কমছেই না হামের প্রকোপ

রামেক হাসপাতালে অর্ধশত ছাড়ালো শিশু মৃত্যু

ফন্ট সাইজ:

রাজশাহীতে কমছেই না হামের প্রকোপ। প্রতিদিনই রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি হচ্ছে হামে আক্রান্ত রোগী। হাম সংক্রমণ ছড়ানোর পর থেকে এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে ৫০ শিশুর মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। গত বুধবার সকাল থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত সময়ের মধ্যে তারা হাম আইসোলেশন ওয়ার্ডে মারা যায়। রামেক হাসপাতালের মুখপাত্র ডা. শংকর কুমার বিশ্বাস জানান- এই ২৪ ঘণ্টায় হাসপাতালে নতুন করে হামের উপসর্গ নিয়ে ২৭ জন ভর্তি হয়েছে। আর সুস্থ হওয়ায় ছাড়পত্র পেয়েছে ২৪ জন। বর্তমানে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন রয়েছে ১৩২ জন রোগী।
হামের সংক্রমণ শুরুর পর এ পর্যন্ত হাসপাতালে মোট ৪৭৯ জন রোগী ভর্তি হয়েছে।


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন