দেশ বিদেশ

কু-প্রস্তাবে রাজি না হওয়ায় জামিলাকে হত্যা বাধা দেয়ায় দাদিকেও হত্যা

২ মার্চ (সোমবার), ২০২৬

পাবনার ঈশ্বরদী উপজেলায় আলোচিত দাদি-নাতনি হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ। কু-প্রস্তাবে রাজি না হওয়ায় মাদ্রাসাছাত্রী জামিলা আক্তার সেতু (১৫) এবং তাকে রক্ষা করতে এগিয়ে আসায় তার দাদি সুফিয়া বেগমকে (৬৫) নৃশংসভাবে হত্যা করে আত্মীয় শরিফুল ইসলাম (৩০)। রোববার বিকাল সাড়ে চারটায় পাবনা পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব...

রমজানের পরই সিটি করপোরেশন নির্বাচন: ইসি মাছউদ

২ মার্চ (সোমবার), ২০২৬

পবিত্র রমজান মাসের পরই স্থানীয় সরকার পর্যায়ের সিটি করপোরেশন নির্বাচন হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) আব্দুর রহমানেল মাছউদ। বলেন, এর আগে আমাদের উপ-নির্বাচন ও নির্বাচন রয়েছে, সেগুলোর তফসিল ঘোষণা করা হয়েছে। সেগুলোও যথাসময়ে অনুষ্ঠিত হবে। গতকাল রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনের মিডিয়া সেন্টারে রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি...

সকল পক্ষকে সর্বোচ্চ সংযম প্রদর্শনের আহ্বান বাংলাদেশের

২ মার্চ (সোমবার), ২০২৬

সাম্প্রতিক হামলার ঘটনায় ইরানে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে সরকার। আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকল পক্ষকে সর্বোচ্চ সংযম প্রদর্শন ও কূটনৈতিক পথে ফিরে আসার আহ্বান জানিয়েছে বাংলাদেশ। রোববার পররাষ্ট্র মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, হামলার প্রেক্ষাপটে ইরানে বসবাসরত বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তা ও সুরক্ষা...

ইকবাল করিম ভূঁইয়াকে ট্রাইব্যুনাল

এটা সর্বোচ্চ আদালত, আপনি সাবধানে কথা বলবেন

২ মার্চ (সোমবার), ২০২৬

সেনা কর্মকর্তাদের পোস্টিং নিয়ে পরস্পরবিরোধী বক্তব্য দিলে ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান গোলাম মর্তূজা মজুমদার সাবেক সেনা প্রধান ইকবাল করিম ভূঁইয়াকে সতর্ক করে বলেন, এটা সর্বোচ্চ আদালত। আপনি সাবধানে কথা বলবেন। কারণ আপনারও ক্ষতি হতে পারে, এমনকি মামলাও হতে পারে। আওয়ামী লীগ সরকারের শাসনামলে শতাধিক মানুষকে গুম-খুনের অভিযোগে সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল...

ওয়াশিংটন পোস্টের রিপোর্ট

মিত্র দেশ সৌদি আরব ও ইসরাইলের চাপে ইরানে হামলা চালিয়েছেন ট্রাম্প

২ মার্চ (সোমবার), ২০২৬

মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প শনিবার ইরানের বিরুদ্ধে ভয়াবহ হামলা চালিয়েছেন। চারজন সূত্রের তথ্য অনুযায়ী, এই সিদ্ধান্তে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের দুই ‘অস্বাভাবিক মিত্র’ ইসরাইল এবং সৌদি আরবের দীর্ঘ সপ্তাহব্যাপী প্রচেষ্টা ভূমিকা রেখেছে। এই হামলায় ইসরাইল এবং মার্কিন বাহিনী ইরানের সর্বো”চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিকে ক্ষমতা থেকে সরানোর জন্য সমন্বিতভাবে কাজ করেছে। তিনি...

৫ ডিসিকে প্রত্যাহার

২ মার্চ (সোমবার), ২০২৬

পাঁচ জেলার জেলা প্রশাসককে (ডিসি) প্রত্যাহার করেছে সরকার। গাজীপুর, পঞ্চগড়, কুষ্টিয়া, নেত্রকোণা ও চাঁপাইনবাবগঞ্জের ডিসিকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে। রোববার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়। প্রত্যাহার করা উপ-সচিব পদমর্যাদার এ কর্মকর্তাদের পরবর্তী পদায়নের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে। প্রত্যাহার করা কর্মকর্তাদের মধ্যে রয়েছেন- গাজীপুরের...

গুপ্ত রাজনীতি পরিহারের আহ্বান ছাত্রদল সভাপতির

২ মার্চ (সোমবার), ২০২৬

গুপ্ত ও নেতিবাচক রাজনৈতিক চর্চা পরিহারের আহ্বান জানিয়েছেন ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। তিনি বলেন, আয়াতুল্লাহ আলী খামেনি নিজ বাসভবন ও কার্যালয়ে অব¯’ান করেই বিশ্বের অন্যতম পরাশক্তির বিরুদ্ধে লড়াই করেছেন। তিনি কখনো গুপ্ত রাজনীতি করেননি। তাহলে বাংলাদেশে কেন আড়ালে রাজনীতি করতে হবে?রোববার বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল-এর উদ্যোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আয়োজিত...

কালাইয়ে পরকীয়া সন্দেহে স্ত্রীকে হত্যা, পলাতক স্বামী

২ মার্চ (সোমবার), ২০২৬

জয়পুরহাটের কালাই উপজেলায় পরকীয়া সন্দেহে ও পারিবারিক কলহের জেরে এক গৃহবধূকে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। ঘটনার পর থেকে অভিযুক্ত স্বামী পলাতক রয়েছেন। শনিবার দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে উপজেলার জিন্দারপুর ইউনিয়নের এলতা উত্তরপাড়া গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। ¯’ানীয়রা জানান, নিহত খালেদা বিবি (৩৫) এলতা গ্রামের আবদুল খালেকের মেয়ে।...

৯৭৩ শিক্ষাপ্রতিষ্ঠানকে ৯০ কোটি টাকা ফেরতের নির্দেশ

২ মার্চ (সোমবার), ২০২৬

সারা দেশের ৯৭৩টি শিক্ষাপ্রতিষ্ঠানের সর্বশেষ পরিদর্শন ও নিরীক্ষা প্রতিবেদনের তালিকা প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়ের পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তর (ডিআইএ)। রোববার অধিদপ্তরের পরিচালক প্রফেসর এম. এম. সহিদুল ইসলামের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। এতে এসব শিক্ষাপ্রতিষ্ঠান থেকে অন্যায়ভাবে নেয়া প্রায় ৯০ কোটি টাকা ফেরতের নির্দেশ দেয়া হয়েছে। প্রকাশিত...

হাসপাতালে ভর্তি আমীর খসরু

২ মার্চ (সোমবার), ২০২৬

অসুস্থবোধ করায় হাসপাতালে ভর্তি হয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। গতকাল তার ব্যক্তিগত সহকারী শহীদুজ্জামান এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, স্যার গত শনিবার অসুস্থবোধ করায় গুলশানের ইউনাইটেড হাসপাতালে ভর্তি হয়েছেন। আজকে (রোববার) অনেকটা সুস্থবোধ করছেন। তিনি চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে আছেন।বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু ত্রয়োদশ সংসদ নির্বাচনে...

ভারতে আটকে পড়া বিদেশিদের সাহায্যের আশ্বাস নয়াদিল্লির

২ মার্চ (সোমবার), ২০২৬

পশ্চিম এশিয়ায় সাম্প্রতিক সংঘাত ও উত্তেজনার কারণে ভারতে থাকা বিদেশি নাগরিকদের উদ্বিগ্ন হওয়ার প্রয়োজন নেই বলে জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রক। ভিসার মেয়াদ বৃদ্ধি বা আপাতত তাদের ভারতে থাকার বিষয়টি নিশ্চিত করতে সব রকম সহায়তা করতে ভারত প্রস্তুত বলে জানানো হয়েছে। বিদেশি নাগরিকদের পরামর্শ দেয়া হয়েছে, তারা যেন তাদের নিকটবর্তী বিদেশি...

কলমাকান্দা স্বাস্থ্য কমপ্লেক্স

এক যুগ ধরে বন্ধ সিজারিয়ান অপারেশন

২ মার্চ (সোমবার), ২০২৬

নেত্রকোণার কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অজ্ঞানকারী (অ্যানেসথেসিয়া) ও গাইনি বিশেষজ্ঞ চিকিৎসকের অভাবে প্রায় এক যুগ ধরে বন্ধ রয়েছে প্রসবকালীন সিজারিয়ান অপারেশন। ফলে জরুরি ও জটিল প্রসব পরিস্থিতিতে গর্ভবতী মায়েদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।জানা যায়, ৫০ শয্যার এ সরকারি হাসপাতালে সিজার অপারেশনের জন্য অপারেশন থিয়েটার ও প্রয়োজনীয় যন্ত্রপাতি রয়েছে। সম্প্রতি, সাতজন...

রমজানে সবজির দামে স্বস্তি

১ মার্চ (রবিবার), ২০২৬

মুসলমানদের পবিত্র সংযমের মাস রমজানের দ্বিতীয় সপ্তাহে এসে রাজধানীর কাঁচাবাজারে স্বস্তির খবর মিলেছে। ইফতারির অন্যতম উপকরণ লেবু, শসা ও বেগুনসহ অধিকাংশ সবজি ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম কমেছে। তবে মাছ ও গরুর মাংসের দামে কিছুটা ঊর্ধ্বগতি লক্ষ্য করা গেছে। রাজধানীর শনির আখড়া, কাওরান বাজার ও সেগুনবাগিচাসহ বিভিন্ন বাজার ঘুরে দেখা...

যমুনা ছেড়ে গুলশানের বাসায় ড. ইউনূস

১ মার্চ (রবিবার), ২০২৬

রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা ছেড়ে গুলশানে নিজের বাসায় উঠেছেন অন্তর্বর্তী সরকারের সদ্য সাবেক প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস। সাবেক প্রধান উপদেষ্টার গাড়িবহরে বিশেষ নিরাপত্তা বাহিনীর (এসএসএফ) সদস্য এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের একাধিক গাড়ি ছিল। তার গাড়িবহরটি যমুনা থেকে বের হয়ে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড় হয়ে গুলশানের দিকে যায়। গতকাল বিকাল...

এক বছরে ৪০৩ শিক্ষার্থীর আত্মহত্যা

১ মার্চ (রবিবার), ২০২৬

দেশে উদ্বেগজনক হারে বেড়েছে শিক্ষার্থীদের আত্মহত্যার প্রবণতা। ২০২৫ সালের মাত্র এক বছরে সারা দেশে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় ও মাদ্রাসার অন্তত ৪০৩ শিক্ষার্থী আত্মহত্যা করেছে। এদের মধ্যে দুই-তৃতীয়াংশই ১৩-১৯ বছর বয়সী কিশোর-কিশোরী। আর এই আত্মহননের পেছনে সবচেয়ে বড় কারণ হতাশা ও অভিমান। দেশের ১৬৫টি স্থানীয় ও জাতীয় গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন বিশ্লেষণ...

ড. ইউনূসের সঙ্গে প্রধানমন্ত্রীর প্রতিনিধিদলের সাক্ষাৎ

১ মার্চ (রবিবার), ২০২৬

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের একটি প্রতিনিধিদল। শনিবার বেলা ৩টায় প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অব. একেএম শামছুল ইসলামের নেতৃত্বে তিন সদস্যের এই প্রতিনিধিদল সাক্ষাৎ করে। প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। প্রতিনিধিদলের...

ঈদে ভাড়া বাড়ালে কঠোর ব্যবস্থা: সড়ক পরিবহন মন্ত্রী

১ মার্চ (রবিবার), ২০২৬

আসন্ন ঈদুল ফিতরে নৌপথসহ গণপরিবহনে ভাড়া বৃদ্ধি করলে কঠোর ব্যবস্থা নেবে সরকার। নৌপরিবহন, সড়ক ও সেতু এবং রেলপথ মন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, পরিবহন সেক্টরে স্পষ্ট বার্তা দেয়া হয়েছে। কোনো অবস্থাতেই ভাড়া বৃদ্ধি করা যাবে না। কেউ ভাড়া বাড়ানোর চেষ্টা করলে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। পাশাপাশি চাঁদাবাজির...

দল মনোনয়ন দিলে ঢাকা দক্ষিণ সিটিতে মেয়র নির্বাচন করতে চান ইশরাক

১ মার্চ (রবিবার), ২০২৬

দল মনোনয়ন দিলে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র পদে নির্বাচন করতে চান বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। শনিবার দুপুরে নগর ভবনে দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আবদুস সালামের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। ঢাকা মহানগরের সমস্যা নিয়ে দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসককের...

যেসব কারণে ইরানে হামলা করেছে যুক্তরাষ্ট্র

১ মার্চ (রবিবার), ২০২৬

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানে হামলার লক্ষ্য হলো ‘আমেরিকান জনগণকে রক্ষা করা’। যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ হামলার উদ্দেশ্য হলো- ‘ইরানি শাসনের আসন্ন হুমকি নির্মূল করা’। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী ইরানে বড় ধরনের সামরিক অভিযান শুরু করেছে। আমাদের লক্ষ্য হলো ইরানি শাসনের হুমকি দূর করে আমেরিকান জনগণকে রক্ষা করা। তিনি...

সোমবার দেয়া হবে মোহন রায়হানকে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার

১ মার্চ (রবিবার), ২০২৬

কবি মোহন রায়হানকে সোমবার বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার প্রদান করা হবে। গতকাল সংস্কৃতি মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, কবি মোহন রায়হানকে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার-২০২৬ প্রদান করার ঘোষণা দেয়ার পর থেকে বিভিন্ন পত্রিকা ও সোশ্যাল মিডিয়ায় বিরূপ সমালোচনা হওয়ায় তাৎক্ষণিকভাবে এ পুরস্কার প্রদান স্থগিত রেখে...

সরকারের কাছে যে প্রত্যাশা পঞ্চগড়বাসীর

১ মার্চ (রবিবার), ২০২৬

প্রধানমন্ত্রী তারেক রহমান তথা বর্তমান সরকারের কাছে পঞ্চগড় জেলাবাসীর দাবি বহুমুখী। বিশেষ করে সংসদ সদস্যের নির্বাচনী প্রতিশ্রুতির দ্রুত বাস্তবায়ন, খাদ্যপণ্যের দাম স্বাভাবিকের মধ্যে রাখা, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, প্রতিটি রাজনৈতিক দলকে সমান সুযোগ দেয়াসহ কর্মসংস্থান সৃষ্টির প্রত্যাশা করছেন মানুষ। পঞ্চগড় এম আর সরকারি কলেজ এলাকার সরকার হায়দার নামের এক বিশিষ্ট ব্যক্তি...

হবিগঞ্জে পুরনো ঘটনা নিয়ে নতুন মামলা

শেখ হাসিনাসহ ৫৬ আসামি

২৮ ফেব্রুয়ারি (শনিবার), ২০২৬

বৈষম্যবিরোধী আন্দোলনের ১৮ মাস পর হবিগঞ্জে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৫৬ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। বিএনপি সরকার গঠনের পর পুরনো ঘটনা নিয়ে নতুন করে এ মামলায় ব্যাপক চাঞ্জল্যের সৃষ্টি হয়। বৃহস্পতিবার দুপুরে বানিয়াচং উপজেলার আমিরখানি গ্রামের ইয়াকুব আলীর পুত্র ছাত্রদল সমর্থক মাহমুদুল হাসান বাদী হয়ে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলি-১...

পাকিস্তান-আফগানিস্তান সংঘর্ষে বিশ্ব জুড়ে প্রতিক্রিয়া

২৮ ফেব্রুয়ারি (শনিবার), ২০২৬

পাকিস্তান ঘোষণা দিয়েছে যে, তারা এখন আফগানিস্তানের তালেবান সরকারের বিরুদ্ধে ‘উন্মুক্ত যুদ্ধে’ লিপ্ত রয়েছে। কাবুলে বিস্ফোরণের খবর পাওয়া গেছে এবং সীমান্তের বিভিন্ন স্থানে লড়াই অব্যাহত রয়েছে। পাকিস্তান জানিয়েছে, তারা আফগানিস্তানের ভেতরে কান্দাহার ও পাকতিকা প্রদেশেও হামলা চালিয়েছে। তালেবান মুখপাত্র জবিহুল্লাহ মুজাহিদ কয়েক ঘণ্টা আগে বলেন, আফগানিস্তান ‘ডুরান্ড লাইন’ বরাবর পাকিস্তানি...