তুরাগ বস্তির অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে

ফন্ট সাইজ:

রাজধানীর তুরাগের রানাভোলা এলাকায় আব্দুর রহমান হাই স্কুলের পাশের একটি বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে ৫০ মিনিটের প্রচেষ্টায় অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিসের সদরদপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন জানান, বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা ২৫ মিনিটে রানাভোলার ওই বস্তিতে অগ্নিকাণ্ডের খবর ঘটনাস্থলে পাঁচটি ইউনিট পাঠানো হয়। ফায়ার ফাইটারদের সম্মিলিত প্রচেষ্টায় আগুন বস্তির অন্যান্য অংশে ছড়ানোর আগেই নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।
প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ জানা যায়নি।এছাড়া এখন পর্যন্ত হতাহত হওয়ার কোনো খবর পাওয়া যায়নি।বর্তমানে ফায়ার সার্ভিসের কর্মীরা দুর্ঘটনাস্থলে কাজ করছেন এবং ক্ষয়ক্ষতির প্রকৃত বিবরণ জানার চেষ্টা চলছে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন