নগরকান্দা সরকারি এমএন একাডেমীর এসএসসি পরীক্ষার্থীদের সংবর্ধনা

নগরকান্দা সরকারি এমএন একাডেমীর এসএসসি পরীক্ষার্থীদের সংবর্ধনা

ফন্ট সাইজ:

ফরিদপুরের নগরকান্দায় সরকারি মহেন্দ্র নারায়ণ একাডেমির উদ্যোগে এসএসসি পরীক্ষার্থী-২০২৬ বিদায় সংবর্ধনা উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৮ এপ্রিল) সকাল ১০টায় বিদ্যালয়ের মিলনায়তনে এসএসসির শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়। সরকারি মহেন্দ্র নারায়ন একাডেমীর প্রধান শিক্ষক মো. বেলায়েত হোসেন মিয়ার সভাপতিত্বে সহকারী শিক্ষক খন্দকার গোলাম কিবরিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সাইফুল ইসলাম, বিশেষ অতিথি হিসাবে ছিলেন উপজেলা বিএনপির (সাবেক) সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল, অন্যান্যর মধ্যে উপস্থিত নগরকান্দা প্রেসক্লাবের সভাপতি ও উপজেলা বিএনপির ( সাবেক) সাংগঠনিক সম্পাদক শওকত আলী শরীফ, নগরকান্দা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও (সাবেক) নগরকান্দা পৌর বিএনপি তথ্য ও গবেষণা সম্পাদক লিয়াকত হোসেন, তালমা নাজিমুদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসাদুজ্জামান চৌধুরী, নগরকান্দা শহীদ আকরামুননেছা বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহাবুব আলী মিঞা। সিনিয়র শিক্ষক মোজাহিদ মিয়া, সাংবাদিক মিজানুর রহমান, সাংবাদিক বেলাযেত হোসেন লিটন, সাংবাদিক শফিকুর রহমান মন্টুসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ। অনুষ্ঠানে ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে সার্বিক আলোচনা করেন জুঙ্গুরদী কাসিমুল উলুম মাদ্রাসার মুহাদ্দিস মুফতি রুহুল আমিন।অনুষ্ঠানে ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থীদের সফলতা কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন