জুলাই অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের মামলায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণের আবারও অনুরোধ করেছে বাংলাদেশ সরকার। দিল্লি সফরে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের বৈঠকে তাকে ফেরত চাওয়ার কথা বুধবার জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। তিনদিনের সফরে দিল্লিতে যাওয়া খলিলুর রহমান ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের পাশাপাশি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল এবং পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস বিষয়ক মন্ত্রী হারদীপ সিংহ পুরির সঙ্গে বৈঠক করেছেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মৃত্যুদণ্ড পাওয়া শেখ হাসিনা এবং তার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে বাংলাদেশের কাছে প্রত্যর্পণের অনুরোধ পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ প্রতিনিধি দল।
দিল্লির বৈঠকে শেখ হাসিনাকে ফেরত চাইল ঢাকা
স্টাফ রিপোর্টার
অনলাইন
২ মাস আগে
৮ এপ্রিল (বুধবার), ২০২৬, ৯ঃ০৭ (অপরাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
