দলীয় কার্যালয়ে দু’পক্ষের সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ ও ভাঙচুরের ঘটনায় কুমিল্লা মহানগরী জামায়াতের কমিটি ভেঙে দেয়া হয়েছে। শুক্রবার এক বিজ্ঞপ্তি দিয়ে এ তথ্য জানিয়েছে জামায়াত।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘বাংলাদেশ জামায়াতে ইসলামীর গঠনতন্ত্রের ১৬ নং ধারার ৩ নং উপধারার চ অনুচ্ছেদ অনুসরণ করে ৬৩ নং ধারার ক্ষমতাবলে কুমিল্লা মহানগরী জামায়াতের সংগঠন ও ইমারাত ভেঙে দেয়া হয়েছে।’ এর আগে বৃহস্পতিবার জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়।
