চলে গেলেন তরুণ ঘোষ

চলে গেলেন তরুণ ঘোষ

ফন্ট সাইজ:

চলে গেলেন ‘মাটির ময়না’ সিনেমার অন্যতম শিল্প নির্দেশক ও চিত্রশিল্পী তরুণ ঘোষ। বুধবার রাত পৌনে ১২টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৭৩ বছর। জানা গেছে, অ্যাজমা থেকে সৃষ্ট জটিলতায় হৃদরোগে আক্রান্ত হন তিনি। হঠাৎ শ্বাসকষ্ট শুরু হলে তাকে ঢাকা মেডিকেল কলেজে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ১৯৭৯ সালে রাজশাহী আর্ট কলেজের প্রতিষ্ঠাতা শিক্ষক হিসেবে কর্মজীবন শুরু করেন তিন। ১৯৮৫ থেকে ১৯৮৭ সাল পর্যন্ত তিনি বরোদায় ‘ফোক পেইন্টিং রিসার্চ অ্যান্ড ডকুমেন্টেশন প্রোগ্রাম’-এ যুক্ত ছিলেন। ১৯৮৯ সালে বাংলাদেশ জাতীয় জাদুঘরে যোগ দিয়ে দীর্ঘদিন দায়িত্ব পালন শেষে অবসর গ্রহণ করেন। চিত্রকলার পাশাপাশি চলচ্চিত্রের শিল্প নির্দেশনায়ও রেখেছেন গুরুত্বপূর্ণ অবদান। আবু সাইয়ীদ পরিচালিত ‘কিত্তনখোলা’ চলচ্চিত্রের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন। এ ছাড়া, তারেক মাসুদ পরিচালিত ‘মাটির ময়না’, স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘নরসুন্দর’ এবং ‘চন্দ্রাবতী কথা’সহ একাধিক চলচ্চিত্রে শিল্প নির্দেশক হিসেবে কাজ করেছেন। সর্বশেষ তিনি ‘সখী রঙ্গমালা’ চলচ্চিত্রের শিল্প নির্দেশনার দায়িত্ব পালন করেন। ছবিটি মুক্তির অপেক্ষায় রয়েছে। ব্যক্তিগত জীবনে তিনি স্ত্রী ও এক সন্তান রেখে গেছেন।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন