মির্জা আব্বাসের শারীরিক অবস্থার আরও উন্নতি

মির্জা আব্বাসের শারীরিক অবস্থার আরও উন্নতি

ফন্ট সাইজ:

সিঙ্গাপুরের হাসপাতালে চিকিৎসাধীন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের শারীরিক অবস্থার আরও উন্নতি হয়েছে। এ তথ্য জানিয়েছেন মির্জা আব্বাসের সহকারী একান্ত সচিব মিজানুর রহমান সোহেল। গত ১৫ই মার্চ থেকে সিঙ্গাপুরে জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন মির্জা আব্বাস।

সোহেল বলেন, কেবিনে স্যারের (মির্জা আব্বাস) চিকিৎসা চলছে। আগের চেয়ে উনার অবস্থা উন্নতির দিকে। প্রতিদিন থেরাপিও দেওয়া হচ্ছে। ডাক্তারদের ফুল কেয়ারে আছেন। বৃহস্পতিবার দুপুরে মির্জা আব্বাসকে দেখতে হাসপাতালে যান স্থানীয় সরকারমন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও তার সহধর্মিণী রাহাত আরা বেগম। তারা কিছু সময় ছিলেন বলে জানান সোহেল। বর্তমানে চিকিৎসার জন্য ফখরুল ছাড়াও সিঙ্গাপুরে অবস্থান করছেন দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। তিনি কয়েক দিন আগে মির্জা আব্বাসকে দেখতে হাসপাতালে গিয়েছিলেন।

উল্লেখ্য, গত ১১ই মার্চ ইফতারির সময়ে মির্জা আব্বাস অসুস্থ হলে তাকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। সেখানে বিশেষজ্ঞ চিকিৎসকদের দিয়ে গঠিত মেডিকেল বোর্ডের সিদ্ধান্তে ১৩ই মার্চ তার মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়। পৌনে ৪ ঘণ্টার অস্ত্রোপচার শেষে আইসিইউতে ছিলেন দুইদিন। এরপর তাকে সিঙ্গাপুর নেওয়া হয়।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন