উত্তরায় ‘ছাদ থেকে লাফ দিয়ে’ গৃহপরিচারিকার মৃত্যু

ফন্ট সাইজ:

রাজধানীর উত্তরায় ‘ছাদ থেকে লাফ দিয়ে’ ১৩ বছর বয়সী এক গৃহপরিচারিকার মৃত্যু হয়েছে। শনিবার দুপুর ১২টার দিকে উত্তরার ৯ নম্বর সেক্টরের ৯ নম্বর রোডে এ ঘটনা ঘটে। পুলিশ বলছে, বিষয়টি যাচাই-বাছাই করা হচ্ছে।

প্রাথমিকভাবে মেয়েটির নাম জানা যায়নি। বিষয়টি মানবজমিনকে নিশ্চিত করেছেন উত্তরা পশ্চিম থানার ওসি মোহাম্মদ খালিদ মনসুর।

ওসি বলেন, ‘মেয়েটির বয়স ১৩ বছর। একটি বাসায় গৃহপরিচারিকার কাজ করতো। শিশুটি সকালে বাসা থেকে বের হয়ে পাশের একটি বিল্ডিংয়ের ছাদে উঠে। একপর্যায়ে সেখান থেকে লাফ দিয়ে মারা যায়। প্রাথমিকভাবে সিসিটিভি ফুটেজ দেখে আত্মহত্যা বলে মনে হয়েছে। তবুও আমরা যাচাই-বাছাই করছি। এর পেছনে কারও হাত কিংবা প্ররোচনা আছে কিনা খতিয়ে দেখা হচ্ছে।’