অস্ত্র উদ্ধার করা হয়েছে জানিয়েছে র‌্যাবের এ সংস্থাটি। মঙ্গলবার দুপুরে সিলেটের মদনমোহন কলেজে সংবাদ সম্মেলনে এসব কথা জানান র‌্যাব-৯ এর অধিনায়ক উইং কমান্ডার...

গাজীপুর-৩, ৪ ও ৫ আসনে ভোটের সমীকরণ

১১ ফেব্রুয়ারি (বুধবার), ২০২৬

গাজীপুরের তিনটি গুরুত্বপূর্ণ সংসদীয় আসন-গাজীপুর-৩, ৪ ও ৫ আসনে জমজমাট নির্বাচনী মাঠ। প্রার্থীদের দৌড়ঝাঁপ, দলীয় কৌশল ও ভোটারদের নানা প্রত্যাশায় সরগরম এই জনপদ। এই তিন আসনে বিএনপি-জামায়াত, স্বতন্ত্রসহ বিভিন্ন দলের মোট ২২ প্রার্থী ভোটারদের আস্থা অর্জনে নানামুখী প্রতিশ্রুতি দিয়ে ভোটারদের মন জয় চেষ্টা করেছেন। অপরদিকে ভোটাররাও প্রার্থীদের যোগ্যতা, পূর্বের কর্মকাণ্ড...

ত্রিশালে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা নগদ টাকা লুট

১১ ফেব্রুয়ারি (বুধবার), ২০২৬

ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় এক চাল ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। এ সময় তার গোডাউনে থাকা প্রায় ১৫ লাখ টাকা লুট করে নিয়ে গেছে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও আতঙ্কের সৃষ্টি করেছে। নিহত ব্যবসায়ীর নাম সুশেন চন্দ্র সরকার। তিনি ত্রিশাল উপজেলার হরিরামপুর ইউনিয়নের সাউদকান্দা গ্রামের বাসিন্দা এবং মৃত রাসবিহারী...

রাজাপুরে জামায়াতের অফিসে আগুন

১১ ফেব্রুয়ারি (বুধবার), ২০২৬

ঝালকাঠির রাজাপুর উপজেলার সাতুরিয়া ইউনিয়নের ৭নং ওয়ার্ড-এর আমতলা বাজারে জামায়াতে ইসলামীর অফিসে আগুন দেয়ার অভিযোগ উঠেছে। গতকাল ভোররাতে এ ঘটনা ঘটে। খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনার পর সকালে উপজেলা জামায়াতের অফিসে উপজেলা জামায়াতে ইসলামীর আমীর কবির হোসেন ও ঝালকাঠি-১ আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ড. ফয়জুল...

সড়কের টেন্ডারের সিন্ডিকেট ভাঙতে পারিনি: ফাওজুল কবির

১১ ফেব্রুয়ারি (বুধবার), ২০২৬

সড়কের টেন্ডারের সিন্ডিকেট ভাঙতে পারিনি। এখানে অভিজ্ঞতার শর্তের কারণে একই লোক বারবার কাজ পাচ্ছে বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা ড. ফাওজুল কবির খান। গতকাল বিদ্যুৎ ভবনে ফোরাম ফর এনার্জি রিপোর্টার্স বাংলাদেশের (এফইআরবি) ‘এনার্জি ফর চেঞ্জ’ প্রকাশনার মোড়ক উন্মোচন অনুষ্ঠান শেষে তিনি এ মন্তব্য করেন।অন্তর্বর্তীকালীন সরকারের...

চাঁপাইনবাবগঞ্জের তিনটি আসনে মূল লড়াইয়ে বিএনপি-জামায়াত

১১ ফেব্রুয়ারি (বুধবার), ২০২৬

ভারতীয় সীমান্তবর্তী চাঁপাইনবাবগঞ্জের তিনটি সংসদীয় আসনে প্রধান প্রতিদ্বন্দ্বিতা বিএনপি ও জামায়াতে ইসলামীর মধ্যে। বিএনপি’র হেভিওয়েট তিন প্রার্থীই সাবেক সংসদ সদস্য হওয়ায় জয়ে আত্মবিশ্বাসী তারা। এদিকে বিএনপিকে চ্যালেঞ্জ জানাচ্ছেন জামায়াতের তিন প্রার্থী। বলছেন, পরিবর্তনের অপেক্ষায় থাকা ভোটারেরা বেছে নেবেন তাদেরকেই। ভোটের মাঠে প্রার্থীদের পাল্টাপাল্টি অভিযোগ থাকলেও, সুষ্ঠু পরিবেশে নির্বাচন হবে, আশা...

শিমুল বিশ্বাসের জন্য উজ্জীবিত পাবনা বিএনপি ঐক্যের বার্তায় চাঙ্গা নেতাকর্মী ও তৃণমূল

১১ ফেব্রুয়ারি (বুধবার), ২০২৬

বিশিষ্ট শ্রমিক নেতা ও সাবেক বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী শামছুর রহমান শিমুল বিশ্বাসকে পাবনা-৫ (সদর) আসনে দলীয় মনোনয়ন দেয়ায় পর থেকে পাবনা বিএনপি’র রাজনীতিতে নতুন প্রাণচাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মনোনয়ন ঘোষণার পর থেকেই জেলায় দলীয় নেতাকর্মীদের মধ্যে ঐক্য ও উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। দীর্ঘদিনের রাজনৈতিক সংগ্রামের অভিজ্ঞ এই নেতাকে স্বাগত জানিয়ে...

বাগেরহাট-৪ আসনে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা

১১ ফেব্রুয়ারি (বুধবার), ২০২৬

বাগেরহাট-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী কাজী খায়রুজ্জামান শিপন নানা অভিযোগ তুলে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন। গতকাল দুপুরে বাগেরহাট প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে এ তিনি এ ঘোষণা দেন। এ সময় প্রেস কনফারেন্স করে নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হবে না বলে তার নেতাকর্মীর ওপর বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে এমন অভিযোগ তুলেন তিনি।...

নির্বাচনে রংপুর জেলা পুলিশের ৬ স্তরের নিরাপত্তা পরিকল্পনা

১১ ফেব্রুয়ারি (বুধবার), ২০২৬

জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে রংপুরে ৬ স্তরের নিরাপত্তা পরিকল্পনা তৈরি করেছে জেলা পুলিশ। মঙ্গলবার পুলিশ লাইন্সে পুলিশ সদস্যদের নির্বাচনী ব্রিফিং প্যারেড শেষে জেলা পুলিশ সুপার মারুফাত হুসাইন সাংবাদিকদের জানান, নির্বাচনকে শান্তিপূর্ণ করতে জেলা পুলিশের আওতাধীন ৬৬৯টি কেন্দ্রে পুলিশ মোতায়েনসহ কেন্দ্রের বাইরে ইউনিয়ন ও পৌরসভা এলাকায় মোবাইল টিম, স্ট্রাইকিং ফোর্স,...

বিশ্বনাথ বিএনপি নেতা সুহেল আহমদ চৌধুরীর শেষ বিদায়ে জনতার ঢল

১১ ফেব্রুয়ারি (বুধবার), ২০২৬

সিলেট জেলা বিএনপি’র সাবেক সহ-সভাপতি, বিশ্বনাথ উপজেলা বিএনপি’র সাবেক আহ্বায়ক ও বিশ্বনাথ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সুহেল আহমদ চৌধুরীর জানাজায় বিএনপি নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষের ঢল নামে। মঙ্গলবার বেলা আড়াইটায় বিশ্বনাথ পৌরসভার ছারিকোনা এলাকায় অনুষ্ঠিত জানাজায় অংশ নেন বিএনপি’র যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির, সিলেট জেলা বিএনপি’র সভাপতি ও সিলেট জেলার সকল...

চট্টগ্রাম-৪ আসনে ৪৮ ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ, বাড়তি নিরাপত্তা

১১ ফেব্রুয়ারি (বুধবার), ২০২৬

চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড) আসনে আসন্ন নির্বাচনকে সামনে রেখে মোট ৪৮টি ভোটকেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে প্রশাসন। উপজেলার ৯টি ইউনিয়ন ও একটি পৌরসভা এলাকায় এসব কেন্দ্রকে অধিক ঝুঁকিপূর্ণ তালিকাভুক্ত করা হয়েছে। ঝুঁকিপূর্ণ কেন্দ্রের মধ্যে সৈয়দপুর ইউনিয়নে ৭টি, বারৈয়াঢালা ইউনিয়নে ৪টি, সীতাকুণ্ড পৌরসভায় ৩টি, মুরাদপুর ইউনিয়নে ২টি, বাড়বকুণ্ড ইউনিয়নে ৫টি, বাঁশবাড়িয়া ইউনিয়নে ৩টি,...

চাঁপাইনবাবগঞ্জ-১ আসনে ১৫৯টির মধ্যে ৯৯টি ঝুঁকিপূর্ণ

১১ ফেব্রুয়ারি (বুধবার), ২০২৬

আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনের প্রার্থীদর প্রচার-প্রচারণা ইতিমধ্যে শেষ হয়েছে। শুধু বাকি রয়েছে সাধারণ ভোটারদের ব্যালটে সিল মারা। আগামী ১২ই ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত ভোটাররা তাদের ভোটারাধিকার প্রয়োগ করবেন। এর মধ্যে নির্বাচন কমিশন ভোটগ্রহণের সমস্ত প্রস্তুতি সম্পন্ন করেছে। এদিকে চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনটি ১৫টি ইউনিয়ন ও একটি...

মাগুরায় ৫৪টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ

১১ ফেব্রুয়ারি (বুধবার), ২০২৬

আসন্ন সংসদ নির্বাচনকে সামনে রেখে মাগুরা-১ ও মাগুরা-২ আসনে মোট ৩০১টি কেন্দ্রের ৫৪ টিকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে আইনশৃঙ্খলা বাহিনী। এসব কেন্দ্রে স্বাভাবিকের তুলনায় অতিরিক্ত পুলিশ, বিজিবি, আনসার সদস্য মোতায়েন করার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। পুলিশ ও প্রশাসন সূত্রে জানা গেছে, মাগুরা-১ আসনে মোট কেন্দ্র রয়েছে ১৫৬ টি, মোট ভোট কক্ষের...

রাজনগরে জামায়াতকর্মীদের ওপর বিএনপি সমর্থকদের হামলা, আহত ৪

১১ ফেব্রুয়ারি (বুধবার), ২০২৬

মৌলভীবাজারের রাজনগরে বিএনপি’র কর্মী-সমর্থকদের হামলায় জামায়াতে ইসলামীর ৩ জন কর্মী আহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। একই সময়ে বিএনপি’র একজন কর্মী আহত হয়েছেন বলে জানা গেছে। এ সময় জামায়াতের সমর্থকদের একটি পিকআপ ভাঙচুর করা হয়েছে। আহত একজনকে ২৫০ শয্যার হসপিটালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় পরিস্থিতি উত্তপ্ত হলে রাজনগর থানার...

গাজীপুরে পোশাক শ্রমিকরা ভোট দিতে ছুটছেন গ্রামে সড়কে দুর্ভোগ

১১ ফেব্রুয়ারি (বুধবার), ২০২৬

গাজীপুরের শিল্প কারখানায় ৪ দিনের ছুটি ঘোষণা হাওয়ায় ভোট দিতে শ্রমিকরা ছুটছেন গ্রামের বাড়িতে। এতে ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানবাহনের চাপ কয়েক গুণ বেড়েছে। কোথাও কোথাও থেমে থেমে চলছে যানবাহন। এতে দুর্ভোগে পড়েছেন ঘরমুখী যাত্রীরা। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে দুর্ভোগ কমছে। জানা যায়, মঙ্গলবার সকাল থেকেই উত্তরাঞ্চল ও উত্তরবঙ্গমুখী...

সৈয়দপুরে লাঙ্গলের নির্বাচনী অফিসে হামলা, আহত ৯

১১ ফেব্রুয়ারি (বুধবার), ২০২৬

মব সৃষ্টি করে নীলফামারী-৪ (সৈয়দপুর-কিশোরগঞ্জ) আসনের লাঙ্গল প্রতীকের প্রার্থী সিদ্দিকুল আলমের সৈয়দপুরের নতুন বাবুপাড়া নির্বাচনী অফিসে হামলা চালানো হয়েছে। অভিযোগ আনা হয় ওই অফিস থেকে ভোটারের কাছে টাকা বিলি হচ্ছে। এতে ৯ জন কর্মী-সমর্থক আহত হন। এর মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। অভিযোগে জানা যায়, গত সোমবার...

শ্যামনগরে বিএনপি’র জনসভা

১০ ফেব্রুয়ারি (মঙ্গলবার), ২০২৬

সাতক্ষীরার শ্যামনগরে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ড. মো. মনিরুজ্জামানের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকাল ৩টায় উপজেলা বিএনপি’র আয়োজনে নকিপুর সরকারি হরিচরণ পাইলট হাইস্কুল মাঠে এ এই জনসভা অনুষ্ঠিত হয়। ড. মনিরুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন-বিএনপি’র কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব ও তারেক রহমানের আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা হুমায়ুন...