হরমুজ প্রণালিতে ইউক্রেনীয় সেনা পাঠানো হতে পারে: জেলেনস্কি

হরমুজ প্রণালিতে ইউক্রেনীয় সেনা পাঠানো হতে পারে: জেলেনস্কি

ফন্ট সাইজ:

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, হরমুজ প্রণালি ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে চলমান আলোচনায় ইউক্রেনের সামরিক বাহিনী অংশ নিচ্ছে। মঙ্গলবার সন্ধ্যার ভাষণে তিনি বলেন, ভবিষ্যতে হরমুজ প্রণালির কার্যক্রম কীভাবে পরিচালিত হবে, সে বিষয়ে আলোচনায় ইউক্রেনীয় সামরিক সদস্যরা অংশ নিচ্ছেন। তিনি কৃষ্ণসাগরে সামুদ্রিক পথ রক্ষায় কিয়েভের অভিজ্ঞতার কথা উল্লেখ করেন। সেখানে নিয়মিত ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার ঝুঁকি থাকে। জেলেনস্কি আরও জানান, কাতার ও সংযুক্ত আরব আমিরাতসহ উপসাগরীয় দেশগুলোর সঙ্গে সাম্প্রতিক প্রতিরক্ষা সহযোগিতা চুক্তির পর ইউক্রেন এখন তাদের নিরাপত্তা প্রস্তাবের ‘ইউরোপীয় অংশ’ নিয়ে কাজ করছে।

তিনি বলেন, আগামী কয়েক সপ্তাহ আমরা ইউরোপীয় অংশীদারদের সঙ্গে যৌথ উৎপাদন, প্রতিরক্ষা আধুনিকীকরণ, প্রতিরক্ষা অর্থায়ন কর্মসূচি এবং নিরাপত্তা সমন্বয় নিয়ে কাজ করব। এর আগের দিন জেলেনস্কি অভিযোগ করেন, ক্রেমলিন ইসরাইলের জ্বালানি অবকাঠামোর ওপর হামলায় সহায়তা করতে ইরানকে স্যাটেলাইট গোয়েন্দা তথ্য দিয়েছে। ইউক্রেনের গোয়েন্দা বিশ্লেষণে আরও বলা হয়েছে, ইরানের হামলার আগে রাশিয়ার স্যাটেলাইটগুলো মধ্যপ্রাচ্যের বিভিন্ন সামরিক স্থাপনার বিস্তারিত ছবি সংগ্রহ করেছিল এবং হরমুজ প্রণালিও সক্রিয়ভাবে পর্যবেক্ষণ করছিল। মঙ্গলবার এমনটাই জানিয়েছে রয়টার্স।

সত্যবাদী

২ মাস আগে

যাও যাও, ঐদিকে রাশিয়া তোমারে ভইরা দেবানে।

Faiz Ahmed

২ মাস আগে

নেতা নিজের ঘর সামলাতে পারে না, সে আবার হরমুজ প্রণালী তে সেনা পাথাবে।

Muhammad dilawar hussain

২ মাস আগে

আরেক উগ্রবাদ নিজদেরকে সামাল দিতে পারছে না উপসাগরে আসছে ঝামেলা করতে

Mustaque Chowdhury

২ মাস আগে

ইউক্রেন নিজের ই পাছা নাই নিধিরাম সর্দার হতে চায়? এই ইহুদি জেলোনেষকি কতো অপমানিত হয়েছিল ট্রামপ এর সামনে? গ্রহণ যোগ্যতা নাই /মুখে বড় বড় বুলি আওড়ায়?

A R Sarker

২ মাস আগে

হাতী ঘোড়া গেলো তল ভেড়া কয় কত জল।

J sarker

২ মাস আগে

Let them handle , u better stop your comedy.

মন্তব্য করুন