চাইনিজ তাইপেকে হারিয়ে পঞ্চম বাংলাদেশ

এশিয়ান গেমস হকি বাছাই

চাইনিজ তাইপেকে হারিয়ে পঞ্চম বাংলাদেশ

ফন্ট সাইজ:

এশিয়ান গেমসে নিজেদের জায়গা আগেই নিশ্চিত করেছে বাংলাদেশ। আজ হকি ইভেন্টের বাছাইয়ে চাইনিজ তাইপেকে ৩-২ গোলে হারিয়ে পঞ্চম হয়ে টুর্নামেন্ট শেষ করলো লাল-সবুজের প্রতিনিধিরা। ব্যাংককের রয়্যাল থাই এয়ারফোর্স হকি মাঠে দলের হয়ে জোড়া গোল করেন আশরাফুল ইসলাম, অন্যটি করেন মেহরাব হাসান।

পঞ্চম স্থানের লক্ষ্যে চাইনিজ তাইপের বিপক্ষে সপ্তম মিনিটে পেনাল্টি কর্নার থেকে লিড এনে দেন আশরাফুল। প্রথম কোয়ার্টারেই সমতায় ফেরে চাইনিজ তাইপে। দ্বিতীয় কোয়ার্টারের শুরুতে ফের পেনাল্টি কর্নার থেকে বাংলাদেশকে ফের এগিয়ে নেন আশরাফুল। তৃতীয় কোয়ার্টারের শুরুতে সেটি শোধ দেয় চাইনিজ তাইপে। এই কোয়ার্টারেই জয়সূচক গোলটি করেন মেহরাব।

আগামী সেপ্টেম্বরে জাপানে পর্দা উঠবে এশিয়ান গেমসের ২০তম আসরের। এখন পর্যন্ত এশিয়ান গেমসের হকি ইভেন্টে ১১ বার অংশ নিয়েছে বাংলাদেশ। এর মধ্যে ১৯৭৮ ও ২০১৮তে ষষ্ঠ হওয়াই দলের সেরা সাফল্য।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন