অনলাইন

রোহিঙ্গা ক্যাম্পে কথিত আরসা কমান্ডারকে গুলি করে হত্যা

৩০ জুলাই (বৃহস্পতিবার), ২০২৬

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে প্রতিপক্ষের গুলিতে কথিত আরসা কমান্ডার মোহাম্মদ জুবায়ের (৩৪) নিহত হয়েছেন। বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক সাড়ে ৩টার দিকে ক্যাম্প-৮ ওয়েস্টের এইচ/২৯ ব্লকে এ ঘটনা ঘটে। নিহত জুবায়ের ওই ব্লকের রহমত উল্লাহ’র ছেলে।১৪ এপিবিএনের ইনসিডেন্ট রিপোর্ট অনুযায়ী, জুবায়ের বসতঘর থেকে পাশের একটি মসজিদে তাহাজ্জুদের নামাজ পড়তে যাওয়ার সময়...

দু’টি মামলায় গোলাপ ও সাবেক আইজিপি শহিদুল হককে জিজ্ঞাসাবাদের অনুমতি

৩০ জুলাই (বৃহস্পতিবার), ২০২৬

জুলাই গণঅভ্যুত্থান চলাকালে মাদারীপুরে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান গোলাপকে এক দিনের জন্য জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। বৃহস্পতিবার ট্রাইব্যুনাল এ আদেশ দেন। এর ফলে তদন্ত সংস্থা তাকে এক দিনের জন্য জিজ্ঞাসাবাদ করতে পারবে।অন্যদিকে, ২০১৬ সালে মেজর জাহিদ হত্যা মামলায় পুলিশের সাবেক...

হবিগঞ্জে এনসিপির ওপর হামলা ও পুলিশি বাধার নিন্দা ১১ দলীয় ঐক্যের

২৯ জুলাই (বুধবার), ২০২৬

হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাদের গাড়িবহরে হামলা এবং বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলামসহ দলটির জ্যেষ্ঠ নেতাদের পুলিশি বাধা ও হয়রানির অভিযোগের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ১১ দলীয় ঐক্য। একই সঙ্গে ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে জোটটি।বুধবার এক বিবৃতিতে এ নিন্দা ও প্রতিবাদ...

সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে ফের সতর্ক করল মাউশি

২৯ জুলাই (বুধবার), ২০২৬

শিক্ষক-কর্মচারীসহ সব সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নির্দেশনা যথাযথভাবে অনুসরণের জন্য নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। এতে বলা হয়, সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করার ক্ষেত্রে এই নির্দেশিকা অমান্য করা আচরণবিধি লঙ্ঘনের শামিল, অনেক ক্ষেত্রে জাতীয় নিরাপত্তার জন্য হানিকর। এই সতর্ক বার্তা পূর্বেও দিয়েছিল মাউশি।বুধবার এ সংক্রান্ত একটি চিঠি শিক্ষাপ্রতিষ্ঠান...

আপিল বিভাগে বিচারাধীন তথ্য গোপন করে রিট, জিপিএইচ ইস্পাতকে ৫ কোটি টাকা জরিমানা

২৯ জুলাই (বুধবার), ২০২৬

আপিল বিভাগে একই বিষয়ে মামলা বিচারাধীন থাকার তথ্য গোপন করে হাইকোর্টে রিট আবেদন করায় শিল্পপ্রতিষ্ঠান জিপিএইচ ইস্পাতকে ৫ কোটি টাকা জরিমানা করেছেন হাইকোর্ট। একই সঙ্গে এক মাসের মধ্যে জরিমানার অর্থ সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলের কাছে জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন। আদালত বলেছেন, এই অর্থ জুলাই গণ-আন্দোলনে আহত যোদ্ধাদের চিকিৎসা ও কল্যাণমূলক...