রাজধানীর মোহাম্মদপুরে জেনেভা ক্যাম্পে অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র, ধারালো অস্ত্র ও মাদকসহ তিন জনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে র্যাব-২ তাদের গ্রেপ্তার করে।
র্যাব-২ এর সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন তথ্যের ভিত্তিতে র্যাব-২ এর আভিযানিক দল গতকাল রাতে জেনেভা ক্যাম্পে এ অভিযান চালায়।
অভিযানে ১টি দেশি পিস্তল, ৭টি সামুরাই, ১৮০ গ্রাম হেরোইন, ২ কেজি গাঁজা ও ৬০টি ইয়াবাসহ তিন জনকে গ্রেপ্তার করা হয় বলে ওই বিজ্ঞপ্তিতে বলা হয়।
