দেশ বিদেশ

গণভোটের রায় বাস্তবায়নে প্রয়োজনে আবারো জীবন দেবো: জামায়াত আমীর

১৪ এপ্রিল (মঙ্গলবার), ২০২৬

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, গণভোটের রায়ের মাধ্যমে ‘জুলাইয়ের আকাক্সক্ষা’ বাস্তবায়ন করা হবে এবং এ জন্য প্রয়োজন হলে আবারো জীবন দিতেও প্রস্তুত রয়েছেন তারা। সোমবার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট (আইইডিবি) মিলনায়তনে আয়োজিত ‘গণভোটের রায়ের বিরুদ্ধে সরকার: সংকটের মুখোমুখি দেশ’ শীর্ষক জাতীয় সেমিনারে...

ডেবিট-ক্রেডিট কার্ড জালিয়াতি চক্রের ফাঁদ/১৩ লাখ টাকা হারালেন বিদ্যুৎ কর্মকর্তা

১৪ এপ্রিল (মঙ্গলবার), ২০২৬

ক্রেডিট ও ডেবিট কার্ড প্রতারণা চক্রের এক সদস্যকে গ্রেপ্তার করেছে সিআইডি সাইবার পুলিশ সেন্টার (সিপিসি) ইউনিট। তার নাম মো. রাকিবুল ইসলাম (২৩)। তিনি বিদ্যুৎ বিভাগের একজন ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে ডেবিট ও ক্রেডিট কার্ড আপগ্রেড-সংক্রান্ত কর্মকর্তা হিসেবে পরিচয় দিয়ে জরুরি ভিত্তিতে কার্ডের তথ্য হালনাগাদের কথা বলেন। সরল বিশ্বাসে তিনি তার ডেবিট...

পহেলা বৈশাখে বন্ধ থাকবে মেট্রোরেলের দুই স্টেশন

১৪ এপ্রিল (মঙ্গলবার), ২০২৬

পহেলা বৈশাখে মেট্রোরেলের ঢাকা বিশ্ববিদ্যালয় ও শাহবাগ স্টেশন বন্ধ থাকবে বলে জানিয়েছে মেট্রোরেল পরিচালনাকারী প্রতিষ্ঠানÑ ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। সোমবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় ডিএমটিসিএল। সংবাদ বিজ্ঞপ্তিতে ডিএমটিসিএল বলেছে, মেট্রোরেলের সম্মানিত যাত্রীসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামীকাল ১৪ই এপ্রিল (মঙ্গলবার) শাহবাগ মেট্রো স্টেশন দুপুর...

আগামী সপ্তাহে চালু হতে পারে ভারতীয় ভিসা: হুমায়ুন কবির

১৪ এপ্রিল (মঙ্গলবার), ২০২৬

আগামী সপ্তাহে বাংলাদেশিদের জন্য ভারতীয় মেডিকেল ভিসা ও ব্যবসায়ী ভিসা চালু হতে পারে বলে আশা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। একইসঙ্গে ভারতের মাটিতে বসে গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে যাতে অস্থিতিশীল করতে না পারেন সে বিষয়ে দেশটিকে বলা হয়েছে বলে জানিয়েছেন তিনি। সোমবার প্রধানমন্ত্রী তারেক রহমানের...

শুভ নববর্ষ আজ

১৪ এপ্রিল (মঙ্গলবার), ২০২৬

আজ পহেলা বৈশাখ। বাংলা নববর্ষ। পুরনো বছরের জীর্ণতা, গ্লানি ও শোককে বিদায় জানিয়ে শুরু হচ্ছে নতুনের পথচলা। স্বাগত ১৪৩৩ বঙ্গাব্দ। নানা আয়োজনে নতুন বছরকে বরণ করে নিতে দেশ জুড়ে চলছে উৎসবের আমেজ। চৈত্র সংক্রান্তি ও ঐতিহ্যবাহী হালখাতা আয়োজনসহ বিভিন্ন কর্মসূচির মাধ্যমে গতকাল বিদায় জানানো হয়েছে পুরনো বছরকে। আজ সকালের সূর্যোদয়ের...

আজিমপুরে সাবেক আইনমন্ত্রী শফিক আহমেদের দাফন

১৪ এপ্রিল (মঙ্গলবার), ২০২৬

দু’দফা জানাজা শেষে সাবেক আইনমন্ত্রী শফিক আহমেদের মরদেহ রাজধানীর আজিমপুর গোরস্থানে দাফন করা হয়েছে। সোমবার সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে জানাজার নামাজ শেষে তার মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে নেয়া হয়। সেখানে সর্বস্তরের শ্রদ্ধা নিবেদন শেষে বিকাল সাড়ে ৫টায় আজিমপুর গোরস্থানে সহধর্মিণী মাহফুজা খানমের পাশে তাকে দাফন করা হয়। এদিন, বেলা সাড়ে ১১টার...

বাজেটে ব্যবসায়ীদের ওপর খড়্গ নামবে না: বাণিজ্যমন্ত্রী

১৪ এপ্রিল (মঙ্গলবার), ২০২৬

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, টেকসই অর্থনৈতিক ব্যবস্থাপনার জন্য করের আওতা বাড়ানো অপরিহার্য। তবে আসন্ন ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে দেশের ব্যবসায়ীদের ওপর কোনো খড়্গ নামবে না বলে আশ্বস্ত করেছেন তিনি। সোমবার রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে ‘প্রাক-বাজেট আলোচনা ২০২৬-২৭: বেসরকারি খাতের প্রত্যাশা’ শীর্ষক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। ঢাকা চেম্বার অব কমার্স...

‘তরুণ প্রজন্মকে বিসিএস অসুখ থেকে বের হওয়ার আহ্বান’

১৪ এপ্রিল (মঙ্গলবার), ২০২৬

গত এক বছরের সংস্কার প্রতিবেদন প্রকাশ করেছে বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন (পিএসসি)। বড় ধরনের সংস্কার ও পরিবর্তনের পথে হাঁটছে প্রতিষ্ঠানটি। সোমবার দুপুরে রাজধানীর সোনারগাঁও হোটেলে পিএসসি’র আয়োজনে গ্রিডলক থেকে শাসনব্যবস্থার নবায়ন: বিপিএসসি সংস্কার প্রতিবেদনে পরিকল্পনাগুলো জনসম্মুখে তুলে ধরা হয়। এর আগে ২০২৪ সালের অক্টোবর মাসে দায়িত্ব গ্রহণ করে নতুন সংস্কার...

খোলাচিঠি লিখে জাতীয় মানবাধিকার কমিশন সদস্যদের পদত্যাগ

১৩ এপ্রিল (সোমবার), ২০২৬

জাতীয় মানবাধিকার কমিশনের সদস্যরা সরকারের প্রতি খোলাচিঠি দিয়ে একযোগে পদত্যাগ করেছেন । সংসদে উপস্থাপিত ‘ভুল তথ্যের জবাব’, অন্তর্বর্তী সরকারের জারি করা অধ্যাদেশগুলোর বিরুদ্ধে সরকারের প্রকৃত আপত্তি চিহ্নিতকরণ এবং ভবিষ্যৎ আইনের গুণগত মান বিচারের প্রস্তাব নিয়ে খোলাচিঠি দিয়েছেন তারা। চিঠির শুরুতে বলা হয়, ‘সংশ্লিষ্ট অধ্যাদেশগুলো সংসদে পাস না হওয়ায় ভুক্তভোগীরা আমাদের...

বিএনপি জাতির সঙ্গে প্রতারণা করে যাত্রা শুরু করেছে: জামায়াত আমীর

১৩ এপ্রিল (সোমবার), ২০২৬

বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, বিএনপি জাতির সঙ্গে প্রতারণা করে তাদের যাত্রা শুরু করেছে। তারা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেননি। গতকাল রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে ১১ দলীয় ঐক্যের উদ্যোগে জুলাই শহীদ পরিবার ও জুলাইযোদ্ধাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। জামায়াত...

পীরের লাশ পুলিশ প্রহরায় দাফন

আস্তানায় নেই ভক্তদের আনাগোনা, আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন

১৩ এপ্রিল (সোমবার), ২০২৬

কুষ্টিয়ার দৌলতপুরে পবিত্র কোরআন অবমাননার অভিযোগ এনে বিক্ষুব্ধ এলাকাবাসীর হামলায় নিহত ‘পীর’ শামীম রেজা বা শামীম জাহাঙ্গীর (৫৫) এর দাফন সম্পন্ন হয়েছে। রোববার বিকাল সাড়ে ৫টায় পুলিশ প্রহরায় দক্ষিণ-পশ্চিম ফিলিপনগর কবরস্থানে জানাজা শেষ তার দাফন সম্পন্ন করা হয়। এর আগে বিকাল সাড়ে ৩টায় নিহত শামীম রেজার মরদেহ কুষ্টিয়া জেনারেল হাসপাতালে...

নিকাহ রেজিস্ট্রার নিয়োগে ফের সক্রিয় সিন্ডিকেট

১৩ এপ্রিল (সোমবার), ২০২৬

নিকাহ রেজিস্ট্রার (কাজী) নিয়োগকে ঘিরে একটি প্রভাবশালী সিন্ডিকেটের তৎপরতা আবারো সক্রিয় হওয়ার অভিযোগ উঠেছে। ভুক্তভোগী কাজীসহ সংশ্লিষ্ট সচেতন মহল বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে আইন মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। সম্প্রতি আইন মন্ত্রণালয়ে দাখিল করা লিখিত অভিযোগে বলা হয়েছে, ২০১৩ সালে নিকাহ রেজিস্ট্রার নিয়োগকে কেন্দ্র করে রাজধানীতে...

বিএনপি’র মনোনয়ন ফরম বিক্রি ১০৭২, জমা পড়লো তিনশ’

১৩ এপ্রিল (সোমবার), ২০২৬

রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় পরিণত হয়েছিল এক রাজনৈতিক মিলনমেলায়। সংরক্ষিত নারী আসনের নমিনেশন ফরম সংগ্রহ ও জমা দেয়ার শেষ দিনকে ঘিরে। রোববার সকাল থেকেই দলীয় কার্যালয়ে নেতা-কর্মী ও সম্ভাব্য প্রার্থীদের ঢল নামে। ত্রয়োদশ পার্লামেন্ট ইলেকশনে সংরক্ষিত নারী আসনের নমিনেশন পেতে আগ্রহী হাজারো নারী নেত্রী ও তাদের সমর্থকরা...

নবনির্বাচিত দুই এমপি’র শপথ

১৩ এপ্রিল (সোমবার), ২০২৬

প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে শেরপুর-৩ ও বগুড়া-৬ আসনের নবনির্বাচিত দুই এমপি ত্রয়োদশ জাতীয় সংসদের সদস্য হিসেবে শপথ নিয়েছেন। রোববার বেলা ১২টায় জাতীয় সংসদ ভবনের পঞ্চম তলায় স্পিকারের কক্ষে এই শপথ অনুষ্ঠিত হয়। সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ নবনির্বাচিত শেরপুর-৩ আসনের মো. মাহমুদুল হক রুবেল এবং বগুড়া-৬ আসনের রেজাউল করিম বাদশাকে...

২৪ টাকা ৫৯ পয়সা বাড়লো ফার্নেস অয়েলের দাম

১৩ এপ্রিল (সোমবার), ২০২৬

দেশে ফার্নেস অয়েলের (এইচএফও) দাম বড় ধরনের বৃদ্ধি করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি লিটার ফার্নেস অয়েলের দাম ৭০ টাকা ১০ পয়সা থেকে বাড়িয়ে ৯৪ টাকা ৬৯ পয়সা নির্ধারণ করা হয়েছে। অর্থাৎ লিটারে দাম বেড়েছে ২৪ টাকা ৫৯ পয়সা। নতুন এই মূল্য রোববার মধ্যরাত ১২টা থেকে...

আপাতত ভোজ্য তেলের দাম বাড়ছে না: বাণিজ্যমন্ত্রী

১৩ এপ্রিল (সোমবার), ২০২৬

দেশে আপাতত ভোজ্য তেলের দাম বাড়ছে না বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। রোববার বাণিজ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে ভোজ্য তেল সরবরাহকারী প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিদের সঙ্গে আলোচনার পর তিনি এ কথা বলেন। বাণিজ্যমন্ত্রী বলেন, জনগণের কথা ভেবে আপাতত ভোজ্য তেলের দাম বাড়ানো হচ্ছে না। দেশে কোনো পণ্যেরই দাম বাড়াতে চায় না সরকার। তিনি...

মধ্যপ্রাচ্যে যুদ্ধবিধি লঙ্ঘন বন্ধের আহ্বান জাতিসংঘ সংস্থাগুলোর

১৩ এপ্রিল (সোমবার), ২০২৬

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধে আন্তর্জাতিক আইন ও যুদ্ধবিধির ব্যাপক লঙ্ঘনের ঘটনায় দায়মুক্তির সংস্কৃতি বন্ধের আহ্বান জানিয়েছে একাধিক জাতিসংঘ সংস্থা। শনিবার দেয়া এক যৌথ বিবৃতিতে জাতিসংঘের বিভিন্ন সংস্থার প্রধানরা বলেন, যুদ্ধের নিয়ম আছে এবং সেই নিয়ম অবশ্যই মানতে হবে। বিবৃতিতে তারা বলেন, এই অঞ্চলে চলমান সংঘাতে যুদ্ধের নিয়ম ও আন্তর্জাতিক মানবিক আইনের...

নির্বাচন নিয়ে দ্বন্দ্ব, ছেলের পিস্তলের গুলিতে আহত বাবা

১৩ এপ্রিল (সোমবার), ২০২৬

ময়মনসিংহের ভালুকায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাবা-ছেলের দ্বন্দ্বে দুই গ্রুপের সংঘর্ষ, গুলি, দলীয় কার্যালয় ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ সময় ছেলের গুলিতে বাবা খোকা মিয়া গুলিবিদ্ধসহ দুইজন আহত হয়েছেন। খোকা মিয়া উপজেলার জামিরদিয়া মাস্টার বাড়ি এলাকার আব্দুল মিয়ার ছেলে। রোববার দুপুর আড়াইটার দিকে উপজেলার জামিরদিয়া নারিশের গেট এলাকায় এ ঘটনা ঘটেছে।...

গণআন্দোলন ছাড়া সরকার সংস্কার বাস্তবায়ন করবে না: নাহিদ ইসলাম

১৩ এপ্রিল (সোমবার), ২০২৬

গণ-আন্দোলন ছাড়া সরকার সংস্কার বাস্তবায়ন করবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। গতকাল রাজধানীর কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে জুলাই শহীদ পরিবার ও জুলাইযোদ্ধাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। নাহিদ বলেন, গণ-অভ্যুত্থানের দুই বছর পরও আমরা সবাই এক জায়গায় আছি। আমরা সেই ঐক্যের...

ইসলামী ব্যাংকের এমডিকে ছুটিতে পাঠালো পর্ষদ

১৩ এপ্রিল (সোমবার), ২০২৬

দায়িত্ব নেয়ার আট মাস পরে ইসলামী ব্যাংক পিএলসি’র ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. ওমর ফারুক খানকে বাধ্যতামূলক ছুটি দেয়া হয়েছে। রোববার অনুষ্ঠিত বোর্ড সভায় ব্যবস্থাপনা পরিচালকের পদ থেকে ছুটি দেয়া হয়। ১৩ই এপ্রিল থেকে ৩০শে মে পর্যন্ত তার ছুটির সিদ্ধান্ত কার্যকর থাকবে। ব্যাংকটির একাধিক সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।ব্যাংকের এক ঊর্ধ্বতন কর্মকর্তা...

জাতিসংঘ শান্তি মিশনের ফোর্স কমান্ডার হলেন লে. জেনারেল আসাদুল্লাহ

১২ এপ্রিল (রবিবার), ২০২৬

সাইপ্রাসে জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীর (ইউএনএফআইসিওয়াইপি) নতুন ফোর্স কমান্ডার হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর কর্মকর্তা মোহাম্মদ আসাদুল্লাহ মিনহাজুল আলম। সদ্য লেফটেন্যান্ট জেনারেল পদে পদোন্নতি পাওয়া এই সেনা কর্মকর্তাকে মর্যাদাপূর্ণ এই পদে নিয়োগ দিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। লে. জে. মিনহাজুল আলম মঙ্গোলিয়ার মেজর জেনারেল বিদায়ী ফোর্স কমান্ডার মেজর জেনারেল এরদেনেবাত বাতসুরির...

বগুড়া-৬ ও শেরপুর-৩ উপনির্বাচন শান্তিপূর্ণ হয়েছে: পর্যবেক্ষণ

১২ এপ্রিল (রবিবার), ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদের উপনির্বাচন গত ৯ই এপ্রিল বগুড়া-৬ এবং শেরপুর-৩ আসনের অনুষ্ঠিত হয়েছে। এই নির্বাচন পর্যবেক্ষণ করেছে নির্বাচন পর্যবেক্ষক সংস্থা অ্যালায়েন্স ফর ফেয়ার ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসির (আফিদ)। সামগ্রিকভাবে ভোটগ্রহণ প্রক্রিয়া শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল ছিল। যদিও কিছু কিছু ক্ষেত্রে ভুল-ত্রুটি চিহ্নিত হয়েছে। আফিদ পর্যবেক্ষণে এমন চিত্র উঠে এসেছে।শনিবার রাজধানীর পল্টন ইকোনমিক...

নতুন ব্যাংকের লাইসেন্সে সতর্কতার আহ্বান সালেহউদ্দিনের

১২ এপ্রিল (রবিবার), ২০২৬

বাংলাদেশের ব্যাংকিং খাতের স্থিতিশীলতা বজায় রাখতে নতুন ব্যাংকের লাইসেন্স অনুমোদনের ক্ষেত্রে সতর্কতা ও দৃঢ়তা প্রয়োজন বলে মন্তব্য করেছেন সাবেক অর্থ উপদেষ্টা ও বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. সালেহউদ্দিন আহমেদ। তিনি বলেন, আর্থিক খাতের ঝুঁকি বিবেচনায় নতুন ব্যাংকের লাইসেন্সের আবেদন সাহসিকতার সঙ্গে নাকচ করার প্রস্তুতি থাকতে হবে। বাংলাদেশ সংবাদশনিবার রাজধানীর গুলশানে...

হাঙ্গেরির বহুল আলোচিত নির্বাচন আজ

১২ এপ্রিল (রবিবার), ২০২৬

হাঙ্গেরির জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে আজ। মধ্য ইউরোপের এই দেশটির নির্বাচন ইউরোপ এবং যুক্তরাষ্ট্র উভয়ের জন্যই সমান গুরুত্বপূর্ণ। নির্বাচনে লড়বে ক্ষমতাসীন ফিদেজ দলের ভিক্টর অরবান এবং বিরোধী দল তিসজের পিটার মাগিয়ার।ক্ষমতাসীন ভিক্টর অরবান ট্রাম্পের দীর্ঘদিনের পরীক্ষিত বন্ধু। অরবানের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গেও। টানা ১৬ বছর...

উল্লাপাড়ায় খাল খনন কাজের উদ্বোধন করলেন এমপি রফিকুল ইসলাম খান

১২ এপ্রিল (রবিবার), ২০২৬

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় কৃষি ও পরিবেশের ভারসাম্য রক্ষায় খাল খনন কাজের উদ্বোধন করেছেন সিরাজগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ও বিরোধীদলীয় হুইপ মাওলানা রফিকুল ইসলাম খান এমপি। গতকাল সকালে উপজেলার কয়ড়া ইউনিয়নের বাগলপুর থেকে আলাউদ্দিনের বাড়ি পর্যন্ত খাল খনন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। রফিকুল ইসলাম খান বলেন, আমি নির্বাচিত হওয়ার আগেই এই এলাকার...