জাতিসংঘ শান্তি মিশনের ফোর্স কমান্ডার হলেন লেফটেন্যান্ট জেনারেল মিনহাজুল আলম

জাতিসংঘ শান্তি মিশনের ফোর্স কমান্ডার হলেন লেফটেন্যান্ট জেনারেল মিনহাজুল আলম

ফন্ট সাইজ:

সাইপ্রাসে নিয়োজিত জাতিসংঘ শান্তি রক্ষা বাহিনীর (ইউএনএফআইসিওয়াইপি) নতুন 'ফোর্স কমান্ডার' হিসেবে বাংলাদেশের লেফটেন্যান্ট জেনারেল আসাদুল্লাহ মিনহাজুল আলমের নাম ঘোষণা করেছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস।

বুধবার নিউ ইয়র্কে অবস্থিত জাতিসংঘ সদর দপ্তর থেকে পাঠানো এক বিবৃতিতে এ নিয়োগের বিষয়টি নিশ্চিত করা হয়। তিনি মঙ্গোলিয়ার লেফটেন্যান্ট জেনারেল এরদেনেবাত বাতসুরির স্থলাভিষিক্ত হবেন।

বাংলাদেশ সেনাবাহিনীতে দীর্ঘ ৩০ বছরেরও বেশি সময় ধরে নেতৃত্ব ও কমান্ডের অভিজ্ঞতা সম্পন্ন কর্মকর্তা লেফটেন্যান্ট জেনারেল মিনহাজুল আলম। বর্তমানে তিনি আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ডের জিওসি হিসেবে দায়িত্বরত আছেন।

এর আগে ১০ পদাতিক ডিভিশনের জিওসি ও কক্সবাজারের এরিয়া কমান্ডার এবং ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজের (ডিএসসিএসসি) কমান্ড্যান্ট হিসেবে সফলতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন মিনহাজুল আলম।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন