তৃণমূল পর্যায়ে টেবিল টেনিসকে জনপ্রিয় করে তোলা এবং উদীয়মান প্রতিভাদের বিকাশের লক্ষ্যে দেশব্যাপী এক উন্মুক্ত প্রতিযোগিতার আয়োজন করেছে বাংলাদেশ টেবিল টেনিস ফেডারেশন (বিটিটিএফ)। আগামী ২৩শে এপ্রিল থেকে শুরু হয়ে পাঁচ দিনব্যাপী এই আসর চলবে ২৭শে এপ্রিল পর্যন্ত। রাজধানীর শহীদ তাজউদ্দীন আহমেদ ইনডোর স্টেডিয়ামে বসবে এই টুর্নামেন্ট। ফেডারেশন সূত্রে জানা গেছে, আগামী ২৩শে এপ্রিল ‘বিশ্ব টেবিল টেনিস দিবস’ এবং একই সঙ্গে বিশ্ব টেবিল টেনিসের শতবর্ষ উদ্যাপন উপলক্ষে এ টুর্নামেন্ট আয়োজন করা হবে। ফেডারেশনের সাধারণ সম্পাদক ক্যাপ্টেন এম এ মাকসুদ আহমেদ সনেট বলেন, ‘এই আয়োজনের মূল উদ্দেশ্য হলো স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের মধ্যে একটি প্রতিযোগিতামূলক খেলার পরিবেশ সৃষ্টি করা। এর মাধ্যমেই আমরা ভবিষ্যতের জাতীয় ও আন্তর্জাতিক মানের খেলোয়াড় খুঁজে পেতে চাই।’
এবারের প্রতিযোগিতায় দুটি বয়স ভিত্তিক ক্যাটাগরিতে খেলা অনুষ্ঠিত হবে। এর মধ্যে রয়েছে অনূর্ধ্ব-১৩ (যারা ২০১৩ সালের পরে জন্মগ্রহণ করেছে) এবং অনূর্ধ্ব-১৬ (যারা ২০১০ সালের পরে জন্মগ্রহণ করেছে)। বালক ও বালিকা-উভয় বিভাগেই থাকছে একক এবং দলগত ইভেন্ট।
তৃণমূল থেকে প্রতিভার খোঁজে বিটিটিএফ
স্পোর্টস রিপোর্টার
১০ এপ্রিল (শুক্রবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
