ফরিদপুরে অবৈধভাবে গ্যাস মজুত করে পানি মিশিয়ে বিক্রি, জরিমানা

ফন্ট সাইজ:

ফরিদপুরে অবৈধভাবে গ্যাস মজুত করে তাতে পানি মিশিয়ে বিক্রি করার অপরাধে মীর কাওসার এন্টারপ্রাইজ নামের একটি প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছ। এ সময় প্রতিষ্ঠানে থাকা ৫০৪ বোতল গ্যাস ভরা অবস্থায় প্রতিষ্ঠানে সিলগালা করা হয়েছে। গতকাল সকালে শহরের হারুকান্দিতে এ অভিযান পরিচালনা করেন ফরিদপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট দেব কুমার পাল। এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট দেব কুমার পাল জানান, প্রতিষ্ঠানে অভিযান করে দেখা যায় প্রতিষ্ঠানের কোনো বৈধ কাগজ নেই। তারা অবৈধভাবে গ্যাস সিলিন্ডার মজুত করে সিলিন্ডারে পানি মিশিয়ে বিক্রি করছে। এমন অভিযোগ প্রমাণিত হওয়ায় তাদের প্রতিষ্ঠান সিলগালা করে জরিমানা করা হয়েছে। জেলা প্রশাসনের এমন অভিযান চলমান থাকবে বলে তিনি জানান।


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন