দেশ বিদেশ

এভিয়েশন শিল্প কঠিন সময় পার করছে: এওএবি

১২ এপ্রিল (রবিবার), ২০২৬

জেট ফুয়েলের দাম, হ্যাঙ্গার ভাড়া, কাস্টমস জটিলতা ও সিভিল এভিয়েশন নির্ধারিত উচ্চহারে বিভিন্ন ফি এভিয়েশন খাতের মালিকদের মহাসংকটে ফেলেছে বলে মন্তব্য করেছেন এই খাতের মালিকদের সংগঠন ‘এভিয়েশন অপারেটরস এসোসিয়েশন অব বাংলাদেশ (এওএবি)’র নেতারা। চলমান কঠিন সময়ের এই সংকট মোকাবিলায় সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বানও জানানো হয়েছে। এওএবি’র ১৩তম বার্ষিক...

ঢাকায় ভারতের পরবর্তী হাইকমিশনার পদে বিবেচনাধীন মুসলিম প্রতিনিধি!

১২ এপ্রিল (রবিবার), ২০২৬

বাংলাদেশে ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মাকে বদলি করা হয়েছে বেলজিয়াম এবং ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত হিসেবে। শুক্রবার ভারতের পররাষ্ট্র মন্ত্রকের তরফ থেকে এ ব্যাপারে জারি করা হয়েছে বিজ্ঞপ্তি। তবে প্রণয় ভার্মার জায়গায় পরবর্তী হাইকমিশনার হিসেবে কাকে নিয়োগ দেয়া হবে- যা নিয়ে জোর আলোচনা শুরু হয়েছে। এক সময় বাংলাদেশে ভারতের সাবেক উপ-হাইকমিশনার সন্দীপ...

চাঁদাবাজদের ‘আনবায়াসড’ তালিকা তৈরি হচ্ছে

১২ এপ্রিল (রবিবার), ২০২৬

এলিট ফোর্স র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী বলেছেন, সারা দেশে চাঁদাবাজদের আইনের আওতায় আনতে ‘আনবায়াসড’ তালিকা করা হচ্ছে। স্বরাষ্ট্রমন্ত্রীর তরফে চাঁদাবাজদের তালিকা প্রস্তুতের নির্দেশনার কথা তুলে ধরে র‌্যাবের এই কর্মকর্তা বলেন, লিস্ট তৈরির পরে প্রত্যেক অপরাধীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। কাউকে...

পশ্চিমবঙ্গে ক্ষমতা দখলে মরিয়া মোদি-শাহ প্রধানমন্ত্রী গ্যারান্টি বিলি করছেন

১১ এপ্রিল (শনিবার), ২০২৬

পশ্চিমবঙ্গে ক্ষমতা দখলে মরিয়া প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। একের পর এক জনসভা করছেন দু’জনে। অমিত শাহ তো বলেই দিয়েছেন, তিনি নির্বাচনের সময় ১৫ দিন কলকাতায় থাকবেন। বিজেপি’র শীর্ষ নেতাদের মতে, এবার এই বাংলায় পরিবর্তন হবেই। মানুষ এবার দুর্নীতিগ্রস্ত তৃণমূল কংগ্রেস সরকারকে বিদায় দেবে। বৃহস্পতিবার পশ্চিমবঙ্গের তিন জেলায়...

সময়মতো কাগজ না পাওয়ায় অভিযোগ বিরোধী দলের, সরকারি দলের পাল্টা জবাব

১১ এপ্রিল (শনিবার), ২০২৬

সময়মতো বিলের কাগজ না পাওয়ায় বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান স্পিকারের কাছে অভিযোগ করেছেন। এর পাল্টা জবাব দিয়েছে সরকারি দল। সংসদ সদস্য হিসেবে কিছু না বুঝে হ্যাঁ বলি এটা হবে অপরাধ, যদি না বুঝে নাও বলি এটাও হবে অপরাধ এইজন্য চুপ থেকেছেন বলে জানিয়েছেন বিরোধীদলীয় নেতা। আইনের কোনো ব্যত্যয় ঘটাননি...

ইসরাইল-লেবানন সংঘাত নিয়ে অবস্থান জানালো ভারত

১১ এপ্রিল (শনিবার), ২০২৬

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধাবসানের চেষ্টায় শান্তি আলোচনা হতে চলেছে। সেই উদ্দেশ্যে ইসলামাবাদে আমেরিকা ও ইরানের প্রতিনিধিদের পৌঁছে আলোচনা করার কথা। তবে ইসরাইল বনাম লেবানন যুদ্ধ চলছে। ইরান জানিয়েছে যুদ্ধবিরতি ইসরাইল-লেবাননের মধ্যেও হতে হবে।এই আবহে ইসরাইলের লেবাননে হামলা নিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, ‘লেবাননে বিপুলসংখ্যক বেসামরিক নাগরিক...

বাংলাদেশের প্রবৃদ্ধি ৪ শতাংশ হওয়ার পূর্বাভাস এডিবি’র

১১ এপ্রিল (শনিবার), ২০২৬

এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) চলতি অর্থবছরে বাংলাদেশে ৪ শতাংশ অর্থনৈতিক প্রবৃদ্ধি হবে বলে অনুমান করেছে। একইসঙ্গে সংস্থাটি বলেছে, মধ্যপ্রাচ্যে সংঘাতের প্রভাব ধীরে ধীরে কমে যাবে। শুক্রবার প্রকাশিত এডিবি’র এশিয়ান ডেভেলপমেন্ট আউটলুকে (এডিও) এমন প্রাক্কলন রয়েছে।প্রতিবেদনে বলা হয়, ২০২৪-২০২৫ অর্থবছরে ৩.৫ শতাংশ প্রবৃদ্ধির পর বাংলাদেশে মোট দেশজ উৎপাদন (জিডিপি) চলতি ২০২৫-২৬...

যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান

১১ এপ্রিল (শনিবার), ২০২৬

যুক্তরাষ্ট্র সফর শেষে শুক্রবার দেশে ফিরেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। যুক্তরাষ্ট্র সফরকালে, তিনি জর্জিয়া অঙ্গরাজ্যে বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ এবং গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি শান্তিরক্ষীদের প্রশংসনীয় অবদানের স্বীকৃতিস্বরূপ জর্জিয়া অঙ্গরাজ্যের পক্ষ থেকে তাকে একটি বিশেষ রেজ্যুলেশন প্রদান করা হয়। এছাড়া, গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের সাথে দ্বিপক্ষীয়...

তামাকে অমনোযোগীর কারণে বছরে ১০ হাজার কোটি টাকা রাজস্ব হারাচ্ছে সরকার

১১ এপ্রিল (শনিবার), ২০২৬

তামাকের ক্ষেত্রে অমনোযোগী নীতির কারণে সরকার বছরে ১০ হাজার কোটি টাকার বেশি রাজস্ব হারাচ্ছে। সঠিক কর আরোপ করলে সরকার অতিরিক্ত এক লাখ ২ হাজার ৩০২ কোটি টাকা (৮.৫৩ বিলিয়ন ডলার) রাজস্ব পেতে পারতো গত এক দশকে। জনস্বাস্থ্য সুরক্ষা ও তরুণদের তামাক ব্যবহার থেকে বিরত রাখতে সিগারেটের নিম্ন ও মধ্যম স্তর...

জুলাইযোদ্ধাদের পুনর্বাসন বিল সংসদে পাস

১১ এপ্রিল (শনিবার), ২০২৬

‘জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ পরিবার এবং জুলাইযোদ্ধাদের কল্যাণ ও পুনর্বাসন বিল, ২০২৬’ জাতীয় সংসদে সর্বসম্মতিতে পাস হয়েছে। জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ পরিবার এবং জুলাইযোদ্ধাদের কল্যাণ ও পুনর্বাসনসহ গণ-অভ্যুত্থানের মর্ম ও আদর্শকে রাষ্ট্রীয় ও জাতীয় জীবনে সুপ্রতিষ্ঠিত করার লক্ষ্যে এবং এ সংক্রান্ত ইতিহাস সংরক্ষণের উদ্দেশ্যে বিলটি উত্থাপন করা হয়।শুক্রবার জাতীয় সংসদে বিলটি উত্থাপন...

ডিআইজি’র নাম ভাঙিয়ে ওসি পদায়ন প্রলোভনে আর্থিক লেনদেন, সতর্কবার্তা

১১ এপ্রিল (শনিবার), ২০২৬

ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিকের নাম ভাঙিয়ে একটি প্রতারকচক্র ওসি পদায়নের প্রলোভন দেখিয়ে আর্থিক লেনদেন করছে বলে অভিযোগ উঠেছে। এ নিয়ে ঢাকা রেঞ্জের পক্ষ থেকে একটি সতর্কবার্তা দেয়া হয়েছে। সতর্কবার্তায় জানানো হয়েছে, কিছু অসাধু ব্যক্তি ও দালালচক্র ঢাকা রেঞ্জের বিভিন্ন জেলার থানায় অফিসার ইনচার্জ (ওসি) বা ভারপ্রাপ্ত কর্মকর্তা পদায়নের...

বগুড়া ও শেরপুরের উপনির্বাচন বাতিলের দাবি জামায়াতের

১১ এপ্রিল (শনিবার), ২০২৬

বগুড়া-৬ উপনির্বাচন ও স্থগিতকৃত শেরপুর-৩ আসনের নির্বাচনে অনিয়ম, কেন্দ্র দখল, নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগ এনে নির্বাচন বাতিলের দাবি জানিয়েছে জামায়াতে ইসলামী। গতকাল রাজধানীর বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেটে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে এ দাবি জানান- দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেন, আমরা নির্বাচন কমিশনকে বলবো- আপনারা এই দু’টি...

২৪ ঘণ্টায় হামের উপসর্গে নতুন ১১৭৭ শিশু আক্রান্ত

১১ এপ্রিল (শনিবার), ২০২৬

প্রতিদিনই হাম উপসর্গে আক্রান্ত রোগী ও মৃত্যু বেড়েই চলছে। দেশে ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও ৪ শিশু মারা গেছে। গত ২৭ দিনে সন্দেহজনক হাম রোগে মারা গেছে ১৪৭ জন। এ ছাড়া নতুন করে হাম আক্রান্ত হয়েছেন ১১৭৭ জন এবং এ পর্যন্ত সন্দেহজনক মোট রোগীর সংখ্যা ১৩ হাজার ৪৯৭...

বেনাপোল স্থলবন্দরে দিন দিন বাড়ছে শুল্ক ফাঁকির ঘটনা

১১ এপ্রিল (শনিবার), ২০২৬

যশোরের বেনাপোল স্থলবন্দরে মিথ্যা ঘোষণার আড়ালে উচ্চ শুল্কের পণ্য আমদানির ঘটনা যেন এখন নিয়মিত চিত্রে পরিণত হয়েছে। সর্বশেষ ‘সিন্থেটিক ফেব্রিক্স’ ঘোষণার আড়ালে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি ও থ্রি-পিস জব্দের ঘটনা নতুন করে প্রশ্ন তুলেছে বন্দরের নিয়ন্ত্রণ ব্যবস্থা, তদারকি এবং প্রশাসনিক জবাবদিহিতা নিয়ে। গত তিনদিনে ৪টি শুল্ক ফাঁকির ঘটনা প্রকাশ্যে আসায়...

শায়েস্তাগঞ্জ সড়কে বাসের ধাক্কায় দাঁড়িয়ে থাকা ট্রাক্টরচালক নিহত

১১ এপ্রিল (শনিবার), ২০২৬

হবিগঞ্জ-শায়েস্তাগঞ্জ সড়কের জগৎপুর এলাকায় বাসের ধাক্কায় নাজিম উদ্দিন (৩৫) নামে এক ট্রাক্টরচালক নিহত হয়েছে। নিহত নাজিম হবিগঞ্জ সদর উপজেলার নিজামপুর ইউনিয়নের শুকড়িপাড়া শরিফপুর গ্রামের মো. আব্দুল আজিজের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল ভোর রাতে নাজিম ট্রাক্টর নিয়ে সড়ক দিয়ে যাচ্ছিলেন। এ সময় দ্রুতগতির একটি বাস ট্রাক্টরটিকে ধাক্কা দিলে তিনি...

জ্বালানি সংকটের প্রভাবে সৈয়দপুরে নিত্যপণ্যের বাজারে অস্থিরতা

১১ এপ্রিল (শনিবার), ২০২৬

মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে জ্বালানি সংকটে সারা দেশের মতো নীলফামারীর সৈয়দপুরের বাজারেও চরম অস্থিরতা দেখা দিয়েছে। কাঁচা শাক-সবজিসহ নিত্যপ্রয়োজনীয় প্রায় সকল পণ্যের মূল্য কিছু না কিছু করে বেড়েছে। এতে করে সাধারণ মানুষ সংসার পরিচালনা নিয়ে মারাত্মক বিপাকে পড়েছেন। খোঁজ নিয়ে জানা যায়, গত কয়েক সপ্তাহ ধরে দেশে জ্বালানি তেলের চরম...

চিলমারীতে কোটি টাকা আয়ের হাটে নেই নজর

১১ এপ্রিল (শনিবার), ২০২৬

প্রতি বছর হাট থেকে রাজস্ব আয় কোটি কোটি টাকা হলেও বছরের পর বছর থেকে নেই সংস্কার, সড়কে খানাখন্দে ভরা ফলে ভোগান্তি আর দুর্ভোগে ব্যবসায়ীরাসহ হাজারো মানুষ। হাটের দিন হাটুরে মানুষ পড়েন বড় বিপাকে। সামান্য বৃষ্টিতে হাটের প্রধান সড়কে কাদাপানি জমে মৃত্যু ফাঁদে পরিণত সড়কে ঝুঁকি নিয়ে চলছে হাজারো মানুষ। নজর...

কোটি টাকার রাজস্বের পরও বেহাল দশা

অবহেলায় ধুঁকছে জামালগঞ্জের প্রধান বাজারগুলো

১১ এপ্রিল (শনিবার), ২০২৬

সুনামগঞ্জের হাওর অধ্যুষিত জামালগঞ্জ উপজেলার গুরুত্বপূর্ণ বাজারগুলো দীর্ঘদিনের অবহেলা ও অব্যবস্থাপনায় কার্যত ধুঁকছে। কাঁচা ও ভাঙাচোরা সড়ক, অকার্যকর ড্রেনেজ ব্যবস্থা এবং প্রয়োজনীয় অবকাঠামোর অভাবে স্থবির হয়ে পড়েছে এসব বাণিজ্যকেন্দ্র। প্রতি বছর কোটি কোটি টাকার রাজস্ব আদায় হলেও বাজার উন্নয়নে দৃশ্যমান অগ্রগতি না থাকায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ...

প্রধানমন্ত্রী ও স্পিকারের সঙ্গে অস্ট্রেলীয় সংসদীয় প্রতিনিধিদলের সাক্ষাৎ

১০ এপ্রিল (শুক্রবার), ২০২৬

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন অস্ট্রেলিয়ার পার্লামেন্টের স্পিকার মিল্টন ডিকের নেতৃত্বে সংসদীয় প্রতিনিধিদল। গতকাল বিকাল ৩টায় সংসদ ভবনে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই সাক্ষাৎ হয়েছে বলে জানিয়েছেন তার প্রেস সচিব আবু আব্দুল্লাহ এম ছালেহ। তিনি বলেন, অস্ট্রেলিয়ার পার্লামেন্টের স্পিকারের নেতৃত্বে সেদেশের সংসদীয় প্রতিনিধিদল প্রধানমন্ত্রী ও সংসদ নেতার সঙ্গে তার কার্যালয়ে...

ডিজিটাল সিকিউরিটি আইন সংস্কার চায় সরকার: তথ্যমন্ত্রী

১০ এপ্রিল (শুক্রবার), ২০২৬

তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট সংস্কারের উদ্যোগ নেয়া হচ্ছে। এ জন্য গণমাধ্যম সংশ্লিষ্টদের সঙ্গে শিগগিরই আলোচনা করা হবে। সরকার সবার জন্য নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।বৃহস্পতিবার রাজধানীর ইআরএফ কার্যালয়ে ‘নাগরিক প্ল্যাটফরম ও ইআরএফের সমঝোতা স্মারক স্বাক্ষর এবং বাংলাদেশ রিফর্ম ট্র্যাকার ও গণমাধ্যমের প্রাসঙ্গিকতা’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান...

কিউআর কোডে জ্বালানি বিতরণ

পরীক্ষামূলক ‘ফুয়েল পাস’ চালু ঢাকায়

১০ এপ্রিল (শুক্রবার), ২০২৬

জ্বালানি বিতরণে শৃঙ্খলা ও স্বচ্ছতা নিশ্চিত করতে মোবাইল অ্যাপভিত্তিক ‘ফুয়েল পাস’ চালু করেছে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ। পরীক্ষামূলকভাবে (পাইলটিং) শুরু হওয়া এই কার্যক্রমে কিউআর কোডের মাধ্যমে জ্বালানি নেয়ার ব্যবস্থা রাখা হয়েছে। প্রাথমিকভাবে রাজধানীর দু’টি ফিলিং স্টেশনে এই সেবা চালু করা হয়েছে। গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে জ্বালানি বিভাগ জানায়, তাদের...

সংসদের সাউন্ড সিস্টেম কেনায় অনিয়ম অনুসন্ধানে দুদক

১০ এপ্রিল (শুক্রবার), ২০২৬

জাতীয় সংসদ ভবনের শব্দযন্ত্র ও এসআইএস সিস্টেমের পরিচালনা, মেরামত ও সংস্কার কাজে অনিয়মের অভিযোগে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গত ১৩ই জানুয়ারি এ অভিযোগের প্রাথমিক অনুসন্ধান শুরু করা হয়। এ লক্ষ্যে সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিষয়ে তথ্য সংগ্রহ করা হচ্ছে। গতকাল দুদকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে...

বছরে আয়কর ছাড় ১,০৭,১৩২ কোটি টাকা

১০ এপ্রিল (শুক্রবার), ২০২৬

এক বছরে আয়কর ছাড়ের পরিমাণ ১ লাখ ৭ হাজার ১৩২ কোটি টাকা, যা মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ২.৩৯ শতাংশ। এখন যে পরিমাণ প্রত্যক্ষ কর আদায় হয়, এর প্রায় ৯৯ শতাংশের সমপরিমাণ করছাড় দেয়া হয়। বৃহস্পতিবার প্রকাশিত জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) করছাড় নিয়ে এক প্রতিবেদনে এই চিত্র পাওয়া গেছে। এটি ২০২২-২৩...

হামের উপসর্গ নিয়ে আরও ১০ শিশুর মৃত্যু

৯ এপ্রিল (বৃহস্পতিবার), ২০২৬

দেশে হাম পরিস্থিতি উদ্বেগজনক আকার ধারণ করেছে। গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম সন্দেহে ১০ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে দেশে হাম সন্দেহে আক্রান্ত হয়েছেন ১,২৪৮ জন এবং নিশ্চিতভাবে হাম আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ১৮৯ জন। বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।বিজ্ঞপ্তিতে...

পিএসসি’র ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন

বিসিএস এক বছরের মধ্যে সম্পন্নে জোর

৯ এপ্রিল (বৃহস্পতিবার), ২০২৬

নানা আয়োজনের মধ্যদিয়ে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপিত হয়েছে। এ সময় প্রতিবছর একটি করে বিসিএস পরীক্ষা আয়োজনের ওপর জোর দেয়া হয়েছে। বুধবার সকালে কমিশন ভবন প্রাঙ্গণে স্থাপিত মৃত্যুঞ্জয়ী স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে দিনের কর্মসূচি শুরু হয়। পরে বেলুন উড়িয়ে আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।এরপর সকাল সাড়ে ১০টায় পিএসসি...

ফার্মগেটে বাসের ধাক্কায় সিএনজি চালক নিহত

৯ এপ্রিল (বৃহস্পতিবার), ২০২৬

রাজধানীর তেজগাঁও থানা এলাকায় লাব্বাইক বাসের ধাক্কায় মোহাম্মদ মামুন ফরাজী (৩৫) নামের এক সিএনজি চালক নিহত হয়েছেন। বুধবার দুপুর ১টার দিকে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তাকে হাসপাতালে নিয়ে আসা পথচারী কাজী ফয়সাল বলেন, ফার্মগেট ডেইলি...