প্রথম পাতা

মন্ত্রিসভায় অনুমোদন

সচিবালয় যাচ্ছে শেরেবাংলা নগরে

১৯ অক্টোবর (সোমবার), ২০২৬

বাংলাদেশ সচিবালয় সরিয়ে রাজধানীর শেরেবাংলা নগরে (পুরনো বাণিজ্যমেলার মাঠ) নেয়া হবে। বর্তমানে আবদুল গনি রোডে অবস্থিত সচিবালয়। ২০২৯ সালে নতুন জায়গায় অফিস শুরু হবে। রোববার বিকালে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে সচিবালয় স্থানান্তরের প্রস্তাব অনুমোদন দেয়া হয়।বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে মন্ত্রিসভার এ সিদ্ধান্ত জানান মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল...

উত্তরায় পোশাক শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, আহত অর্ধশত

১৮ অক্টোবর (রবিবার), ২০২৬

রাজধানীর উত্তরায় পোশাক শ্রমিকদের চলমান আন্দোলনের পঞ্চম দিনে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ১৯ জন পুলিশ সদস্যসহ অর্ধশতাধিক আহত হয়েছেন। এ সময় পুলিশের দু’টি ভাঙচুর করা হয়। শনিবার বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উত্তরার ৪ নম্বর সেক্টরের রাজলক্ষ্মী এলাকায় এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী, আন্দোলনরত শ্রমিক ও পুলিশের সঙ্গে কথা...

ফ্যামিলি ও কৃষক কার্ড কমাবে মূল্যস্ফীতি ও দারিদ্র্য: আইএমএফ

১৭ অক্টোবর (শনিবার), ২০২৬

মধ্যপ্রাচ্যের চলমান সংকট ও উত্তরাধিকার সূত্রে পাওয়া দীর্ঘস্থায়ী মূল্যস্ফীতির কারণে সাধারণ মানুষ, বিশেষ করে নিম্নআয়ের শ্রমজীবী জনগোষ্ঠী চাপে থাকলেও সরকারের ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড ও সামাজিক সুরক্ষা কর্মসূচি মানুষের দুর্ভোগ লাঘব এবং দারিদ্র্য হ্রাসে কার্যকর ভূমিকা রাখবে বলে মনে করছে বিশ্বব্যাংক ও আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। এসব কর্মসূচির মাধ্যমে দারিদ্র্যসীমার...

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু

১০ হাজার যাবে বিনা খরচে

১৬ অক্টোবর (শুক্রবার), ২০২৬

মালয়েশিয়ার শ্রমবাজারে বাংলাদেশি কর্মী নিয়োগ প্রক্রিয়া শুরুর ঘোষণা দিয়েছে সরকার। দেশটিতে কর্মী পাঠানোর জন্য বাংলাদেশি সরকারি-বেসরকারি মোট ৩৩৮টি রিক্রুটিং এজেন্সিকে তালিকাভুক্ত করতে সম্মত হয়েছে মালয়েশিয়া। পাশাপাশি বাংলাদেশের বিশেষ অনুরোধে ১০ হাজার কর্মীকে সম্পূর্ণ বিনা খরচে (জিরো কস্ট) নেয়ার বিষয়ে নীতিগতভাবে একমত হয়েছে দেশটির কর্তৃপক্ষ। গতকাল প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের...

ডেঙ্গুতে একদিনে ১০ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২০০০

১৬ অক্টোবর (শুক্রবার), ২০২৬

সারা দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ১০ জনের মৃত্যু হয়েছে। চলতি বছরে এ পর্যন্ত মোট প্রাণহানি দাঁড়ালো ৩৩১ জনে। গত একদিনে ডেঙ্গু নিয়ে নতুন করে ১ হাজার ৯৪৩ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন এক লাখ ৭ হাজার ২৫৯ জন। গতকাল স্বাস্থ্য...

শাহজালালে ১০০ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৫৩৯৩ যাত্রী

১৫ অক্টোবর (বৃহস্পতিবার), ২০২৬

হুতি বিদ্রোহীদের ধারাবাহিক আক্রমণের ফলে সৌদি আরবে ফ্লাইট চলাচল বিঘ্নিত হচ্ছে। বুধবার সন্ধ্যা পর্যন্ত ১০০ ফ্লাইট বাতিলের তথ্য জানালো বিমানবন্দর কর্তৃপক্ষ। বাতিল করা ফ্লাইটের যাত্রীর সংখ্যা ১৫ হাজার ৩৯৩ জন। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের জনসংযোগ বিভাগের সহকারী পরিচালক কাওছার মাহমুদ জানান, পরিস্থিতি স্বাভাবিক না হলে ফ্লাইট বাতিলের ধারাবাহিকতা অব্যাহত থাকবে। তিনি...

সাতক্ষীরায় ধর্ম অবমাননার অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা

১৫ অক্টোবর (বৃহস্পতিবার), ২০২৬

সাতক্ষীরায় ধর্ম অবমাননার অভিযোগে ওয়াহিদুজ্জামান শামীম (৩৮) নামের এক যুবককে দুই দফায় পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। প্রথম দফায় মারধরের পর পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। পরে রাতে একদল লোক হাসপাতালে ঢুকে তাকে ছিনিয়ে নিয়ে আবারও মারধর করেন। গুরুতর অবস্থায় সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।ঘটনার সূত্রপাত...

মক্কা-মদিনার ওপর হুমকি এলে বাংলাদেশ বসে থাকবে না- শামা ওবায়েদ

১৩ অক্টোবর (মঙ্গলবার), ২০২৬

পবিত্র মক্কা ও মদিনার ওপর কোনো হুমকি এলে বাংলাদেশ বসে থাকবে না বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। বলেছেন, মক্কা-মদিনা সারা বিশ্বের মুসলমানদের ঐক্যের জায়গা। এটি সাধারণ কোনো কূটনৈতিক বিষয় নয়। এর সঙ্গে আবেগ জড়িত। তাই মক্কা ও মদিনার ওপর হুমকি এলে বাংলাদেশ অবশ্যই সাহায্যের হাত বাড়িয়ে দেবে।গতকাল বাংলাদেশ...