রাজধানীর যাত্রাবাড়ীতে গাড়ির ধাক্কায় অজ্ঞাত (২৫) এক যুবক নিহত হয়েছেন। বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে দিকে আসমা আলী পাম্পের সামনে এ ঘটনা ঘটে।
যাত্রাবাড়ী থানার এসআই মো. ইরফান জানান, বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে আসমা আলী পাম্পের সামনে দিয়ে রাস্তা পারাপারের সময়
দ্রুতগামী গাড়ির ধাক্কায় এক যুবক গুরুতর আহত হন। আহত অবস্থায় ওই যুবককে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত যুবকের নাম-পরিচয় এখনো জানা যায়নি। বিস্তারিত জানার চেষ্টা চলছে বলে উল্লেখ করেন তিনি।
যাত্রাবাড়ীতে গাড়ির ধাক্কায় যুবকের মৃত্যু
মেডিকেল প্রতিবেদক
অনলাইন
২ মাস আগে
৯ এপ্রিল (বৃহস্পতিবার), ২০২৬, ৯ঃ৩০ (পূর্বাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
