অর্থ বাণিজ্য

আমদানির দায়ে রিজার্ভ কমলো ১ বিলিয়ন ডলারের বেশি

২৯ মার্চ (রবিবার), ২০২৬

জ্বালানি তেল সহ বিভিন্ন আমদানির দায় পরিশোধের চাপের কারণে গত এক মাসে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমেছে ১ বিলিয়ন ডলারের উপরে। ফলে রিজার্ভ আবারও ৩৪ বিলিয়ন ডলারের নিচে নেমে এসেছে। যদিও এই সময়ে রেমিটেন্স প্রবাহ বেড়েছে। কিন্তু নেতিবাচক প্রবৃদ্ধির রপ্তানি আয় ও আমদানি ব্যয়ের মধ্যে ঘাটতির পুরোটা পূরণ করতে পারেনি...

জিএফআইয়ের প্রতিবেদন

বাণিজ্যের আড়ালে বাংলাদেশ থেকে ১০ বছরে ৮ লাখ ৩৩ হাজার কোটি টাকা পাচার

২৯ মার্চ (রবিবার), ২০২৬

আন্তর্জাতিক বাণিজ্যের আড়ালে বাংলাদেশ থেকে বিপুল পরিমাণ অর্থ পাচার হচ্ছে বলে জানিয়েছে ওয়াশিংটনভিত্তিক গবেষণা সংস্থা গ্লোবাল ফাইন্যান্সিয়াল ইন্টিগ্রিটি (জিএফআই)। গত ১০ বছরে ৬ হাজার ৮৩০ কোটি ডলারের সমপরিমাণ অর্থ পাচার হয়েছে। বর্তমান বাজারদরে (প্রতি ডলার ১২২ টাকা ধরে) এর পরিমাণ ৮ লাখ ৩৩ হাজার কোটি টাকার বেশি। প্রতিবছর গড়ে ৬৮৩...

ব্যাংকিং খাত সংস্কারে স্বচ্ছ রোডম্যাপ চায় আইএমএফ

২৫ মার্চ (বুধবার), ২০২৬

বাংলাদেশের ব্যাংকিং খাতের স্বচ্ছতা, ঋণ ব্যবস্থাপনা ও নীতিগত সংস্কারকে আরও শক্তিশালী করতে একটি স্পষ্ট ও সময়সীমা বদ্ধ রোডম্যাপ চেয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। সংস্থাটি বাংলাদেশ ব্যাংককে কাছে এসব পরিকল্পনা লিখিত আকারে চেয়েছে। বুধবার সফররত আইএমএফের একটি প্রতিনিধি দল বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে বৈঠক করেন। এতে নেতৃত্বে দেন আইএমএফের বাংলাদেশ মিশন...

আকিজ ফুড অ্যান্ড বেভারেজের ৫০০ কোটি টাকার বন্ড অনুমোদন

২৫ মার্চ (বুধবার), ২০২৬

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ১০০৪ তম কমিশন সভায় আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের ৫০০ কোটি টাকা মূল্যের বন্ড ইস্যুর প্রস্তাব অনুমোদন করা হয়েছে। বুধবার কমিশনের সভাকক্ষে বিএসইসি’র চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।অনুমোদিত বন্ডটি ছয় মাস থেকে সর্বোচ্চ পাঁচ বছর মেয়াদি, জামানতবিহীন, অরূপান্তরযোগ্য,...

চীনের বিওয়াইডির বৈদ্যুতিক গাড়ি উৎপাদন করবে রানার

২৪ মার্চ (মঙ্গলবার), ২০২৬

বাংলাদেশে চীনের শীর্ষ বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান বিওয়াইডির গাড়ি সরবরাহ ও উৎপাদন করবে রানার গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান রানার অটোমোবাইলস পিএলসি। এ লক্ষ্যে রানার অটোমোবাইলস বিওয়াইডি অটো ইন্ডাস্ট্রি কোম্পানির সঙ্গে একটি গুরুত্বপূর্ণ সরবরাহ ও উৎপাদন চুক্তি করেছে।মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দেওয়া এক ঘোষণায় রানার অটোমোবাইলস জানায়, গত ২০ মার্চ অনুষ্ঠিত...

কৃষিঋণ মওকুফে বাজেট থেকে ১৫৬৭ কোটি টাকা ছাড়

১৬ মার্চ (সোমবার), ২০২৬

বিএনপির নির্বাচনী ইশতেহারে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণের আসল ও সুদ পরিশোধে বাজেট থেকে এক হাজার ৫৬৭ কোটি টাকা ছাড় করেছে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ। চলতি ২০২৫-২৬ অর্থবছরের সংশোধিত বাজেটে ‘অপ্রত্যাশিত ব্যয়’ খাত থেকে এই অর্থ বরাদ্দ দেয়া হয়েছে। এ-সংক্রান্ত এক আদেশে বলা হয়েছে, ক্ষুদ্র...

রপ্তানিতে নতুন নিয়ম, সরাসরি ক্রেতার কাছে ডকুমেন্ট পাঠানোর সুযোগ

১৬ মার্চ (সোমবার), ২০২৬

রপ্তানিকারকদের জন্য নতুন সুবিধা চালু করেছে কেন্দ্রীয় ব্যাংক। এখন থেকে এক লাখ মার্কিন ডলারের পণ্য রপ্তানির ক্ষেত্রে পরিবহন বা শিপিং ডকুমেন্ট সরাসরি বিদেশি ক্রেতাদের কাছে পাঠাতে পারবেন রপ্তানিকারকরা। এর ফলে আন্তর্জাতিক বাজারে ব্যবসা পরিচালনা আরও সহজ ও গতি আনতে সহায়তা করবে বলে মনে করছেন খাত সংশ্লিষ্টরা। বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা...

সম্মিলিত ইসলামী ব্যাংকের চেয়ারম্যান আইয়ুব মিয়ার পদত্যাগ

১৬ মার্চ (সোমবার), ২০২৬

রাষ্ট্রমালিকানাধীন সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেছেন মোহাম্মদ আইয়ুব মিয়া। সোমবার তিনি অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব বরাবর পদত্যাগপত্র জমা দিয়েছেন। ব্যক্তিগত কারণে পদত্যাগ করেছেন জানিয়ে মোহাম্মদ আইয়ুব মিয়া বলেন, অর্থ মন্ত্রণালয়ে পদত্যাগপত্র জমা দিয়েছি। পদত্যাগের আরেকটি কপি গভর্নরকে পাঠিয়েছি।কেন্দ্রীয় ব্যাংক থেকে চূড়ান্ত অনুমোদনের...

তেলের জন্য আইএমএফ-বিশ্বব্যাংক থেকে অর্থ যোগানের চেষ্টা করবো: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

১৫ মার্চ (রবিবার), ২০২৬

জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় অর্থ বরাদ্দে সরকার কোনো কার্পণ্য করবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর। সেই সঙ্গে তিনি বলেছেন, এজন্য আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) ও বিশ্বব্যাংকের মতো প্রতিষ্ঠান থেকে অর্থ যোগানের চেষ্টা করা হবে।রোববার সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে...

মুরগির বাজারে অস্থিরতা, খামারিদের ছয় দফা দাবি

১৫ মার্চ (রবিবার), ২০২৬

বাজারে অস্থিরতা, মুরগির বাচ্চা ও খাদ্যের দাম বৃদ্ধি এবং করপোরেট সিন্ডিকেটের অভিযোগ তুলে সরকারের কাছে ৬ দফা দাবি জানিয়েছে বাংলাদেশ পোল্ট্রি এসোসিয়েশন (বিপিএ)। শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করে সংগঠনটি। সংবাদ সম্মেলনে তারা অভিযোগ করেন, গত কয়েক মাস ধরে উৎপাদন খরচ বাড়লেও বাজারে মুরগির ন্যায্য দাম...

ঈদের আগেই শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধের নির্দেশ

১৫ মার্চ (রবিবার), ২০২৬

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, দেশের সব শিল্পকারখানার শ্রমিকদের বকেয়া বেতন ও বোনাস অবশ্যই ঈদের ছুটির আগেই পরিশোধ করতে হবে। কোনো অবস্থাতেই যেন শ্রমিকদের প্রাপ্য পাওনা নিয়ে কোনো জটিলতা সৃষ্টি না হয়, সেদিকে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকতে হবে। শনিবার ঢাকায় বেইলি রোডে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল...