যুদ্ধবিরতি হলে ইসরাইলের সঙ্গে সরাসরি আলোচনায় বসবে লেবানন

যুদ্ধবিরতি হলে ইসরাইলের সঙ্গে সরাসরি আলোচনায় বসবে লেবানন

ফন্ট সাইজ:

লেবানন জানিয়েছে, যুদ্ধবিরতি কার্যকর হলে তারা ইসরাইলের সঙ্গে সরাসরি আলোচনায় বসতে প্রস্তুত। দেশটির প্রেসিডেন্ট কার্যালয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তা বিবিসিকে নিশ্চিত করেছেন, পূর্বশর্ত হিসেবে যুদ্ধবিরতি কার্যকর থাকলেই আগামী সপ্তাহে ইসরাইলের সঙ্গে সরাসরি আলোচনা করবে লেবানন। তবে বৈঠকের নির্দিষ্ট দিন ও সময় এখনও ঠিক হয়নি।

লেবানন ও ইসরাইলের মধ্যে সরাসরি আলোচনা একেবারে নতুন কিছু নয়, তবে এটি খুবই বিরল ঘটনা। সাধারণত দুই দেশ সরাসরি যোগাযোগ এড়িয়ে চলে এবং যুক্তরাষ্ট্রের মতো মধ্যস্থতাকারীর মাধ্যমে বার্তা আদান-প্রদান করে থাকে।
২০২৪ সালের নভেম্বরের যুদ্ধবিরতি চুক্তির পর থেকেই দুই দেশের মধ্যে আলোচনার উদ্যোগ চলছিল। এ সময় যুক্তরাষ্ট্রের দূতরা মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করে পরোক্ষ আলোচনার ব্যবস্থা করেছিলেন।

বিশ্লেষকদের মতে, যদি সরাসরি আলোচনা শুরু হয়, তবে তা মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা কমানোর ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে বিবেচিত হতে পারে। তবে পুরো প্রক্রিয়াটি নির্ভর করছে যুদ্ধবিরতি কতটা কার্যকরভাবে বাস্তবায়িত হয় তার ওপর।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন